॥ অতএব তুমি উপদেশ দান করিতে থাক, তোমার প্রতিপালকের অনুগ্ধহে তুমি গণক নহ, উন্মাদও নহ। ॥ উহারা কি বলিতে চাহে সে একজন কবি? আমরা তাহার মৃত্যুর প্রতীক্ষা করিতেছি” ॥ বল, “তোমরা প্রতীক্ষা কর, আমিও তোমাদের সহিত প্রতীক্ষা করিতেছি । ॥ তবে কি উহাদের বুদ্ধি উহাদিগকে এই বিষয়ে প্ররোচিত করে, না উহারা এক সীমালংঘনকারী সম্প্রদায়? [॥ উহারা কি বলে, “এই কুরআন তাহার নিজের রচনা?' বরং উহারা অবিশ্বাসী । উহারা যদি সত্যবাদী হয় তবে ইহার সদৃশ কোন রচনা উপস্থিত করুক না! । উহারা কি অষ্টা ব্যতীত সৃষ্টি হইয়াছে, না উহারা নিজেরাই অ্রষ্টা? তাফসীরে মাযহারী/১৩৩ ) না কি উহারা আকাশমণ্লী ও পৃথিবী সৃষ্টি করিয়াছে? বরং উহারা তো অবিশ্বাসী । ॥ তোমার প্রতিপালকের ভাগ্তার কি উহাদের নিকট রহিয়াছে, না উহারা এই সমুদয়ের নিয়ভ্তা? ॥ নাকি উহাদের কোন সিঁড়ি আছে যাহাতে আরোহণ করিয়া উহারা শ্রবণ করে? থাকিলে উহাদের সেই শ্রোতা সুস্পষ্ট প্রমাণ উপস্থিত করুক! _) তবে কি কন্যা সন্তান তাহার জন্য এবং পুত্র সন্তান তোমাদের জন্য? ॥ তবে কি তুমি উহাদের নিকট পারিশ্রমিক চাহিতেছ যে, উহারা ইহাকে একটি দুর্বহ বোঝা মনে করে? -॥ না কি অদৃশ্য বিষয়ে উহাদের কোন জ্ঞান আছে যে, উহারা এই বিষয়ে কিছু লিখে? _) অথবা উহারা কি কোন ষড়যন্ত্র করিতে চাহে? পরিণামে কাফিররাই হইবে ষড়যন্ত্রের শিকার । [) না কি আল্লাহ্ ব্যতীত উহাদের অন্য কোন ইলাহ্ আছে? উহারা যাহাকে শরীক স্থির করে আল্লাহ্ তাহা হইতে পবিত্র! প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে__ হে আমার রসুল! মক্কার মুশরিকেরা আপনাকে “গণক" “উন্মাদ' যাই বলুক না কেনো, আপনি হতোদ্যম হবেন না। আপনি সত্য নবী । সুতরাং আপনি নবুয়তের দায়িত্ব যথাযথভাবে পালন করুন । সকলকে দিতে থাকুন শুভ উপদেশ। এখানে “ফা জাক্কির' (অতএব তুমি উপদেশ দান করতে থাকো) কথাটির “ফা' হেতু্রকাশক । এভাবে বক্তব্যটি দীড়ায়__ আপনি যেহেতু আল্লাহ্র সত্য রসুল, সেহেতু আপনার দায়িতৃ হচ্ছে মানুষকে উপদেশ প্রদান করা । কে কী বললো না বললো, সেদিকে তাকানো আপনার কাজ নয়। “ফামা আন্তা বিনি*মাতি* কথাটির “ফা” ও কারণপ্রকাশক । এভাবে বক্তব্যটি দীড়ায় ॥|11.011100117.00
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।