অনর্থক? শরিয়তের বিধান মানতে হবে না, পরকালে জবাবদিহী করতে হবে না, এরকমই তারা ভেবে বসে আছে নাকি? ইবনে কীসান এবং জুজায কথাটিকে ব্যাখ্যা করেছেন এভাবেই । “আম হুমুল খলিকুন” অর্থ না তারা নিজেরাই স্রষ্টা? অর্থাৎ নাকি তারা নিজেরাই নিজেদের স্রষ্টা বলে ভাবে? এরকম ভাবনা কি যুক্তিসম্মত? হজরত ইবনে আব্বাসের ব্যাখ্যা এরকমই । “আম খলাব্নুস্ সামাওয়াতি ওয়াল আরছ' অর্থ না কি তারা আকাশমগ্লী ও পৃথিবী সৃষ্টি করেছে? অর্থাৎ তারা আকাশমণ্লী ও পৃথিবী সৃষ্টি করেছে এরকম ধারণাকেও মেনে নেওয়া যায় না। কেননা এরকম দাবিও অযৌক্তিক, অবাস্তব ও অজ্ঞজনোচিত। বরং আল্লাহ তাদেরকে যেমন সৃষ্টি করেছেন, তেমনি সৃষ্টি করেছেন আকাশসমূহ ও পৃথিবীকে । সৃজন সম্পূর্ণতই তার । তবুও তো তারা তার উপরে ইমান আনছে না । অতএব, এতে কোনো সন্দেহ নেই যে, তারা আসলে অবিশ্বাসী, সত্যপ্রত্যাখ্যানকারী। এরপরের আয়াতে (৩৭) বলা হয়েছে__ “তোমার প্রতিপালকের ভাণ্ডার কি তাদের কাছে রয়েছে, না তারা সকলকিছুর নিয়ভ্তা? একথার অর্থ__ হে আমার রসুল! আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, তোমাদের অধিকারে কি রয়েছে আল্লাহ্র ধনভাগ্তার, যে তোমরা তোমাদের ইচ্ছামতো যাকে খুশী তাকে দান করবে জ্ঞান, অথবা নবুয়ত? “না তারা এসকল কিছুর নিয়ন্তা' অর্থ নাকি তারা মনে করে, সবকিছু চলবে তাদের হুকুমে, অথচ তাদের উপরে কারো হুকুমই বর্তাবে না। এরপরের আয়াতে (৩৮) বলা হয়েছে__ “নাকি তাদের কোনো সিঁড়ি আছে, যাতে আরোহণ করে তারা শ্রবণ করে? থাকলে তাদের সেই শ্রোতা সুস্পষ্ট প্রমাণ উপস্থিত করুক" । একথার অর্থ__ তাদের কাছে এমন কোনো সিঁড়ি আছে নাকি, তাফসীরে মাযহারী/১৩৬ যাতে আরোহণ করে তারা আকাশমার্গে উঠতে পারবে এবং সেখান থেকে শুনে নিতে পারবে অদৃশ্য প্রত্যাদেশ, অথবা ফেরেশতাদের আলাপচারিতা । এভাবে জেনে নিতে পারবে ভবিষ্যতের জ্ঞান, আল্লাহ্র রসুল এবং তার উপরে অবতারিত কিতাব সত্য কিনা । এরকম ক্ষমতা কি তাদের আছে? থাকলে তা তারা প্রমাণ করে দেখাক । এরপরের আয়াতে (৩৯) বলা হয়েছে__ “তবে কি কন্যাসন্তান তার জন্য, আর পুত্রসন্তান তোমাদের জন্য”? একথার অর্থ__ তারা বলে, ফেরেশতারা আল্লাহ্র কন্যা । সুস্থ বিবেক-বুদ্ধি থাকলে এরকম কথা কি তারা বলতে পারতো? তারা সৃষ্টি, আর আল্লাহ্ তাদের স্রষ্টা, এই মহাঁসত্যের ধারণা যদি তাদের থাকতো, তবে