Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 12
/ ৬৫৭
📝 লেখা 📖 পিডিএফ

এখানে “ইউবাস্সরূনাহুম” (তাদেরকে করা হবে একে অপরের দৃষ্টিগোচর) কথাটি আগের আয়াতের “হামীমা' (সুহৃদ) এর বিশেষণ । অথবা এখান থেকে শুরু হয়েছে পৃথক বাক্য । কথাটির মাধ্যমে এখানে এটাই বুঝিয়ে দেওয়া হয়েছে যে, তারা যে তখন বন্ধু-বান্ধবের খোজ নিবে না, তা তাদের অনুপস্থিতির কারণে নয়। তারা তখন পরস্পরকে দেখবে ঠিকই। কিন্তু ভয়ে-আতংকে এমনভাবে জড়সড় হয়ে থাকবে যে কারো ভালো-মন্দ জিজ্ঞেস করার প্রবৃত্তিও তাদের থাকবে না। আর সেরকম অবকাশও তারা পাবে না। বাগবী লিখেছেন, মহাপ্রলয় দিবসে পিতা- মাতা সন্তান-সন্ততি বন্ধু-বান্ধব সকলেই সকলকে দেখতে পাবে । কিন্ত তখন তারা এমনভাবে সংকটাপন্ন হয়ে পড়বে যে, কাউকে কিছু জিজ্ঞেস করার ফুসরত মাত্রই পাবে না। কেউ কেউ কথাটির অর্থ করেছেন, তারা একে অপরের চোখের সামনে থাকা সত্বেও কেউ কাউকে চিনতে পারবে না, তাদের অবস্থা তখন হবে এতোই সঙ্গিন। বিশ্বাসীদের মুখমণ্ডল হবে শুভ্র ও গৌরবর্ণের এবং কৃষ্ণ মুখাবয়ববিশিষ্ট হবে সত্যপ্রত্যাখ্যানকারীরা । এখানে 'ুজ্বরিম' অর্থ অপরাধী, পৌন্তলিক। তারাই মহাবিচারের দিবসে তাদের সন্তান-সন্ততি, ভার্যা-ভ্রাতা, অধীনস্থ-স্বজন, এমনকি সারা পৃথিবীর সবকিছুকে মুক্তিপণ হিসেবে দিয়ে শাস্তি থেকে পরিত্রাণ পেতে চাইবে । ইয়াওয়াদৃদু' অর্থ চাইবে, কামনা করবে । অর্থাৎ আপনজনদের কুশলবার্তা জিজ্ঞেস করা তো দুরের কথা তাদেরকে পরিত্যাগ করে হলেও তারা তখন মুক্তি পেতে চাইবে । তাদের অবস্থা হবে তখন এতোই শোচনীয় । কিন্তু বিশ্বাসীদের আচরণ হবে তখন ভিন্নতর । তারা তাদের স্বজন-বান্ধবদের খোঁজ-খবর নিবে । এমনকি যারা জাহান্নামে চলে যাবে, তাদের পক্ষেও সুপারিশ করবে । যেমন এক হাদিসে বলা হয়েছে, রসুল স. বলেছেন, যার হাতে আমার জীবন, তার শপথ! তোমরা কেউই এখন তোমাদের প্রাপ্য সম্পর্কে এতো বাদানুবাদ করো না, যতো বাদানুবাদ করবে মহাবিচারের দিবসে তোমাদের বিপদগ্রস্ত স্বজনদের জন্য । জাহান্নামী স্বজনদের সম্পর্কে তোমরা তখন বলবে, হে আমাদের দয়াময় প্রভৃপালনকর্তী! তারা তো আমাদের সাথে নামাজ পড়তো, রোজা পালন করতো । বোখারী, মুসলিম । এ সম্পর্কে একটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে হজরত আবু সাঈদ খুদরী থেকেও । “সাহিবাতিহী' অর্থ তার ভার্যা, পত্রী । “আখীহি অর্থ তার ভ্রাতা । “ফাসীলাতিহি অর্থ তার জ্ঞাতি-গোষ্ঠী, ওই গোত্র__যার একটি অংশ পৃথক। 'আললাতী তু'য়্যিহী' অর্থ যারা তাকে আশ্রয় দিতো । আর “মান ফীল আরছি জ্বামীআ' অর্থ পৃথিবীর সকলকে । সূরা মাআরিজ্ব ৪ আয়াত ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১ 55515 122 ৪৯৪৭) 54 স্৮ ৮ টত ্ হা ৫ ২. & +29515১৯৬৯-০৯৪৮১৬5584% তাফসীরে মাযহারী/১০১ ॥|.1110011 9,001

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।