Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

রসুল! আপনি যখন জানেনই যে, আমি সতত-স্বাধীন অভিপ্রায়ধারী, সর্বজ্ঞ ও সর্বশক্তিধর, তখন অংশীবাদীদের শাস্তিদানের বিষয়টি সম্পূর্ণরূপে আমার উপরে ছেড়ে দিন। আমি তো তাদেরকে যথাসময়ে যথোপযুক্ত দণ্ডদান করবোই । আপনি ব্যাপৃত থাকুন আপনার প্রচারকর্মে। আর তাদেরকে উপেক্ষা করুন। সাময়িক যে কৌতুক এই নিয়ে মেতে থাকুক । উত্তরোত্তর বাড়তে থাকুক তাদের পাপের বোঝা । হোক তারা আরো অধিক শাস্তির উপযুক্ত। এরপরের আয়াতে (৪৩) বলা হয়েছে__ “সেদিন তারা কবর থেকে বের হবে দ্রতবেগে, মনে হবে তারা কোনো উপসনালয়ের দিকে ধাবিত হচ্ছে" । একথার অর্থ__ পুনরুথান দিবসে সত্যপ্রত্যাখ্যানকারীরা কবর থেকে উঠেই দৌড়াতে থাকবে দিকে ধাবিত হয়, কে কার আগে ভক্তি জানাবে, সেই উদ্দেশ্যে । তবে এমতো কর্ম তারা করে হর্ষোফুল্ল হয়ে, কিন্ত তখন তারা এরকম করবে ভয়ে, বাধ্য হয়ে । এভাবেই তখন মহাশাস্তিকে অভ্যর্থনা জানাতে বাধ্য হবে তারা। কালাবী এখানকার 'নুসুব' শব্দটির অর্থ করেছেন_ পতাকা, কেতন। অর্থাৎ সেনাবাহিনী যেমন তাদের পতাকাতলে একত্রিত হয়, তেমনি তারা তখন সমবেত হবে মহাসমাবেশস্থলে। শেষোক্ত আয়াতে (8৪) বলা হয়েছে__ “অবনত নেত্রে; হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে; এটাই সেই দিন, যার বিষয়ে সতর্ক করা হয়েছিলো তাদেরকে । এখানে 'খশিয়াতান আব্সরুহুম” অর্থ অবনত নেত্রে, যেরকম নত দৃষ্টিতে অধোবদনে দীড়িয়ে থাকে লাঞ্কিত অপরাধীরা । তাই পরক্ষণেই বলা হয়েছে “হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে'। আর “এটাই সেই দিন, যার বিষয়ে সতর্ক করা একটি পৃথক বাক্য । আল্লাহই সমধিক জ্ঞাত। সূরা নূহ এই সুরাখানিও অবতীর্ণ হয়েছে মহাপুণ্যধাম মক্কায় । সুরাখানি ২ রুকু এবং ২৮ আয়াতবিশিষ্ট। সুরা নুহ ৪ আয়াত ১, ২, ৩, ৪ ০৮৯1০:5-9৮৭ ১0925৩55৬ ক এ)৬% এটা ররর এ ॥ ও তি & 5 9%5৩৫৫045505 রকি পর্ণ তাফসীরে মাযহারী/১১৪ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।