বিনতে খুওয়াইলিদ একবার রসুল স. এর কাছে মুশরিকদের পরলোকগত শিশু সন্তানদের কী পরিণতি হবে তা জানতে চাইলেন। তিনি স. বললেন, তাদের পরিণতি হবে তাদের পিতা-মাতার মতো । কিছুদিন পর মহাপুণ্যবতী খাদিজা পুনরায় একই প্রশ্নের অবতারণা করলেন। তখন তিনি স. বললেন, আল্লাহই জানেন, বড় হলে তারা কী হতো । এর কিছুদিন পর পুনরায় এবিষয়ে প্রশ্ন করা হলো । তখন অবতীর্ণ হলো “একজনের পাপের বোঝা অন্য জন বহন করবে না*। রসুল স. তখন বললেন, তারা থাকবে ইসলামী স্বভাবের উপর । অথবা বললেন, তারা বেহেশতেই থাকবে । হজরত আনাস থেকে ইবনে আবী শাইবা বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আমি আমার প্রভুপালনকর্তার কাছে ওই সকল মানবসন্তানের বিষয়ে জিজ্ঞেস করেছিলাম, যারা খেলাধুলায় লিপ্ত থাকে। আল্লাহ তাদেরকে আমাদেরকেই দান করলেন (জান্নাতী হিসেবে কবুল করলেন)। ইবনে আব্দুল বার বলেছেন, এখানে খেলাধুলায় লিপ্ত বলে বুঝানো হয়েছে অবুঝ শিশুদেরকে । ইবনে জারীরের বর্ণনায় এসেছে, হজরত সামুরা বলেছেন, আমি একবার রসুল স.কে মুশরিকদের শিশু সম্ভীনদের সম্পর্কে জিজ্ঞেস করলাম । তিনি স. বললেন, তারা জান্নাতীদের খাদেম হবে । ইবনে জারীর সুপরিণত সূত্রে হজরত ইবনে মাসউদ থেকেও এরকম বর্ণনা করেছেন। তায়ালাসী হজরত আনাস থেকে । কোনো কোনো বিদ্বানের ধারণা, ওই শিশুদেরকে যাচাই বাছাই করা হবে । কেননা রসুল স. বলেছেন, তাদের ব্যাপারে আল্লাহই ভালো জানেন। “মা আলাত্নাহুম' অর্থ তাদের কর্মফল আমি কিছুমাত্র হাস করবো না । অর্থাৎ বিশ্বাসীদের সন্তান-সম্ততিকে তাদের মহাপুণ্যবান পিতা-মাতার সঙ্গে মিলিত করার কারণে পিতা-মাতার পুণ্য কম করা হবে না। উল্লেখ্য, বিশ্বাসীদের সম্তান- সম্ততিদের সম্পর্কে এই আয়াতে স্পষ্ট করে বলা হয়েছে। কিন্তু অবিশ্বাসীদের সম্তান-সম্ততিদের সম্পর্কে কিছু বলা হয়নি । “কুল্লুম্ রিইম্ বিমা কাসাবা রহীন' অর্থ প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়ী । মুকাতিল বলেছেন, এখানে প্রত্যেক ব্যক্তি অর্থ প্রত্যেক কাফের । সুতরাং বক্তব্যটি দীড়ায়___ প্রত্যেক সত্যপ্রত্যাখ্যানকারী দৌজখের শান্তি চিরকাল ভোগ তাফসীরে মাযহারী/১৩০ করবে তাদের অবিশ্বাস ও অংশীবাদিতার কারণে । এরকম অন্তহীন শাস্তি আর কারো হবে না । সুতরাং বুঝতে হবে কাফের ও ফাসেকদের সঙ্গে তাদের অকাল প্রয়াত শিশুসত্তানদেরকে মিলিত করা হবে না। কেননা তারা পৃথিবীতে আমল করার বয়স পর্যস্ত পৌছেইনি। এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ “আমি তাদেরকে