অবশ্যস্তাবী। অতীতকালবোধক শব্দরূপ এখানে ব্যবহৃত হয়েছে সে কারণেই । অথবা বলা যেতে পারে___ কারণের পর কারণিকের আগমন স্বতগ্রসিদ্ধ । অর্থাৎ কারণ যখন বিদ্যমান, তখন কারণিক অনিবার্। এজন্যই কারণের উল্লেখের পরক্ষণেই এখানে উল্লেখ করা হয়েছে কারণিকের । আমরা বলি, রূপক ব্যাখ্যা-বিশ্লেষণ নিরর্৫থক। কেননা এখানে মূল বক্তব্যের মধ্যেই নিহিত রয়েছে মূল তত্ব । আর সে মুল তন্্টি হচ্ছে, মৃত্যুর পর সকলকে দেওয়া হয় জান্নাতের আনন্দ অথবা জাহান্নামের শাস্তি। অসংখ্য হাদিসে বর্ণিত হয়েছে আলমে বরজখের স্বস্তি ও শাস্তির কথা । অতএব বুঝতে হবে, মৃত্যুর পর হজরত নুহের অবাধ্য সম্প্রদায়কে প্রবেশ করানো হয়েছিলো আলমে বরজখের অগ্নিশাস্তিতে এবং তাদের সে শাস্তি চলতে থাকবে কিয়ামত পর্যন্ত । এরপর সংঘটিত হবে মহাবিচার পর্ব । তারপর তাদেরকে পুনরায় প্রবেশ করানো হবে মূল দোজখের লেলিহান অনলে ৷ আর তাদের ওই শাস্তি হবে অনন্তকালীন । এবার উল্লেখ করা যাক কবরের শাস্তি সম্পর্কিত কতিপয় হাদিস। রসুল স. বলেছেন, মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পর যখন লোকেরা ফিরে আসতে থাকে, তখন ওই কবরবাসী শুনতে পায় তাদের পাদুকার আওয়াজ । তার কাছে তখন দু'জন ফেরেশতা উপস্থিত হয়। একজন জিজ্ঞেস করে রসুল স. সম্পর্কে । বলে, তীর সম্পর্কে তোমার ধারণা কী? সে বিশ্বাসী হলে বলে, তিনি আল্লাহ্র বান্দা ও তার রসুল। তখন তাকে দেখানো হয় দোজখ ও বেহেশত, দু'টোই। বলা হয়, ওই দ্যাখো প্রজ্বলন্ত দোজখ। ওই দোজখের বদলে আল্লাহ্ তোমাকে দান করেছেন ওই বেহেশত । সে তখন বেহেশত ও দোজখ দু'টোকেই প্রত্যক্ষ করে। আর সে যদি হয় অবিশ্বাসী, তবে রসুল স. এর দিকে তাকিয়ে বলে, একে আমি চিনি না। সঙ্গে সঙ্গে ফেরেশতা লোহার ডাণ্ত দিয়ে তাকে বেদম প্রহার করতে শুরু করে । তখন যন্ত্রনায় চীৎকার করতে থাকে সে। সে চীৎকারের আওয়াজ শুনতে পায় মানুষ এবং জ্বিন ব্যতীত অন্য সকল সৃষ্টি । বোখারী ও মুসলিম । জননী আয়েশা বর্ণনা করেছেন, আমি রসুল স.কে এমন কোনো নামাজ পাঠ করতে দেখিনি, যে নামাজে তিনি পরিত্রাণকামনা করেননি কবরের আযাব থেকে। বোখারী, মুসলিম । কাদতেন। চোখের জলে ভিজে যেতো তার পবিত্র শাশ্র। এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলতেন, রসুল স. বলেছেন, কবর হচ্ছে পরকালের প্রথম পর্যায় । কবরের শাস্তি থেকে পরিত্রাণ যে পায়, তার পরের পর্যায়গ্তলোর পরিত্রাণ তার জন্য হয় সহজতর । অন্যথায় হয় এর বিপরীত | তিরমিজি, ইবনে মাজা । হজরত আবু সাঈদ খুদরী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, অবিশ্বাসীদের ভয়ংকর দর্শন বিষধর সাপ। তারা তাকে দংশন করতে থাকবে মহাপ্রলয়কাল পর্যন্ত । ওই সাপগুলোর কোনো একটি যদি পৃথিবীতে একটি প্রশ্বাস তাফসীরে মাযহারী/১২৯ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।