এখানে “ত্বিবাকান' অর্থ স্তরে স্তরে, একটির উপরে আর একটি । ইতোপূর্বে সপ্ত আকাশের বিন্যাস সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরকমও বলা হয়েছে যে, এক আকাশ থেকে অন্য আকাশের ব্যবধান পাচশত বৎসরের পথের দূরত্বের সমান । “ফী হিন্না' অর্থ সেখানে, আকাশসমূহের মধ্যে একটি আকাশে । অর্থাৎ পৃথিবীর নিকটতম আকাশে । কেননা চন্দ্র-সূর্য-নক্ষত্রপুঞ্জ রয়েছে পৃথিবীর নিকটতম আকাশেই । যেমন বলা হয়, মদীনায় রসুল স. এর শুভাগমন ঘটেছিলো বনী নাজ্জারের গৃহসমূহে। অর্থাৎ ওই গোত্রের গৃহসমূহের মধ্যে একটি গৃহে । বাগবী লিখেছেন, হজরত আবদুল্লাহ ইবনে ওমর বলেছেন, চন্দ্র-সূর্যকে করা হয়েছে আকাশমুখী। তাই এদু'টোর কিরণ বিচ্ছুরিত হয় সেদিকেই । আর পৃথিবীতে পতিত হয় তার প্রতিফলন । হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস থেকেও এরকম বর্ণনা এসেছে। সন্দেহ ঃ সুর্যকিরণ হয় অত্যন্ত প্রখর । আর প্রদীপের আলো অতি কোমল। তাছাড়া আকারের দিক দিয়েও সূর্যাপেক্ষা প্রদীপ ক্ষুদ্রাতিক্ষুদ্র। তাহলে এখানে প্রদীপকে সূর্যসদৃশ বলা হলো কেনো? নিরসন ঃ শ্রোতার নিকটে প্রদীপ ব্যতীত এমন আলোকবর্তিকা তো নেই, যার সঙ্গে সূর্যকে তুলনীয় করা যায়। এরকম উপমা এখানে দেওয়া হয়েছে সেকারণেই । লক্ষণীয়, এখানে চাদকে বলা হয়েছে আলো, জ্যোতি, আর সূর্যকে বলা হয়েছে প্রদীপ । এতে করে একথাটিই প্রতীয়মান হয় যে, চাদ আলো গ্রহণ করে সূর্য থেকে । কারণ আলো পাওয়া যায় প্রদীপ থেকেই । এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ তিনি তোমাদেরকে উদ্ভুত করেছেন মৃত্তিকা থেকে (১৭)। অতঃপর তাতে তিনি তোমাদেরকে প্রত্যাবৃত করবেন ও পরে পুনরুখিত করবেন (১৮)। সর্বনাম উল্লেখ না করে এখানে স্পষ্টত উল্লেখ করা হয়েছে “ওয়াল্লহু আম্বাতাকুম' । অর্থাৎ “তিনি” না বলে সরাসরি বলা হয়েছে “আল্লাহ্'। এর কারণ হচ্ছে প্রিয়তমজনের নামের উল্লেখ তার সর্বনাম অপেক্ষা অধিক আস্বাদ্য । আর এখানে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন না বলে বলা হয়েছে তিনি তোমাদেরকে উদ্ভুত করেছেন' ৷ এরকম করা হয়েছে এখানে একথা বুঝাতে যে, সৃষ্টবস্ত থেকে উদ্ভূত বস্ত হয়ে থাকে অধিক অনিত্য । 'মিনাল আরছ' অর্থ মৃত্তিকা থেকে । অর্থাৎ তোমাদের আদি পিতা আদমকে সৃষ্টি করা হয়েছে মৃত্তিকা থেকে । অথবা তোমাদের সবাইকে সৃষ্টি করা হয়েছে শুত্রকণা থেকে, শুক্রকণা সৃষ্ট হয় আহার্যবস্ত থেকে, আর আহার্য বস্ত মৃত্তিকাজাত। আর 'নাবাতান” বলার উদ্দেশ্য এখানে একথা বলা যে, তোমরা সৃজিত হয়েছো আল্লাহতায়ালার সৃজনাভিপ্রায়ের কারণেই । “অতঃপর তাতে তিনি তোমাদেরকে প্রত্যাবৃত করবেন" অর্থ মৃত্যুর পরে তিনি তোমাদেরকে ওই মৃত্তিকার সঙ্গেই মিশিয়ে দিবেন, যে মৃত্তিকা থেকে তোমরা সৃজিত হয়েছো । অর্থাৎ মৃত্যুর পর তোমরা একাকার হয়ে যাবে কবরের মাটির তাফসীরে মাযহারী/১২৪ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।