Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 11
/ ৩৬৮
📝 লেখা 📖 পিডিএফ

“মাকনূন" অর্থ মুক্তাদানা সদৃশ; আচ্ছাদিত, শুভ্র, পরিচ্ছন, সুন্দর বাগবী লিখেছেন, হজরত হাস্সান বলেছেন, একবার সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্‌র রসুল! সেখানকার সেবকেরা যদি মুক্তাসদৃশ হয়, তবে তাদের কর্তারা কীরকম হবে? কাতাদা বলেছেন, আমাদের কাছে এই মর্মে বর্ণনা করা হয়েছে যে, এক লোক একবার রসুল স.কে বললো, হে আল্লাহ্র নবী! খাদেমদের হাল যদি এরকম হয়, তবে তাদের মখদুমদের হাল কিরকম হবে? তিনি স. বললেন, খাদেমদের তুলনায় তারা হবে তারকারাজির তুলনায় পূর্ণ শশীসদৃশ ৷ আবদুর রাজ্জাক ও ইবনে জারীরও তাদের আপন আপন তাফসীর গ্রন্থে কাতাদা থেকে অপরিণতসূত্রে এরকম বর্ণনা করেছেন। এরপরের আয়াতত্রয়ে বলা হয়েছে__ “তারা একে অপরের দিকে ফিরে জিজ্ঞেস করবে (২৫), এবং বলবে, পূর্বে আমরা পরিবার পরিজনদের মধ্যে শংকিত অবস্থায় ছিলাম (২৬) । অতঃপর আমাদের প্রতি আল্লাহ্‌ অনুগহ করেছেন এবং আমাদেরকে অগ্নিশান্তি থেকে রক্ষা করেছেন? (২৭)। এখানে “ইয়াতাসাআলুন' অর্থ জিজ্ঞাসাবাদ করবে । অর্থাৎ একে অপরের সঙ্গে আলাপ-আলোচনা করবে পৃথিবীর জীবনধারা সম্পর্কে । হজরত ইবনে আব্বাস বলেছেন, পৃথিবীতে তারা যে সকল প্রতিকূলতার সম্মুখীন হয়েছিলো, সে সকল বিষয়ে তারা স্মৃতিচারণ করবে তখন । “আবৃবালা' ক্রিয়াটি অতীতকালবোধক হলেও এখানে এর অর্থ হবে ভবিষ্যতকালজ্ঞাপক। “কৃলু* অর্থ বলবে । “ইন্না কুন্না কৃবলু ফী আহ্লিনা মুশফিকীন" অর্থ পূর্বে আমরা পরিবার পরিজনদের মধ্যে শংকিত অবস্থায় ছিলাম । অর্থাৎ দুনিয়াতে আমরা পরিবার পরিজন নিয়ে আল্লাহ্র আযাবের ভয়ে ভীত থাকতাম । “ফামান্নাল্লহু আ'লাইনা' অর্থ অতঃপর আমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন । আর “আ'জাবাস্‌ সামুম' অর্থ অগ্নিশাস্তি । “ওয়াকানা' অর্থ রক্ষা করেছেন। অর্থাৎ লু হাওয়ার মতো উত্তপ্ত শান্তিতে প্রবেশ করা থেকে আল্লাহই আমাদেরকে বাঁচিয়েছেন। এরপরের আয়াতে (২৮) বলা হয়েছে__ “আমরা পূর্বে আল্লাহকে আহ্বান করতাম। তিনি তো কৃপাময়, পরম দয়ালু* । একথার অর্থ__ পৃথিবীতে থাকতে আমরা আল্লাহকে ডাকতাম, তার সকাশে ক্ষমা ও কৃপাপ্রার্থী হতাম । আর আল্লাহ তো কৃপাপরবশ, পরম দয়ার্্র। এখানে “নাদউ” অর্থ আহ্বান করতাম, ডাকতাম, প্রার্থনা করতাম । জাহান্নামের শান্তি থেকে পরিত্রাণার্থী হতাম । “আল বার্রু' অর্থ কৃপাময়। হজরত ইবনে আব্বাস বলেছেন, এর অর্থ__ অনুকম্পাপরবশ ৷ জুহাক অর্থ করেছেন_ প্রতিশ্রুতিপূরণকারী । আর “রহীম* অর্থ পরম দয়ালু । তাফসীরে মাযহারী/১৩২ সূরা ত্র ঃ আয়াত ২৯ _৪৩ ॥|11.011100117.00

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।