অভিসম্পাতগ্রস্ত। ইজদী হাদিসটি সংকলন করেছেন তার “জুয়াফা" গ্রন্থে । ইবনে জাওজী তার 'জুযীয়াত' গ্রন্থে হাসান ইবনে আরাফা সুত্রে উল্লেখ করেছেন, সাত ধরনের ব্যক্তির প্রতি আল্লাহ্ সদয় দৃষ্টি দিবেন না। তন্মধ্যে এক ধরনের হচ্ছে হস্তমৈথুনকারী ৷ অবশ্য বর্ণনাটির সূত্রপ্রবাহ শিথিল । সূরা মাআপরিজ্ব ৪ আয়াত ৩২, ৩৩, ৩৪, ৩৫ নর ু ৫ ₹525 তু ০5০৯5. ৯ 025011 ১৬ এ 5 ৩১১৯৭ ১১ ৮১৫ রর ৩১১০৫৪৬৭৯৯৩ ৯৬৪ ৪৩:৫০) 1 এবং যাহারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে, 1 আর যাহারা তাহাদের সাক্ষ্যদানে অটল, 1 এবং নিজেদের সালাতে যত্ববান__ 1 তাহারাই সম্মানিত হইবে জান্নাতে । প্রথমে বলা হয়েছে__ “এবং যারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে । আমানত রক্ষা করার অর্থ গচ্ছিত বস্ত যথাযথভাবে তার মালিককে ফেরত দেওয়া । আল্লাহ্র দেওয়া আমানতও রক্ষা করতে হয় মানুষকে । তার বিধানও আমানত । সুতরাং থাকতে হবে আল্লাহ্ কর্তৃক নিষিদ্ধ বিষয়াবলী থেকে । আমাদের অস্তিত্ব অঙ্গ-প্রতগ- শরীর-আত্মা এ সকলকিছুও আল্লাহ্র দেওয়া আমানত । সুতরাং এসকলকিছুকেও সতত রাখতে হবে তার সন্তোষ ও স্মরণানুকুল। পরিতুষ্ট থাকতে হবে তিনি যেভাবে রাখেন, সেভাবেই । বিপদে অবলম্বন করতে হবে ধৈর্য এবং সচ্ছলতায় ইত্যাদির বেলাতেও আমানত রক্ষা করা অত্যাবশ্যক । তেমনি পরিপুরণ করে মানুষের সঙ্গে কৃত প্রতিশ্রুতিও। আল্লাহ্র সঙ্গে অঙ্গীকার অর্থ ওই অঙ্গীকার যা সম্পাদিত হয়েছিলো রূহের জগতে, পৃথিবীতে আগমনের পূর্বে । আল্লাহ্ তখন বলেছিলেন, আমি কি তোমাদের প্রভুপালনকর্তা নই? সকলে বলেছিলো, অবশ্যই । পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রিক পর্যায়েও প্রতিশ্রুতি রক্ষা করে চলা অত্যাবশ্যক । উন্লেখ্য, প্রতিশ্রুতিভঙ্গ করা কপটাচারীদের বৈশিষ্ট্য । হজরত আবু হোরায়রা থেকে বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, মুনাফিকদের স্বভাববৈশিষ্ট্য তিনটি__ মিথ্যা বচন, প্রতিশ্রুতি চুর্ণন, গচ্ছিত সম্পদ আত্মসাত। মুসলিমের বর্ণনায় অতিরিক্ত হিসেবে এসেছে এই কথাটুকু__ যদিও সে নামাজ- রোজা করে এবং দাবি করে, সে মুসলমান । তাফসীরে মাযহারী/১০৯ ॥|.1110011 9,001
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।