প্রথমোক্ত আয়াতদ্বয়ের মর্মার্থ হচ্ছে__ নবী নূহ তার সম্প্রদায়ের জনগণকে আরো বলেছিলেন, হে জনতা! কী হলো তোমাদের? মহাকল্যাণের আহ্বানের প্রতি তোমরা কর্ণপাত করছো না কেনো? কেনো একথা স্বীকার করতে কুপ্ঠিত হচ্ছো যে, আল্লাহই সর্বশ্রেষ্ঠ । তিনিই একমাত্র সৃজয়িতা ও পালয়িতা। তিনিই তো তোমাদেরকে সৃজন করেছেন পর্যায়ক্রমে___ পিতৃপৃষ্ঠ থেকে মাতৃউদরে, শুক্রবিন্দু থেকে মানবাকৃতিতে । এখানে “মা লাকুম লা তারজুবনা” কথাটির “মা' প্রশ্নবোধক। আর “ওয়াক্বারা' অর্থ__ শ্রেষ্ঠতৃ, আভিজাত্য, মর্ধাদা। হজরত ইবনে আব্বাস ও মুজাহিদ বলেছেন 'রিস্বা' অর্থ হৃদয়ের দৃঢ় বিশ্বাস। এভাবে বক্তব্যটি দীড়ায়__ আল্লাহই যে সর্বাপেক্ষা অধিক মর্যাদাসম্পন্ন, সে কথা তোমরা মানতে চাচ্ছো না কেনো? প্রকৃত প্রস্তাবে রিজবী' অর্থ আশা, যা একটি গৌণ ধারণার বশবর্তী । অর্থাৎ ধারণার প্রাবল্যই আশা। এখানে সুদৃঢ় বিশ্বাসকে 'আশা" অর্থে প্রকাশ করাতে এটাই অনুমিত হয় যে, বক্তব্যকে অধিক বেগবান করাই এখানে উদ্দেশ্য । কেননা আন্লাহ্পাকের মাহাত্ম্য তাদের ধারণায় তেমন সুপ্রকট নয়, যেমন সুপ্রকট থাকে প্রকৃত বিশ্বাসীদের বিশ্বাসে । কালাবীর নিকট এখানকার “রিজ্বা” অর্থ ভীতি । এভাবে বক্তব্যটি দীড়ায়__ তোমাদের অন্তরে কি আল্লাহ্ভীতি একেবারেই নেই? হাসান বসরী কথাটির অর্থ করেছেন__ কী হয়েছে তোমাদের? তোমরা কি আল্লাহ্র অধিকার সম্পর্কে একেবারেই অজ্ঞ? তার অনুগহসস্তারের প্রতি এতটাই অকৃতজ্ঞ? ইবনে কীসান অর্থ করেছেন_ তোমরা তোমাদের উপাসনাকালে আল্লাহ্কে সর্বশ্রেষ্ঠ উপাস্য বলে মানতে চাও না কেনো? তোমরা কি এতটাই মুর্খ! কথাটির অর্থ এরকমও হতে পারে যে__ তোমরা কি এমতো আশা একেবারেই পোষণ করো না যে, আল্লাহ্র ইবাদত করলে তিনি তোমাদেরকে এর যথোপযুক্ত প্রতিফল দিবেন? তোমাদেরকে করবেন সম্মানিত? “ওয়া কৃদ্ খলাব্বাকুম আতওয়ারা' অর্থ অথচ তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে । অর্থাৎ জরায়ন__ জন্-্রবৃদ্ধি-পরিণতি-আয়ুক্কাল- অন্তিমযাত্রা-পুনরুথান-প্রতিফলদিবস-বেহেশত-দোজখ__ এসকল পর্যায়ে তোমাদেরকে পরিচালিত করে কে? তিনিই তো। তোমরা তো তার এসকল বিধান মানতে বাধ্য। তাহলে তোমরা তীকে স্বীকার করতে কেনো এতো কুষ্ঠিত? তোমাদের অস্তিতৃ-স্থায়িত্-পরিণাম যার প্রতি সম্পূর্ণরূপে নির্ভরশীল, তিনিই কি তোমাদের একমাত্র উপাস্য ও বিশ্বাসভাজন নন? এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ “তোমরা কি লক্ষ্য করোনি, আল্লাহ্ কীভাবে সৃষ্টি করেছেন সপ্তস্তরে বিন্যস্ত আকাশমগ্লী (১৫)? এবং সেখানে চন্দ্রকে স্থাপন করেছেন আলোরূপে এবং সূর্যকে স্থাপন করেছেন প্রদীপরূপে' (১৬)? তাফসীরে মাযহারী/১২৩ ॥|.11100119,.00
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।