1 “পরে আমি উচৈস্বরে প্রচার করিয়াছি ও উপদেশ দিয়াছি গোপনে ।” 1 বলিয়াছি, “তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা কর, তিনি তো মহাক্ষমাশীল, 7 “তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করিবেন, 1 “তিনি তোমাদিগকে সমৃদ্ধ করিবেন ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে এবং তোমাদের জন্য স্থাপন করিবেন উদ্যান ও প্রবাহিত করিবেন নদী-নালা । প্রথমোক্ত আয়াতদয়ের মর্মার্থ হচ্ছে___ সুদীর্ঘ সাড়ে নয়শ' বৎসরের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা শেষে নবী নূহ যখন উদ্যমহারা হয়ে পড়লেন, তখন তার আকুতি উপস্থাপন করলেন এভাবে_ হে আমার পরম প্রভুপালনকর্তা! আমি তো তাদের চৈতন্যোদয়ার্থে বিরতিহীনভাবে চেষ্টা চালিয়ে এলাম । কিন্তু তারা আমার নিকট থেকে ক্রমে ক্রমে দূরে সরে যেতে লাগলো । এখন তো তারা আমার দিকে এতটুকুও ভ্রক্ষেপ করে না। এখন আমি কী করবো? এরপরের আয়াতে (৭) বলা হয়েছে__ আমি যখনই তাদেরকে আহ্বান করি, নিজেদেরকে ও জেদ করতে থাকে এবং অতিশয় ওঁদ্ধত্য প্রকাশ করে'। একথার অর্থ__ আমি তো উদাত্ত কণ্ঠে পরম আপনজন জ্ঞানে তাদেরকে তোমার পথে আহ্বান জানিয়েছি। তোমা সকাশে তাদের জন্য মার্জনার সুপারিশ করেছি বার বার। কিন্তু তারা তবুও এক চুল নড়েনি তাদের অশুভ অংশীবাদিতা থেকে । আমার কথা শুনে তারা কানে আঙ্গুল দিয়েছে, কাপড়ে মুখ ঢেকেছে, প্রকাশ করেছে চরম একগয়েমি ও অতিশয় ওদ্ধত্য | এরপরের আয়াতে (৮) বলা হয়েছে__ “আমি তাদেরকে আহ্বান করেছি প্রকাশ্যে । এখানে “জ্বিহারান” অর্থ প্রকাশ্যে। শব্দটি “যবর' যুক্ত করা হয়েছে এজন্য যে, প্রকাশ্য আমন্ত্রণ হচ্ছে এক প্রকারের বিশেষ আহ্বান। অথবা শব্দটি একটি অনুক্ত ধাতুমূলের বিশেষণ ৷ আর 'জ্বিহার* হচ্ছে কর্মপদী শব্দরূপের অর্থ প্রদায়ক। অর্থাৎ তাদের প্রতি আমার আমন্ত্রণ ছিলো প্রকাশ্য আমন্ত্রণ । অথবা শব্দটি কর্তৃপদীয় শব্দরূপের অর্থসম্পন্ন ধাতুমূলের অবস্থাপ্রকাশক । অর্থাৎ আমি তাদেরকে আহ্বান জানিয়েছি প্রকাশ্যে । এরপরের আয়াতে (৯) বলা হয়েছে__ “পরে আমি উচ্চস্বরে প্রচার করেছি ও উপদেশ দিয়েছি গোপনে” । বাক্যের শুরুতে এখানে 'ছুম্মা (পরে, অতঃপর) ব্যবহৃত হয়েছে প্রচারকর্মের বিভিন্ন পদ্ধতি প্রকাশার্থে। অপ্রকাশ্য আমন্ত্রণ অপেক্ষা প্রকাশ্য আমন্ত্রণ অধিক গুরুত্ববহ। তাই প্রথমে উল্লেখ করা হয়েছে প্রকাশ্য আমন্ত্রণের কথা এভাবে “পরে আমি উচ্চস্বরে প্রচার করেছি'। পরে বলা হয়েছে “উপদেশ দিয়েছি গোপনে” । উল্লেখ্য, উভয় প্রকার আমন্ত্রণ অধিকতর গুরুত্বপূর্ণ । অর্থাৎ হজরত নুহ এখানে বলতে চেয়েছেন যে, তার সম্প্রদায়ের পথপ্রদর্শনার্থে তিনি কোনো প্রকার প্রচেষ্টাই বাকী রাখেননি । তাফসীরে মাযহারী/১২০ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।