তখন আমি তাদেরকে নিমজ্জিত করলাম" । আর আলোচ্য আয়াতের মাধ্যমে একথাটিও প্রমাণিত হয় যে, পৃথিবীর অন্যান্য অঞ্চলের মানুষ ওই মহাপ্রাবনে নিমজ্জিত হয়ে মরেনি। মরেছিলো কেবল নবী নুহের সম্প্রদায়-অধ্যুষিত অঞ্চল । কেননা অন্যান্য অঞ্চলের লোকেরা তাকে অমান্য করেনি। আর তিনি তার নিজ সম্প্রদায় ব্যতীত অন্যান্য অঞ্চলের লোকদের প্রতি প্রেরিতও হননি । শেষোক্ত আয়াতে (২৮) বলা হয়েছে__ “হে আমার প্রতিপালক! তুমি ক্ষমা করো আমাকে, আমার পিতা মাতাকে এবং যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করে, তাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীগণকে; আর জালেমদের শুধু ংসই বৃদ্ধি করো? । হজরত নুহের পিতার নাম ছিলো লামাক ইবনে মনুশালাখ এবং মাতার নাম ছিলো সামুজার বিনতে আতওয়াশ। তারা দু'জনেই ছিলেন বিশ্বাসী । “বাইত অর্থ এখানে গৃহ। জুহাক বলেছেন, মসজিদ । আবার কেউ কেউ বলেছেন, এখানে শব্দটির অর্থ হবে তরণী। “মুমিন পুরুষ ও মুমিন নারী বলে এখানে বুঝানো হয়েছে কিয়ামত পর্যন্ত যে সকল বিশ্বাসবান ও বিশ্বাসবতী আসবে তাদের সকলকে । জালিম" অর্থ সত্যপ্রত্যাখ্যানকারী, অবাধ্য । আর “তাবারা' অর্থ ধ্বংস। উল্লেখ্য, শয়তানও তখন আরোহণ করেছিলো নুহ নবীর কিশতিতে ৷ কেননা সে সত্যপ্রত্যাখ্যানকারী হওয়া সত্বেও আয়ুক্কাল পেয়েছে মহাপ্রলয়কাল পর্যন্ত । এভাবে বক্তব্যটি দীড়ায়__ নবী নুহ অবশেষে এই মর্মে প্রার্থনা জানালেন যে, হে আমার পরম প্রভুপালয়িতা । আমাকে, আমার পিতা-মাতাকে এবং আমার তরণীর আরোহী বিশ্বাসবান ও বিশ্বাসবতীদেরকে তুমি মার্জনা করো। দাও পরিত্রাণ। আর সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে করো সমূলে উৎপাটিত। বলা বাহুল্য, আল্লাহপাক তার প্রিয় নবীর এমতো আবেদন গ্রহণ করেছিলেন। ভয়ংকর মহাপ্লাবনে ডুবিয়ে সূরা জ্বিন এই সুরা খানিও অবতীর্ণ হয়েছে মহাতীর্থ মক্কা নগরীতে । সুরা খানি ২ রুকু এবং ২৮ আয়াত সম্বলিত । সূরা জিন £ আয়াত ১, ২, ৩ নি এর র্ টি এ ৫519696১624) ১ উ ০45 তাফসীরে মাযহারী/১৩১ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।