Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

করে, “ওয়াদা” প্রতিমাটির | “সুওয়াআ' হয়ে যায় হুজাইল গোত্রের দেবতা । “ইয়াগুছ' প্রথমে পুজিত হয় বনী মুররা গোত্রের লোকদের দ্বারা । পরে তার পূজারী হয় বনী আতীফেরা । তারা প্রতিমাটিকে নিয়ে চলে যায় সাবা অঞ্চলে, “ইয়াউকের" উপাসনা করতো হামাদান গোত্র এবং বনী হুমাইর ভক্ত ছিলো “নসর' প্রতিমার | এরপরের আয়াতে (২৪) বলা হয়েছে__ “তারা অনেককে বিভ্রান্ত করেছে; সুতরাং জালেমদের বিভ্রান্তি ব্যতীত আর কিছুই বৃদ্ধি কোরো না'। এখানে “তারা অথবা তাদের সমাজপতিরা । কিন্তু প্রকৃত কথা হচ্ছে__ তারা বিভ্রান্ত হওয়ার উপলক্ষ মাত্র। মূল বিভ্রান্তকারী হচ্ছে শয়তান। যেমন এক আয়াতে বলা হয়েছে “হে আমাদের প্রভুপালক! ওরা আমাদের অধিকসংখ্যককে পথভ্রষ্ট করেছে'। এখানেও পথভ্রষ্টতার সম্পৃক্তি ঘটেছে রূপকার্থে, প্রকৃতার্থে নয়। অর্থাৎ শয়তানের সঙ্গে নয়। আর “জালিম” (অত্যাচারী) অর্থ এখানে সত্যপ্রত্যাখ্যানকারী ৷ “ইল্লা দ্বলাল' (বিভ্রান্তি ব্যতীত) কথাটির অর্থ হবে এখানে___ ধ্বংস বা বিনাশ ব্যতীত। অর্থাৎ “বিভ্রান্তি ব্যতীত আর কিছুই বৃদ্ধি কোরো না” অর্থ হবে এখানে__ ধ্বংস ছাড়া তাদের জন্য অন্য কিছু নির্ধারণ কোরো না। কিংবা-__ তারা যতো যড়যন্ত্রই করুক না কেনো, তাদের যড়যন্ত্র কখনো সফল কোরো না। এরপরের আয়াতে (২৫) বলা হয়েছে__ তাদের অপরাধের জন্য তাদেরকে নিমজ্জিত করা হয়েছিলো অগ্নিতে, অতঃপর তারা কাউকেও আল্লাহ্র মোকাবিলায় পায়নি সাহায্যকারী? । এখানকার “মিমৃমা” মিন্‌ মা) কথাটির “মিন' হেতুবাচক এবং “মা” অতিরিক্ত । কথাটি এখানে ব্যবহৃত হয়েছে বক্তব্যকে অধিকতর গুরুত্‌ প্রদানার্থে। অর্থাৎ তারা প্লাবনে নিমজ্জিত হয়েছিলো অত্যধিক পাপাচরণের কারণে । “নার অর্থ অগ্নি, আলমে বরজখ বা কবরের জগতের শাস্তিদায়ক আগুন । উল্লেখ্য, কবর হবে জান্নাতের একটি উদ্যান, অথবা জাহান্নামের একটি অংশ । আলোচ্য আয়াতের মাধ্যমে একথাই প্রতীয়মান হয় যে, হজরত নুহের অবাধ্য সম্প্রদায়কে এখনো অগ্নিশাস্তি দেওয়া হচ্ছে আলমে বরজখে । কেননা এখানকার “ফা উদখিলু' কথাটির “ফা' (অতঃপর) অব্যয়টি তৃরিৎ অনুক্রমজ্ঞাপক। আর উদখুলু' (দাখিল করা হয়েছে) শব্দরূপটি অতীতকালবোধক। এতে করে বোঝা যায় মহাপ্রাবনে নিমজ্জিত করার পর পরই তাদেরকে প্রবেশ করানো হয়েছে নিরবচ্ছিন্ন অগ্নিশাস্তিতে, যে শাস্তি থেকে বাঁচাবে এমন কোনো সাহায্যকারী তাদের নেই । থাকতে পারেও না। পথভ্রষ্ট মুতাজিলা ও অন্যান্য বিভ্রান্ত সম্প্রদায় আলোচ্য আয়াতকে ব্যাখ্যা করেছে এভাবে _ পানিতে নিমজ্জিত করা এবং অগ্নিতে প্রবিষ্ট করার মধ্যে উল্লেখযোগ্য কোনো পার্থক্য এখানে নেই। অতএব মনে করা যেতে পারে নিমজ্জনই এখানে অগ্নিপ্রবেশন । অর্থাৎ নিমজ্জনই এখানে অগ্নিপ্রবেশনকে করেছে তাফসীরে মাযহারী/১২৮ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।