হা যি বাড়ায় রানা টিন ১০১১ ০৮৭ ০৮৯১ 2৬৮ 2৮ ০৪৪ ঁ 225. ই106৭898। 0 নূহ বলিয়াছিল, “হে আমার প্রতিপালক! আমার সম্প্রদায় তো আমাকে অমান্য করিয়াছে এবং অনুসরণ করিয়াছে এমন লোকের যাহার ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তাহার ক্ষতি ব্যতীত আর কিছুই বৃদ্ধি করে নাই।' 0 আর উহারা ভয়ানক ষড়যন্ত্র করিয়াছিল; 0 এবং বলিয়াছিল, “তোমরা কখনও পরিত্যাগ করিও না তোমাদের দেব- দেবীকে; পরিত্যাগ করিও না ওয়াদ্, সুওয়া“আ, ইয়াগুছ, ইয়াউক ও নাস্রকে। 0 উহারা অনেককে বিভ্রান্ত করিয়াছে; সুতরাং যালিমদের বিভ্রান্তি ব্যতীত আর কিছুই বৃদ্ধি করিও না।' 0 উহাদের অপরাধের জন্য উহাদিগকে নিমজ্জিত করা হইয়াছিল এবং পরে উহাদিগকে দাখিল করা হইয়াছিল অগ্নিতে, অতঃপর উহারা কাহাকেও আন্রাহ্র মুকাবিলায় পায় নাই সাহায্যকারী । এ নূহ আরও বলিয়াছিল, “হে আমার প্রতিপালক! পৃথিবীতে কাফিরগণের মধ্য হইতে কোন গৃহবাসীকে অব্যাহতি দিও না। এ “তুমি উহাদিগকে অব্যাহতি দিলে উহারা তোমার বান্দাদিগকে বিভ্রান্ত করিবে এবং জন্ম দিতে থাকিবে কেবল দুক্কৃতিকারী ও কাফির । 0 “হে আমার প্রতিপালক! তুমি ক্ষমা কর আমাকে, আমার পিতামাতাকে এবং যাহারা মু'মিন হইয়া আমার গৃহে প্রবেশ করে তাহাদিগকে এবং মু'মিন পুরুষ ও মু'মিন নারীদিগকে; আর যালিমদের শুধু ধ্বংসই বৃদ্ধি কর ।' প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে__ আমার প্রিয় নবী আরো বলেছিলো, হে আমার প্রভুপালক! আমার সম্প্রদায় তো আমাকে সর্বোতভাবে অস্বীকার করেছে। আমি দিকে ভ্রক্ষেপ মাত্র করেনি। আষ্টেপৃষ্ঠে আঁকড়ে ধরেছে পলায়নপ্রবণতাকে ৷ আমার কথা শুনে কখনো কানে আঙ্গুল দিয়েছে। কখনো নিজেদেরকে করেছে বস্বাবৃত। প্রদর্শন করেছে একদেশদর্শিতা, ওদ্ধত্য । নিরবচ্ছিন্নরূপে অনুসরণ করেছে ধন-সম্পদ ও সন্তান-সম্ততির প্রাচুর্ষে গর্বিত তাদের সমাজপতিদের, যারা পথভ্রষ্ট ও চিরকালের জন্য ক্ষতিথ্স্ত। উল্লেখ্য, আলোচ্য আয়াতের বক্তব্গত যোগাযোগ রয়েছে ৫, ৬,ও ৭ খ্যক আয়াতের বক্তব্যের সঙ্গে। তাই এর মর্মীর্থ উপস্থাপন করা হলো সেভাবেই । আর “কৃলা' (সে বলেছিলো) কথাটি এখানে উল্লেখ করা হয়েছে দু'বার। একবার বর্ণিত আয়াতদ্বয়ের শুরুতে সত্যধর্ম প্রচারের অত্যাবশ্যক দায়িত্ব পালনের বিবরণ প্রদানার্থে এবং আলোচ্য আয়াতের শুরুতে অবাধ্যদের জন্য অপপ্রার্থনা উপস্থাপনের পটভূমিকারপে । তাফসীরে মাযহারী/১২৬ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।