Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

এরপরের আয়াতে (১০) বলা হয়েছে__ “বলেছি, তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, তিনি তো মহাক্ষমাশীল'। বাগবী লিখেছেন, হজরত নুহের সম্প্রদায়ের লোকেরা তার আহবানকে পুনঃ পুনঃ প্রত্যাখ্যান করতেই লাগলো । বার বার ব্যর্থতার আঘাত খেয়ে মুষড়ে পড়লেন হজরত নুহ। তখন আল্লাহ্‌ বন্ধ করে দিলেন বৃষ্টিপাত। রহিত করে দিলেন ললনাকুলের জন্মদান যোগ্যতা । এভাবে ধ্বংস হয়ে গেলো তাদের সম্পদ, পশুপাল। রুদ্ধ হলো প্রজন্মায়ণ প্রক্রিয়া । হজরত নৃহ বললেন, হে জনতা! অবাধ্যতা পরিত্যাগ করো। কৃত পাপরাশি থেকে করো সানুতপ্ত ও সলজ্জিত প্রত্যাবর্তন । ক্ষমাপ্রার্থী হও পরম প্রভুপালক সকাশে ৷ তিনি তোমাদেরকে ক্ষমা করবেন । তিনি যে মহাক্ষমাপরবশ । এরপরের আয়াতে (১১) বলা হয়েছে__ তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন'। এখানে “মিদরারা” অর্থ প্রচুর জলবাহী মেঘপুঞ্জ। শব্দটি “সামাআ'র (আকাশের) অবস্থাপ্রকাশক। আর এটি হতে পারে পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ উভয় প্রকার বিশেষ্যের বিশেষণ। আলোচ্য প্রসঙ্গের মাধ্যমে একথাও প্রমাণিত হয় যে, অবাধ্যতা পরিত্যাগ ও ক্ষমাপ্রার্থনা বিপদ দূরীভূত হওয়ার উপলক্ষ । পার্থিব বিপদ- আপদ আপতিত হয় অবশ্য উদ্ব পাপাচরণের কারণেই । যেমন এক আয়াতে বলা হয়েছে আমাদের উপরে আপতিত হয়েছে বিপদ, সে-তো তোমাদেরই স্বহস্তার্জিত” । তবে যে সকল বিপদ আপতিত হয় অধিকতর মর্যাদা প্রদানার্থে, তা কখনো ক্ষমাপ্রার্থনা বা অন্য কোনো কারণে রহিত হয় না। এধরনের বিপদ আপতিত হয় কেবল নবী-রসুলগণ এবং তাদের একনিষ্ঠ অনুসারী পুণ্যবানগণের উপর ৷ যেমন ঘটেছিলো হজরত আইয়ুব ও অন্যান্য নবীগণের উপর । হজরত আবু সাঈদ বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, বিপদের বোঝা সবচেয়ে বেশী বহন করতে হয় নবী-রসুলগণকে। তৎপর তাদের চেয়ে নিম্ন মর্ধাদাধারীগণকে । এরপর তদপেক্ষা নিম্ন মর্যাদাবিশিষ্টদেরকে । আর পাপীদের বিপদ-আপদ তওবা ও ক্ষমাপ্রার্থনা ছাড়া অপসারিত হয় না। আহমদ, বোখারী, তিরমিজি, ইবনে মাজা । বোখারী তার “তারীখ' গ্রন্থে জনৈকা উম্মতজননী সূত্রে উল্লেখ করেছেন, রসুল স. বলেছেন, এ জগতে সবচেয়ে বেশী সংকটাপন্ন হন নবী ও ওলীগণ। হাকেম তার 'মুসতাদরাক" গ্রন্থে এবং হজরত আবু সাঈদ থেকে ইবনে মাজা ও আবদুর রাজ্জাক বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, উপহার পেলে তোমরা যেমন উৎফুল্প হও, তেমনি উৎফুল্প হন নবীগণ বিপদাপন্ন হলে । উল্লেখ্য, অনাবৃষ্টি একটি সাধারণ বিপদ । জনসাধারণের পাপের কারণেই আপতিত হয় এই সাধারণ মুসিবতটি। সেকারণেই শরিয়তে বিধান রয়েছে বৃষ্টি প্রার্থনার (ইসতেসকার) নামাজের । শা'বীর উক্তি উল্লেখ করে মাতরাফ বর্ণনা করেছেন, খলিফা হজরত ওমর একবার জনসাধারণকে সঙ্গে নিয়ে শহরের বাইরে সমবেত হলেন। সেখানে সকলকে নিয়ে আল্লাহ্‌ সকাশে ক্ষমাপ্রার্থনা করলেন শুধু। তাফসীরে মাযহারী/১২১ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।