বলার বলেছো। এখন তোমাদের কাছে শুধু এতটুকুই চাই যে, আমাদের এই কথোপকথনের বিষয়টি তোমরা আর কারো কাছে প্রকাশ কোরো না। কিন্তু তারা রসুল স. এর একথারও কোনো মুল্য দিলো না। তার আগমনের কারণ ও উদ্দেশ্যের কথা জানিয়ে দিলো সাধারণ জনতা ও ক্রীতদাসদেরকে । তারা তখন তার পশ্চাদ্ধাবন করলো । শুরু করে দিলো হই-চই, কটুবাক্যবর্ষণ। উপায়ন্তর না দেখে রসুল স. আশ্রয় গ্রহণ করলেন উতবা ও শায়বার বাগানে । তারা দু'জন তখন বাগানে উপস্থিত ছিলো । তাই পশ্চাদ্ধাবনকারীরা আর অগ্রসর হলো না। রসুল স. বসলেন একটি আঙ্গুরবীথির ছায়ায় । প্রার্থনা জানালেন, হে আমার পরম প্রিয়তম প্রভুপালনকর্তা! আমি দুর্বল। অসহায় । তাই মানুষ আমাকে অপমান করতে উদ্যত হয়েছে। তুমি তো দুর্বলকে রক্ষাকারী । অসহায়ের পালয়িতা। সকল কৃপাকারীর চেয়ে অধিক কৃপানিধান। আমার অক্ষমতাকে তুমি ক্ষমা করো । আমি এখন দুঃখ- ক্লেশে পতিত। এতে কোনো প্রকার আক্ষেপ আমার নেই। আমি চাই কেবল তোমার পরিতুষ্টি। আমি জানি এবং সর্বান্তঃকরণে একথা মানি যে, তোমার দিক ছাড়া অন্য কোনো দিক থেকে কোনো শক্তি নেই, সাহায্যও নেই। বাগানের মালিক রবীয়ার দুই পুত্র উতবা ও শায়বা একটু দূরে থেকে রসুল স. এর কার্যকলাপ লক্ষ্য করতে লাগলো । বিপর্যস্ত নবীকে দেখে তাদের অন্তর হলো বিগলিত। ক্রীতদাস আদ্দাসকে বললো, যাও, তাঁকে একগুচ্ছ আঙ্গুর খেতে দাও । আদ্দাস নির্দেশ পালন করলো । রসুল স. প্রীত হলেন। “বিসমিল্লাহ্* বলে আঙ্গুর খেতে শুরু করলেন । আদ্দাস বললো, আপনি যা বলে আহার শুরু করলেন, তাতো এখানকার কাউকে উচ্চারণ করতে দেখি না। রসুল স. বললেন, তুমি কোথাকার লোক? আদ্দাস বললো, আমি খৃষ্টান। আমার নিবাস নীনুয়ায়। রসুল স. বললেন, ও, তুমি নবী ইউনুস ইবনে মাতা'র জনপদের লোক? সে বললো, আপনি তার নাম জানলেন কীভাবে? তিনি স. বললেন, তিনি তো আমার ভ্রাতা । তিনি নবী ছিলেন, আমিও নবী । আদ্দাস অভিভূত হলো । চুম্বন দিতে লাগলো রসুল স. এর পবিত্র মন্তকে, হাতে ও চরণে । একটু দূরে থেকে উতবা ও শায়বা ঘটনা কোন দিকে গড়াচ্ছে তা আঁচ করতে পারলো । আদ্দাস ফিরে এলে জিজ্ঞেস করলো, আদ্দাস! কী ব্যাপার? আমরা দেখলাম, তুমি আগন্তুক ব্যক্তিটির মাথায়-হাতে-পায়ে চুমু দিচ্ছো। আদ্দাস বললো, পৃথিবীতে তার চেয়ে উত্তম মানুষ আর নেই। তিনি আমাকে এমন কিছু কথা শুনিয়েছেন, যা নবী ছাড়া অন্য কারো জানা থাকতে পারে না। তারা বললো, দেখো, সে তোমাকে যেনো আবার ধর্মচ্যুত না করে দেয়। তোমার ধর্মই তো সর্বোত্তম । রসুল স. এবার ফিরে চললেন মক্কা অভিমুখে । সন্ধ্যা হলো । তিনি স. যাত্রা স্থগিত করলেন নাখলায় । রাতে নামাজে দণ্ডায়মান হয়ে পরম অনুরাগে পাঠ করতে লাগলেন আল্লাহ্র বাণী। নসীবীনের কিছুসংখ্যক জিন তখন সে পথ দিয়ে কোথাও যাচ্ছিলো । কোরআন পাঠের আওয়াজ শুনে তন্ময় হয়ে গেলো তারা । রসুল স. যখন নামাজ শেষ করলেন, তখন তারা স্বজাতির কাছে গমন করে সব তাফসীরে মাযহারী/১৩৪ ॥|.11100119,.00
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।