আপনি মানুষকে নসিহত করতেই থাকুন। কেননা আপনি “নবুয়তে*র মতো মহান অনুথহপ্রাপ্ত। আপনি শুভ ও সুস্থ ধীশক্তিসম্পনন। গণক ও উন্মাদ তো নবী হতে পারে না । তাদের কার্যকলাপ নবুয়তবিরোধী ৷ সুতরাং আপনি গণক অথবা উন্মাদ হতে পারেনই না। মক্কার অংশীবাদীরা আশেপাশের পাহাড়ে আড্ডা দিতো, আর রসুল স. এর বিরুদ্ধে কুৎসা রটাতো । তাকে অভিহিত করতো “গণক* “উন্মাদ” “কবি' ইত্যাদি বলে । তাদের সম্পর্কেই অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াত । ইবনে জারীরের বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, একবার কুরায়েশেরা তাদের পরামর্শ সভায় সমবেত হয়ে রসুল স. সম্পর্কে শলাপরামর্শ করতে লাগলো । কেউ কেউ বললো, নাবেগা ও জুহায়েরের মতো মোহাম্মদও একজন কবি । তাকে বন্দী করে রাখাই উচিত। এরকম করলে সে ধুঁকে ধুকে এক সময় মরেই যাবে । তাদের এমতো কথোপকথনের প্রেক্ষিতে অবতীর্ণ হয় পরবর্তী আয়াতছয় । বলা হয়__ তাফসীরে মাযহারী/১৩৪ “তারা কি বলতে চায়, সে একজন কবি? আমরা তার মৃত্যুর প্রতীক্ষা করছি (৩০)। বলো, তোমরা এ্রতীক্ষা করো, আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করছি' (৩১)। এখানে “রয়বাল মানূন' অর্থ কালের দুর্বিপাক, বা মৃত্যুর ঘটনা । অর্থাৎ অংশীবাদীরা তার মৃত্যু কামনা করতো । বলতো, মোহাম্মদ একজন কবি ছাড়া অন্য কিছু নয়। তাই অন্যান্য কবিদের মতো সে-ও স্বাভাবিকভাবে মৃত্যুমুখে পতিত হবে । আর তার মৃত্যুতে তার অনুসারীরা আপনা আপনিই ছত্রভঙ্গ হয়ে পড়বে । তার পিতা যুবক বয়সে মৃত্যুবরণ করেছে। মনে হয়, সে-ও মৃত্যুবরণ করবে যুবক অবস্থায় । অথবা এখানকার “মান্ন* এসেছে “মিন্নাতুন' থেকে কর্মবাচক বিশেষ্যের শব্দরূপে । “মানৃনাহ' অর্থ তাকে কর্তন করেছে। অর্থাৎ সময় তাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। কিংবা মৃত্যু কর্তন করে দেয় কালকে বা জীবনকে । “কুল” অর্থ বলো । অর্থাৎ হে আমার রসুল! আপনি তাদেরকে বলে দিন। “তোমরা প্রতীক্ষী করো, আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করছি” । অর্থ__ ঠিক আছে, তাহলে অপেক্ষা করো। দ্যাখো, তোমাদের ও আমার মৃত্যুর ব্যাপারে আল্লাহ্ কী ফায়সালা করেন। এরপরের আয়াতে (৩২) বলা হয়েছে__ “তবে কি তাদের বৃদ্ধি তাদেরকে এ বিষয়ে প্ররোচিত করে, না তারা এক সীমালংঘনকারী সম্প্রদায়”? একথার অর্থ__ কুরায়েশেরা তো নিজেদেরকে খুব বুদ্ধিমান বলে ভাবে । তাহলে তারা এরকম অসংলগ্ন কথা বলতে পারে কীভাবে? তারা আমার রসুলকে কখনো বলে গণক, কখনো কবি, আবার কখনো পাগল । তাদের কোন্ কথাটা তাহলে ঠিক? গণকেরা তো হয় অত্যন্ত চতুর । কবিরা হয় আবেগতাড়িত। আর পাগলেরা হয় বুদ্ধিবিবেকহীন। চতুর ব্যক্তি কখনো আবেগতাড়িত ও বুদ্ধিহীন হয় না। আবেগতাড়িতেরা হতে পারে না চতুর । আর বুদ্ধিহীনদের মধ্যে উন্মাদনা থাকতে পারে বটে, কিন্তু চাতুর্য কিংবা সৃজনশীল আবেগ থাকতে পারেই না। সুতরাং কুরায়েশরা আর বুদ্ধিমান বলে পরিচয় দিতে পারে কীভাবে? অতএব তাদেরকে এমতো প্রশ্নের সম্মুখে দীড় করিয়ে দেওয়া নিতান্তই সঙ্গত যে, তোমাদের কি তাহলে বুদ্ধিবিভ্রাট ঘটেছে? জ্ঞান কি তোমাদেরকে শেষে এভাবেই বিভ্রান্ত করে ফেললো? এরকম তো হওয়ার কথা নয়। তাহলে কি এটাই ধরে নেওয়া সমীচীন নয় যে, তারা আসলে জেনে শুনে বুঝে সত্যকে অস্বীকার করে চলেছে? আসলে তারা সীমালংঘনকারী? এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ “তারা কি বলে, এই কোরআন তার নিজের রচনা ? বরং তারা অবিশ্বাসী (৩৩)। তারা যদি সত্যবাদী হয়, তবে তার সদৃশ কোনো রচনা উপস্থিত করুক না* (৩৪)! একথার অর্থ__ বলে কী তারা! কোরআন কি তার স্বরচিত? এরকম মহান বাণী কি কোনো মানুষ রচনা করতে পারে? পারে যে না, তা তারা নিজেরাও জানে । কিন্তু বিদ্বেষবশতঃ সেকথা মুখে স্বীকার করে না । বরং তারা সত্যপ্রত্যাখ্যানকারী ৷ সত্যবাদী যদি তারা হয়, তবে তাফসীরে মাযহারী/১৩৫ কোরআনের কোনো একটি আয়াতের মতো আয়াত, অথবা কোনো সুরার মতো একটি সুরা তারা রচনা করে দেখাতে পারে না কেনো? তাদের মধ্যে কবি, গণক ও উন্মাদের তো কোনো অভাব নেই । এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ “তারা কি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়েছে, না তারা নিজেরাই অরষ্টা (৩৫)? নাকি তারা আকাশমণুলী ও পৃথিবী সৃষ্টি করেছে? বরং তারা তো অবিশ্বাসী' (৩৬)। এখানে “আম খুলিকু মিন গইরি শাইইন+ অর্থ তারা কি স্রষ্টা ব্যতীত সৃষ্ট হয়েছে? হজরত ইবনে আব্বাস কথাটির অর্থ করেছেন _ তারা কি আপনা-আপনি অস্তিত্প্রাপ্ত হয়েছে? এটা কি সম্ভব? অনস্তিত্ে অস্তিত্প্রাপ্তি অস্তিত্বদাতার হস্তক্ষেপ ছাড়া কি কল্পনা করা যায়? কোনো কোনো আলেম কথাটির অর্থ করেছেন___ মানুষ ও জ্বিন যাতে আল্লাহ্র ইবাদত করে, এই উদ্দেশ্যেই তো তাদেরকে সৃষ্টি করা হয়েছে। তাহলে কুরায়েশেরা কি মনে করে, তাদেরকে সৃষ্টি করা হয়েছে বিনা উদ্দেশ্যে? ॥|11.011100117.00
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।