হজরত আবদুল্লাহ্ ইবনে ওমর বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, চারটি অপবৈশিষ্ট্য যার মধ্যে রয়েছে, সে অবশ্যই মুনাফিক। একটি পাওয়া গেলে সে মুনাফিক এক চতুর্থাংশের, যতোক্ষণ না সে তা পরিত্যাগ করবে। ওই চারটি অপবৈশিষ্ট্য হচ্ছে___ মিথ্যাবাদিতা, আমানতের খেয়ানত, প্রতিশ্রিতিভ, অশ্লীল কথন । আবু দাউদ তীর গ্রন্থে লিখেছেন, হজরত আবদুল্লাহ্ ইবনে আবীল হুমাম বর্ণনা করেছেন, রসুল স. যখন রেসালতের দায়িত্ব পাননি, তখন তার সঙ্গে আমার ক্রয়- বিক্রয় হতো। একবার একস্থানে তাকে আমি বললাম, অপেক্ষা করুন, আমি একটু পরেই ফিরে এসে আপনার পাওনা পরিশোধ করে দিবো । আমি বাড়িতে এসে কথাটা ভুলেই গেলাম । মনে পড়লো তিন দিন পর। আমি তৎক্ষণাৎ সেখানে গিয়ে দেখতে পেলাম রসুল স.কে। তিনি স. শুধু বললেন, তুমি আমাকে কষ্ট দিলে । তিনদিন ধরে আটকে রাখলে । এরপরের আয়াতে (৩৩) বলা হয়েছে__ “আর যারা তাদের সাক্ষ্যদানে অটল; । এখানে “সাক্ষ্যদানে অটল' অর্থ যারা সাক্ষ্যের মধ্যে কোনো রদবদল ঘটায় না, সাক্ষ্য গোপন করে না আংশিক কিংবা সামগ্রিকভাবে । সাক্ষ্যেরও রয়েছে দু'টি দিক__ একটি সম্পৃক্ত আল্লাহ্র আধিকারের সঙ্গে এবং অপরটি অধিকারের সঙ্গে বান্দার । যেমন আল্লাহ্র এককত্বজ্ঞাপক সাক্ষ্য “লা ইলাহা ইল্লাল্লহ*, রেসালতের সাক্ষ্য “মুহাম্মাদুর রসুলুল্লহ'; চাদ দেখার সাক্ষ্য, আল্লাহর কোনো বিধান কার্যকর করা সম্পর্কিত সাক্ষ্য ইত্যাদি। আর বান্দার অধিকার সম্পৃক্ত সাক্ষ্য হচ্ছে ক্রয়- বিক্রয়, দেনা-পাওনা, বিবাহ-শাদী ইত্যাদি বিষয়ক সাক্ষ্য। অর্থাৎ উভয়বিধ সাক্ষ্যদানের ব্যাপারে যারা এমতো অটল থাকে যে, লোকনিন্দা বা লোকরঞ্জন কোনো কিছুর দিকে জক্ষেপ মাত্র করে না, সে সাক্ষ্য পিতা-মাতা আত্মীয়-স্বজন এমনকি নিজেদের বিরুদ্ধে গেলেও । এরপরের আয়াতে (৩৪) বলা হয়েছে__ “এবং নিজেদের সালাতে যত্ববান”। একথার অর্থ__ আর যারা নামাজের বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয়বিধ সৌন্দর্ষের প্রতি থাকে সতত সতর্ক। নামাজ পাঠ করে একাগচিত্তে, সঠিক সময়ে, ফরজ, সুন্নত, মোস্তাহাব সকল নিয়মকানুনের যথাবাস্তবায়নসহযোগে | উল্লেখ্য, এখানে নামাজ সম্পর্কে বলা হয়েছে দু'বার। একবার ২২ সংখ্যক আয়াতে এবং আর একবার আলোচ্য আয়াতে । দুই স্থানে আলোচনার ধরন পৃথক । আর বারংবার বিষয়টি উল্লেখ করাতে একথাই প্রতীয়মান হয় যে, ইসলামের অন্যান্য ততম্ত অপেক্ষা নামাজই সর্বাধিক গুরুত্বপূর্ণ । এরপরের আয়াতে (৩৫) বলা হয়েছে__ তারাই সম্মানিত হবে জান্নাতে, । একথার অর্থ__ এতোক্ষণ ধরে যে সকল শুভ বৈশিষ্ট্যের উল্লেখ করা হলো, সে সকল বৈশিষ্ট্যসম্পন্ন যারা, তারাই চিরসুখময় জান্নাতে হবে সম্মানিত। তাফসীরে মাযহারী/১১০ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।