দিবো ফলমূল এবং গোশত, যা তারা পছন্দ করে (২২)। সেখানে তারা পরস্পরের মধ্যে আদান-প্রদান করতে থাকবে পানপাত্র, যা থেকে পান করলে কেউ অসার কথা বলবে না এবং পাপকর্মেও লিপ্ত হবে না”€২৩)। এখানে “আম্দাদ্নাহুম' অর্থ দিবো, দান করবো, তাদের জন্য ক্রমান্বয়ে বৃদ্ধি করতে থাকবো আমার অনুগহসম্ভার, দিবো তাদের পছন্দমতো ফলমূল, গোশত ইত্যাদি । “মিম্মা ইয়াশ্তাহুন' অর্থ যা তারা পছন্দ করবে। “ইয়াতানাযাউ'না" অর্থ পরস্পরের মধ্যে আদান প্রদান করতে থাকবে । শব্দটি সাধিত হয়েছে “নাযউ'ন' ক্রিয়ামূল থেকে । “নাযউ'ন” অর্থ কারো হাত থেকে কিছু ছিনিয়ে নেওয়া । ক্রিয়াটি এখানে শব্দগঠন “তাফ্য়ীল' প্রক্রিয়ায় মূল তিন অক্ষরবিশিষ্ট শব্দের অর্থপ্রকাশক। এভাবে বক্তব্যটি দীড়াবে__ তারা নিজেদের মধ্যে পানপাত্র বিনিময় করবে পানপাত্র পরিবেশকের মাধ্যমে । “কা*সান' অর্থ পানীয় ভর্তি পাত্র বা পেয়ালা । পানীয় ভর্তি পেয়ালাকে যেমন “কা*স* বলা হয়, তেমনি কেবল পানপাত্রকেও বলা হয় “কা'স*। “লা লাগ্বুন' অর্থ অসার বাক্য । কাতাদা শব্দটির অর্থ করেছেন__ মিথ্যাবচন। মুকাতিল ইবনে হাব্বান বলেছেন, এর অর্থ নিরর্থক বাক্যালাপ। আর “ওয়ালা তা+ছীম' অর্থ এবং পাপকর্মেও লিগ হবে না। জুজায বলেছেন, পৃথিবীতে মদ্যপেরা মদ্যপান করার পর নানাগ্রকার বাজে কথা বলে এবং জড়িত হয় বিভিন্ন ধরনের অন্যায়কর্মে। জান্নাতীরা জানাতী সুরা পান করার পর সেরকম কিছু করবে না। কোনো কোনো তাফসীরকার কথাটির অর্থ করেছেন__ বেহেশতে শরাব পান করার কারণে বেহেশতীরা অপরাধী বলে গণ্য হবে না । কেননা ওই শরাব হবে পবিভ্র। এরপরের আয়াতে (২৪) বলা হয়েছে__ “তাদের সেবায় নিয়োজিত থাকবে কিশোরেরা, মুক্তাসদৃশ" ৷ একথার অর্থ__ কিশোর সেবকেরা সেবাযত্র করবে বেহেশতীদের ৷ তাদের নাম গেলেমান । তারা হবে স্বচ্ছ মুক্তা সদৃশ সুদর্শন । এখানে “গিল্মানুল্ লাহুম* অর্থ তাদের সেবায় নিয়োজিত থাকবে কিশোর সেবকেরা। হজরত আনাস থেকে ইবনে আবিদ্ দুন্ইয়া বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, সর্বনিম্ন মর্যাদীধারী বেহেশতীর সেবায় সদাপ্রস্তুত থাকবে দশ হাজার সেবক । ইবনে আবিদ্ দুন্ইয়া আরো বর্ণনা করেছেন, হজরত আবু হোরায়রা বলেছেন, ন্যুনতম সম্মানাধিকারী বেহেশতীর জন্য সকাল-সন্ধ্যায় নিয়োজিত থাকবে পাঁচ হাজার পরিচারক । তাদের প্রত্যেকের হাতে এমন পানপাত্র থাকবে যা অন্যের হাতে থাকবে না। তাফসীরে মাযহারী/১৩১ ॥|11.011100117.001
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।