Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

একটি জিজ্ঞাসা 8 “মা মালাকাত আইমানুহুম” কথাটির অন্তর্ভৃক্ত ক্রীতদাস- ক্রীতদাসী উভয়েই । সুতরাং বুঝতে হবে উভয়কে কাজকর্মে ব্যবহার করা বৈধ। তাহলে হাদিস কিংবা কিয়াসের মাধ্যমে কথাটির অন্যরকম ব্যাখ্যা করা হবে কেনো? কেনো বলা হবে, ক্রীতদাসী সন্তোগ্যা, অথচ ক্রীতদাস সন্তোগ্য নয়? জবাব £ আলেমগণের সর্বসম্মত সিদ্ধান্ত এই যে, আলোচ্য আয়াত সাধারণার্থক নয়, বিশেষার্থক। তাছাড়া স্ত্রী ও ক্রীতদাসীকেও তো সব সময় সম্ভোগ করা যায় না। যেমন খতুবতী অবস্থায়, জেহার অবস্থায় । দুধ সম্পর্কীয় ক্রীতদাসীর সঙ্গেও সহবাস অসিদ্ধ। এ সকলক্ষেত্রেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে একক বর্ণিত হাদিস ও কিয়াস (তুল্যমূল্যতা) দ্বারা । কোরআনের সাধারণ বিধানকে এভাবে সুনির্দিষ্ট করা সিদ্ধ । আবার মহিলা মালিকও তার ক্রীতদাসের সন্তোগ্যা হতে পারবে না। কেননা তা হবে এখানকার “আ'লা” ডেপরে) কথাটির বিপরীত । অর্থাৎ মনিবের মর্যাদা সব সময় গোলামের উপরেই থাকবে, নিচে কখনোই নয় । “ফাইন্নাহুম গইরু মালুমীন* অর্থ এতে তারা নিন্দনীয় হবে না। অর্থাৎ স্ত্রী ও ক্রীতদাসীকে সম্তেগ করা নিন্দনীয় তো নয়ই, বরং প্রশংসনীয়। তবে এমতাবস্থাতেও তাদেরকে হতে হবে খতুত্রাব ও সন্তান প্রসবপরবর্তী অপবিত্রতা (নেফাস) থেকে পবিভ্র। “তবে কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা হবে সীমালংঘনকারী' অর্থস্ত্রী ও ক্রীতদাসী ছাড়া অন্য কোনো নারীকে কামসহচরীরূপে কামনা যদি কেউ করে, সে অবশ্যই শরিয়তের দৃষ্টিতে হবে অপরাধী । রসুল স. বলেছেন, পর নারী দেখে যদি কেউ চঞ্চল হয়ে পড়ে, তবে তার উচিত তৎক্ষণাৎ আপন পত্বীর সঙ্গে মিলিত হওয়া । কেননা তার কাছে যা আছে, তা আছে এর কাছেও । হজরত ইবনে মাসউদ থেকে হাদিসটি বর্ণনা করেছেন দারেমী | একটি পর্যালোচনা £ আলোচ্য আয়াতের মাধ্যমে আরো প্রমাণিত হয়, মুতআ (সাময়িক বিবাহ) অবৈধ । কেননা এধরনের রমণী স্ত্রী ও ক্রীতদাসী কোনোটাই নয়। স্ত্রী হলে তার সন্তানেরা তাদের পিতার সম্পত্তির অংশীদার হতো । কিন্তু তাতো তারা হয় না। যারা মুতআকে সিদ্ধ বলে, তাদের মতেও হয় না। সুতরাং মুতআকৃত রমণী স্ত্রী নয়, ক্রীতদাসীও নয় । অতএব মুতআ নাজায়েয । আলোচ্য আয়াত থেকে বাগবী এই প্রমাণটিও উদ্ধার করেছেন যে, হস্তমৈথুনও অবৈধ। অন্যান্য আলেমও এরকম বলেন। আতার উক্তি উদ্ধাত করে ইবনে জুরাইজ বলেছেন, হস্তমৈথুন মাকরূহ । আতা এরকমও বলেছেন যে, আমি শুনেছি, কিছুসংখ্যক লোক মহাবিচারের দিবসের মহাসমাবেশে উপস্থিত হবে গর্ভবতী হস্ত নিয়ে । আমার মনে হয়, তারাই হস্তমৈথুনকারী। সাঈদ ইবনে যোবায়ের বলেছেন, আল্লাহপাক ওই লোকদেরকে শাস্তি দিবেন, যারা তাদের লজ্জা স্থান নিয়ে খেলা করে। আমি বলি, এ সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে হজরত আনাস থেকে। হাদিসটি এই__ রসুল স. বলেছেন, যেস্থীয় হস্তের সঙ্গে বিবাহকর্ম করে, সে তাফসীরে মাযহারী/১০৮ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।