ছাড়ে, তবে ভূপৃষ্ঠে আর কোনোদিনও সবুজ তৃণগুল্ম জন্মাবে না। দারেমী, তিরমিজি । তিরমিজি নিরানব্বইয়ের স্থলে উল্লেখ করেছেন সন্তরটি সাপের কথা । “নারান” অর্থ অগ্নিতে । এখানে শব্দটিতে “তানভীন” যুক্ত করা হয়েছে ওই অগ্নিকে বিশেষ গুরুতৃ প্রদানার্থে। অথবা বলা যেতে পারে, এরকম করা হয়েছে অনির্দিষ্টবাচকতা বুঝাতে । অর্থাৎ হজরত নুহের অবাধ্য সম্প্রদায়কে যে অগ্নিকৃণ্ডে প্রবেশ করানো হয়েছে, তা পৃথক প্রকৃতির, সে আগুন দোজখের আগুন নয়। “ফালাম ইয়াজিদু লাহুম্ মিন দুনিল্লাহি আনসারা' অর্থ অতঃপর তারা কাউকেও আল্লাহ্র মোকাবিলায় পায়নি সাহায্যকারী । সমষ্টিকে যখন সমষ্টির বিরুদ্ধে দীড় করানো হয়, তখন অনিবার্ধ হয় মোকাবিলা, প্রতিদ্বন্দিতা। তাই বক্তব্যটি দীড়াবে__ তাদের কেউই তাদের কাউকেও সাহায্যকারীরূপে পায়নি। এভাবে এখানে অবজ্ঞা প্রদর্শন করা হয়েছে তাদের পুজিত প্রতিমাগুলোর প্রতি । অর্থাৎ তাদের দেব-দেবীগ্তলোও তখন তাদেরকে সাহায্য করতে পারেনি । এরপরের আয়াতে (২৬) বলা হয়েছে__ 'নুহ আরো বলেছিলো, হে আমার প্রতিপালক! পৃথিবীতে কাফেরগণের মধ্য থেকে কোনো গৃহবাসীকে অব্যাহতি দিয়ো না*। এখানকার “আলআরদ্ব' কথাটির “আলিফ লাম” সীমিতার্থক। অর্থাৎ “পৃথিবী” অর্থ এখানে একটি বিশেষ ভুখণ্ড। অর্থাৎ হজরত নূহের সম্প্রদায় যে অঞ্চলে বসবাস করতো, সেই অঞ্চল । এভাবে বক্তব্যটি দীড়ায়__ হে আমার প্রতিপালক! আমার সম্প্রদায়ের অবাধ্যরা যে অঞ্চলে বাস করে, সেই অঞ্চলের কোনো একটি সত্যপ্রত্যাখ্যানকারীকেও তুমি রেহাই দিয়ো না। “দাইয়্যারান' অর্থ অব্যাহতি দিয়ো না। কথাটি অনির্দিষ্টবাচক, সাধারণ অর্থজ্ঞাপক। অর্থাৎ আমাদের জনপদের কোনো গৃহবাসীকে তুমি বাদ দিয়ো না। বিনাশ সাধন করো সকলের । 'দাইয়্যার” শব্দটি মূলতঃ ছিলো 'দাইওয়ার” যেমন “সাইয়্যাদ' এর মূলরূপ ছিলো “সাইওয়াদ?। এরপরের আয়াতে (২৭) বলা হয়েছে__ “তুমি তাদেরকে অব্যাহতি দিলে তারা তোমার বান্দাদেরকে বিভ্রান্ত করবে এবং জন্ম দিতে থাকবে কেবল দুক্কৃতিকারী ও কাফের' মোহাম্মদ ইবনে কাব কারাজী, মুকাতিল ও রবী ইবনে আনাস বলেছেন, হজরত নুহ এরকম অপপ্রার্থনা করেছিলেন তখন, যখন জানতে পেরেছিলেন, যে কয়জন ইমান আনার ছিলো, তারা ইতোমধ্যেই ইমান এনেছে। অবাধ্যদের বংশে আর কোনো ইমানদার আসবে না। তাই হলো । চন্নিশ অথবা নব্বই বতসর ধরে তাদের নারীরা রইলো বন্ধ্যা এবং পুরুষেরা প্রজনন ক্ষমতাহীন। সেকারণে মহাপ্লাবনের প্রাক্কালে তাদের মধ্যে একটি শিশুও ছিলো না। শিশুরা আমলনামাবিহীন। তাদের উপরে আযাব আসতে পারে না। তাই এক আয়াতে বলা হয়েছে 'আর নুহের স্বজাতি যখন রসুলগণের উপর অসত্যারোপ করলো, তাফসীরে মাযহারী/১৩০ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।