Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

প্রথমে বলা হয়েছে___ “ফা মা লিল্‌ লাজীনা কাফার' ৷ এর অর্থ কাফেরদের কী হলো? তারা এমন করছে কেনো? এখানকার “ফামা” কথাটির “ফা” অব্যয়টি কারণপ্রকাশক। আর “মা” প্রশ্ববোধক। এভাবে কথাটির মাধ্যমে এখানে শাসানো হয়েছে মক্কার পৌন্তলিকদেরকে । বাগবী লিখেছেন, তাদের একটি দল ব্যস্ত-সমস্ত হয়ে রসুল স. এর কোরআন পাঠ শুনতে আসতো । কিন্তু তাদের উদ্দেশ্য ছিলো অশুভ। তাই মনোযোগী তারা হতো না। বরং কোরআন নিয়ে করতো নানাপ্রকার ব্যঙ্গ- কৌতুক । তাদেরকে ধমক দেওয়ার জন্যই এখানে বলা হয়েছে কী হলো তাদের? আল্লাহ্‌র বাণী ও তার রসুলের সঙ্গে তারা এমন আচরণ করছে কোন সাহসে? এরপর বলা হয়েছে___ “ব্বিবালাকা মুহ্ত্বিয়ীন, (তারা বুক টান টান তোমার দিকে ছুটে আসছে)। “মুহ্ত্বিয়ীন, অর্থ উন্নত মস্তকে বুক টান টান করে ছুটে আসা। এরকম বলেছেন বাগবী। আর 'কামুস* রচয়িতা লিখেছেন, 'হাত্বআ* হাত্বাআ” এবং “হাত্বআ'ন' অর্থ ভীত-সন্ত্রস্ত হয়ে কোনো নিদিষ্ট দিকে লক্ষ্য করে অতিদ্রততার সঙ্গে ছুটে আসা । আর “আহত্বাআ” অর্থ ছুটে আসা বুক টান টান করে উন্নাসিকতার সঙ্গে । পরের আয়াতে (৩৭) বলা হয়েছে__ “দক্ষিণ ও বাম দিক থেকে, দলে দলে" । এখানকার “ই"যীন' বহুবচন ই*যাতুন' এর । এর অর্থ পৃথক পৃথক বসতি, ডান ও বাম দিকের সকল জনপদ । “কামুস" গ্রন্থে রয়েছে, ই*যাতুন* অর্থ দলবদ্ধ মানুষ । এরপরের আয়াতে (৩৮) বলা হয়েছে__ “তাদের প্রত্যেকে কি এই প্রত্যাশা করে যে, তাকে দাখিল হতে হবে প্রাচুর্যময় জান্নাতে"? মক্কার মুশরিকেরা পরকাল__ বেহেশত-দোজখ এসকল কিছু বিশ্বাসই করতো না। আবার কখনো কখনো বলতো, পরকাল যদি থাকেও, তবে সেখানেও আমরা হবো এখানকার মতো ধনাঢ্য, কুলীন ও প্রতাপশালী । সুতরাং জান্নাত থাকলে সে জান্নাতও থাকবে আমাদেরই অধিকারে । তাদের এমতো অপবচনের বিরুদ্ধে অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াত । এখানে স্পষ্ট করে এই প্রশ্নটি করা হয়েছে যে, জান্নাতপ্রাপ্তির জন্য প্রয়োজন ইমান ও সবকর্ম। সুতরাং এপথের বিরোধিতা করে জান্নাত লাভের আশা করা কি ঠিক? এখানে “হামযা” অক্ষরটি প্রশ্নটিকে করেছে অস্বীকৃতিজ্ঞাপক | এরপরের আয়াতে (৩৯) বলা হয়েছে__ “কখনো না, আমি তাদেরকে যা থেকে সৃষ্টি করেছি, তা তারা জানে" । একথার অর্থ__ তারা যা কামনা করে, তা দুরাশামাত্র । কখনোই তা বাস্তবায়িত হবে না। তারা তো জানেই যে, এক ফোটা অপবিত্র পানি থেকে আমি সৃষ্টি করেছি তাদেরকে । ওই অনুন্নেখ্য সলিলবিন্দুট্ুকুর কী মর্যাদা রয়েছে যে, সে দাবি করতে পারে জান্নাতের । হ্যা দাবি করতে পারতো, যদি ইমান আনতো এবং যাপন করতো সৎকর্মশোভিত জীবন । কিন্তু তা তো তারা করেনি । সুতরাং জান্নাত তাদের জন্য চিরনিষিদ্ধ । এখানে “কাল্লা” অর্থ কখনো নয়। অর্থাৎ অংশীবাদীদের জান্নাতগমনের ঘটনা কস্মিনকালেও ঘটবে না। তাফসীরে মাযহারী/১১২ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।