Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 11
/ ৩৬৮
📝 লেখা 📖 পিডিএফ

পরামর্শ সভায় দোরুন নাদওয়ায়) মিলিত হয়ে কুরায়েশরা রসুল স.কে সংহারের ষড়যন্ত্র করেছিলো । সেই ষড়যন্ত্রের সংবাদ আল্লাহ্‌ ফাঁস করে দিয়েছেন আলোচ্য আয়াতে । অন্য এক আয়াতেও এ বিষয়ে আলোকপাত করা হয়েছে। যেমন ষড়যন্ত্র তাদের দিকেই প্রত্যাবর্তন করবে, আর তাদের ষড়যন্ত্রের শাস্তি ভোগ করতে হবে তাদেরকেই+ । উল্লেখ্য, কথিত শাস্তি তাদেরকে ভোগ করতে হয়েছিলো বদর যুদ্ধে। তদুপরি তাদের জন্য পরকালের অন্তহীন শাস্তিভোগ অনিবার্ষ। অথবা এখানকার “পরিণামে কাফেরেরাই হবে ষড়যন্ত্রের শিকার কথাটির অর্থ হবে_ অবশেষে স্বসৃষ্ট ষড়যন্ত্রই তাদেরকে গ্রাস করবে । এরপরের আয়াতে (৪৩) বলা হয়েছে___ “না কি আল্লাহ ব্যতীত তাদের অন্য কোনো ইলাহ আছে? তারা যাকে আল্লাহ্র শরীক স্থির করে, আল্লাহ্‌ তা থেকে পবিভ্র+। এ কথার অর্থ__ না কি আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য রয়েছে তাদের । যারা তাদেরকে সাহায্য করতে পারবে, জীবনোপকরণ দিতে পারবে এবং রক্ষা করতে পারবে আল্লাহ্র শাস্তি থেকে । তাদের এ সকল অপধারণা থেকে আল্লাহ্‌ তো সতত পবিভ্র। খালিল বলেছেন, ৩২ সংখ্যক আয়াত থেকে এ পর্যন্ত প্রত্যেক আয়াতের শুরুতে উল্লেখিত হয়েছে “আম । মনে রাখতে হবে, এ সকল “আম* এখানে সংযোজক অব্যয়রূপে ব্যবহৃত হয়নি, ব্যবহৃত হয়েছে অস্বীকৃতিজ্ঞাপক প্রশ্নরূপে । সূরা তুর 8 আয়াত ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯ ॥ উহারা আকাশের কোন খণ্ড ভাঙ্গিয়া পড়িতে দেখিলে বলিবে, “ইহা তো এক পুঞজীভূত মেঘ ।” ॥ উহাদের উপেক্ষা করিয়া চল সেই দিন পর্যন্ত যেদিন উহারা বজ্বাঘাতে হতচেতন হইবে। তাফসীরে মাযহারী/১৩৮ ॥ সেদিন উহাদের ষড়যন্ত্র কোন কাজে আসিবে না এবং উহাদিগকে সাহায্যও করা হইবে না। [॥ ইহা ছাড়া আরও শাস্তি রহিয়াছে যালিমদের জন্য । কিন্তু উহাদের অধিকাংশই তাহা জানে না। ॥ ধৈর্য ধারণ কর তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায়; তুমি আমার চক্ষুর সামনেই রহিয়াছ। তুমি তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা কর যখন তুমি শয্যা ত্যাগ কর, ॥ এবং তাহার পবিত্রতা ঘোষণা কর রাব্রিকালে ও তারকার অস্তগমনের পর। প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে__ মক্কার পৌত্তলিকেরা সত্যপ্রত্যাখ্যানে এতো অনড় যে, আল্লাহ্র আযাব শুরু হয়ে গেলেও তাদের চেতনা ফিরে আসবে না। আকাশের কোনো খণ্ড যদি তাদের উপরে আপতিত হতে থাকে, তবুও তারা তা দেখে বলবে, এতো একটি মেঘের টুকরা । আদ জাতির মতোই তাদের মনোবৃত্তি ও স্বভাব । আদেরাও আযাবের মেঘ দেখে বলে উঠেছিলো, ওইতো ভেসে আসছে বৃষ্টিবাহী মেঘ। এখানে “কিস্ফান' অর্থ কোনো একটি খণ্ড বা টুকরা । পৌত্তলিকেরা রসুল স.কে বলতো, তুমি যদি সত্যবাদী হও, তাহলে যে শাস্তির ভয় আমাদেরকে দেখাচ্ছো, তা আনয়ন করো । তাদের এমতো অপভাষণের প্রেক্ষিতে অবতীর্ণ হয় এই আয়াত। এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে___ “তাদের উপেক্ষা করে চলো সেই দিন পর্যন্ত, যেদিন তারা বজীঘাতে হতচেতন হবে (8৫) সেদিন তাদের ষড়যন্ত্র কোনো কাজে আসবে না এবং তাদেরকে সাহায্যও করা হবে না" ৫৪৬)। এখানে “ফা জারহুম' অর্থ তাদের উপেক্ষা করে চলো । অর্থাৎ হে আমার নবী! সত্যপ্রত্যাখ্যানকারীরা আপনাকে উত্যক্ত করলেও আপনি ধৈর্য ধারণ করুন, তাদের প্রতি প্রদর্শন করুন উপেক্ষার মনোভাব, বিরত থাকুন তাদের জন্য তৃরিৎ শাস্তিপ্রার্থনা থেকে । “ইয়াওমাহুম' অর্থ সেই দিন পর্যন্ত, যে দিন তাদেরকে দেওয়া হবে চূড়ান্ত শাস্তি । বায়যাবী কথাটির অর্থ করেছেন_ শিঙ্গার প্রথম ফুৎকার পর্যন্ত । আমি বলি, কথাটি ঠিক নয়। কেননা ওই সময় পর্যন্ত সত্যপ্রত্যাখ্যানকারীরা শাস্তিমুক্ত থাকতে ॥|11.011100117.001

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।