এভাবে তারা কাউকে আল্লাহ্র অংশীদার সাব্যস্ত করতে পারতো না। আর যে কন্যাসন্তানের পিতা হওয়াকে তারা অবমাননাকর মনে করে, সেই কন্যাসন্তানের জনক আল্লাহ্, আর পুত্রসম্তানদের জনক তারা, এরকম অপবিত্র ও অযথার্থ ধারণা তাদের মনে স্থানই পেতো না। এরপরের আয়াতে (৪০) বলা হয়েছে___ “তবে কি তাদের নিকট পারিশ্রমিক চাইছো যে, তারা একে একটি দুর্বহ বোঝা মনে করে”? একথার অর্থ__ হে আমার প্রিয়তম রসুল! বলুন তো দেখি, কী কারণে কুরায়েশরা আপনার আহ্বানে সাড়া দিচ্ছে না? আপনার অনুগামী হয়ে লাভ করছে না পৃথিবী ও পরবর্তী পৃথিবীর কল্যাণ? আপনি কি সত্যধর্ম প্রচারের কারণে তাদের কাছে পারিশ্রমিক চান, যাতে করে মনে হতে পারে আপনি তাদের উপরে চাপিয়ে দিচ্ছেন অর্থদণ্ডের বোঝা? এরপরের আয়াতে (৪১)বলা হয়েছে___ “না কি অদৃশ্য বিষয়ে তাদের কোনো জ্ঞান আছে যে, তারা এ বিষয়ে কিছু লিখে*? একথার অর্থ__ তাহলে তারা কি লওহে মাহফুজের অনুলিপি করে নিয়ে কথা বলছে । হজরত ইবনে আব্বাস বলেছেন, এখানে “অদৃশ্য বিষয়ে' অর্থ লওহে মাহফুজের বিষয়ে । কোনো কোনো বিদ্বান কথাটিকে ব্যাখ্যা করেছেন এভাবে___ আল্লাহ্র রসুল তাদেরকে শোনাচ্ছেন মহাপ্রলয়, মহাপুনরুথান এবং মহাবিচারের দিবসের পুরস্কার ও তিরস্কারের কথা, যা অবশ্যভাবী । প্রকৃষ্ট প্রমাণাদি দ্বারা এসকল কিছু সুসাব্যত্তও ৷ তাহলে তারা এসকল কিছু বিনা প্রমাণে অস্বীকার করছে কেনো? তাদের কাছে কী তাহলে গায়েবী এলেম আছে? কাতাদা বলেছেন, আলোচ্য আয়াত অবতীর্ণ হয়েছে সত্যপ্রত্যাখ্যানকারীদের অপবচন “আমরা তার মৃত্যুর প্রতীক্ষা করছি' (আয়াত ৩০) এর প্রত্যুত্তরে । এভাবে বক্তব্যটি দীড়ায়__ তারা কি তাহলে গায়েবী এলেমের মাধ্যমে একথা জেনে ফেলেছে যে, তাদের আগেই আমার রসুল পরলোৌকগমন করবেন? আর তার মহাগ্রস্থানের পর তার সহচরবর্গ ছত্রভঙ্গ হয়ে যাবে? এমতো ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে এখানকার “তারা এ বিষয়ে কিছু লিখে কথাটির অর্থ হবে__ তাহলে কি তারা এটাই নির্দেশ করছে? কেননা কিতাব অর্থ কখনো কখনো নির্দেশ দেওয়াও হয়। এরকম বলেছেন কা*নাবী। তাফসীরে মাযহারী/১৩৭ এরপরের আয়াতে (৪২) বলা হয়েছে__ “অথবা তারা কি কোনো ষড়যন্ত্র করতে চায়? পরিণামে কাফেরেরাই হবে ষড়যন্ত্রের শিকার" । ॥|11.011100117.001
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।