Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 11
/ ৩৬৮
📝 লেখা 📖 পিডিএফ

-) “অতঃপর আমাদের প্রতি আল্লাহ্‌ অনুগহ করিয়াছেন এবং আমাদিগকে অগ্নিশাস্তি হইতে রক্ষা করিয়াছেন । ) “আমরা পূর্বেও আল্লাহকে আহ্বান করিতাম, তিনি তো কৃপাময়,পরম দয়ালু” প্রথমোক্ত আয়াতদ্য়ের মর্মার্থ হচ্ছে__ নিশ্চয় বিশুদ্ধচিত্ত বিশ্বীসীরা তখন থাকবে বেহেশতে অফুরন্ত সুখসম্ভারের মধ্যে । আল্লাহ্‌ কর্তৃক প্রদত্ত ওই সর্বশ্রেষ্ঠ দান তারা উপভোগ করতে থাকবে অনভ্তকাল ধরে। এভাবে আল্লাহ্‌ তাদেরকে দোজখাগ্নি থেকে রাখবেন চিরমুক্ত । এখানকার “জান্নাতিন' ও “নায়ীমিন' শব্দ দু'টোতে তানভীন যুক্ত করা হয়েছে মর্যাদা প্রকাশার্থে। অর্থাৎ ওই জান্নাত ও জান্নাতের সুখ-শান্তি হবে মহামর্যাদামগ্ডিত। “ফাকিহীনা" অর্থ তারা তা উপভোগ করবে । “বিমা আতাহুম রব্রুহুম' অর্থ তাদের প্রভূপালক তাদেরকে যা দিবে" । কথাটি অস্পষ্ট । অর্থাৎ আল্লাহ্‌ তাদেরকে তখন কী কী দিবেন, তা এখানে স্পষ্ট করে বলেননি । এতে করে একথাই প্রতীয়মান হয় যে, আল্লাহ্‌ তখন তাদেরকে দিবেন অসংখ্য সুখসম্ভার। অর্থাৎ ওই দান হবে দাতার মর্যাদা ও ক্ষমতা অনুসারে অফুরম্ত, অপরিমেয় । এরপরের আয়াতদ্য়ে বলা হয়েছে__ “তোমরা যা করতে তার গ্রতিফলস্বরূপ তোমরা তৃপ্তির সঙ্গে পানাহার করতে থাকো” (১৯)। তারা বসবে শ্রেণীবদ্ধভাবে সঙ্জিত আসনে হেলান দিয়ে; আমি তাদের মিলন ঘটাবো আয়তলোচনা হুরের সঙ্গে” (২০)। তাফসীরে মাযহারী/১২৮ এখানে “কুলু ওয়াশরবু* অর্থ তাদেরকে তখন বলা হবে, খাও এবং পান করো । “হানিয়াম্‌* অর্থ পান করো । অর্থাৎ তোমরা পানাহার করতে থাকো পরিতৃপ্তির সঙ্গে । অথবা কথাটির অর্থ হবে_গ্রহণ করো তৃপ্ডিথ্দায়ক আহার্য ও পানীয়। প্রথমাবস্থায় “হানিয়াম* কথাটি হবে মাফউলে মুতলাক (সাধারণ কর্মপদের) এবং দ্বিতীয় অবস্থায় কথাটি হবে একটি উহ্য মাফউলে বিহীর তেৎসম কর্মপদ) বিশেষণ । আসলে “হানিয়াম' বলে ওই পানাহারের সামশ্রীকে যার গলাধঃকরণ ক্লেশকর নয়, আর ভোজনের পর যা পাকস্থলীতে কোনো বিরূপ গ্রতিক্রিয়ারও সৃষ্টি করে না। “বিমা কুন্তুম্‌ তা*মালুন' অর্থ তোমরা যা করতে। অর্থাৎ এ হচ্ছে তোমাদের পৃথিবীর পুণ্যকর্মের প্রতিফল । আর “যাওওআজুনাহুম* ক্রিয়াটির অর্থ হবে এখানে_ মিলন ঘটাবো । ক্রিয়াটি অতীতকালবৌধক হলেও এখানে এর ব্যবহার ঘটেছে ভবিষ্যতকালবোধকরূপে । এরপরের আয়াতে (২১) বলা হয়েছে___ “এবং যারা ইমান আনে, আর যাদের সন্তান-সন্ততি ইমানে তাদের অনুগামী হয়, তাদের সঙ্গে মিলিত করবো তাদের সম্তান-সম্ততিকে এবং তাদের কর্মফল আমি কিছুমাত্র হাস করবো না; প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়ী। এখানে “জুর্রিইয়্যাত অর্থ সম্তান-সত্ততি, বংশধর । শব্দটি ব্যবহৃত হয় একবচন বহুবচন উভয়ক্ষেত্রে। “বিঈমানি' অর্থ ইমানে, ইমানের ক্ষেত্রে । শব্দটিতে সংযুক্ত তানতীন অনির্দিষ্টবাচক। অর্থাৎ বিশেষ মর্যাদাসম্পন্ন ইমানদার পিতা-মাতার দলভূত হতে গেলে তাদের সন্তান-সম্ভতিকে সাধারণ ইমানদার হলেও চলবে । এমনকি এমতোক্ষেত্রে গ্রহণযোগ্য হবে প্রবিধানগত ইমানও। অর্থাৎ শিশু ও পাগলেরাও ইমানদার পিতা-মাতার অনুগামী হিসেবে তখন হবে তাদেরই দলভূত । হজরত ইবনে আব্বাস বর্ণনা করেছেন, রসুল স. তারপর তিনি স. পাঠ করলেন আলোচ্য আয়াত । হাদিসটি বর্ণনা করেছেন হাকেম, ইবনে মুনজির, ইবনে জারীর ও ইবনে আবী হাতেম । আরো বর্ণনা করেছেন বায়হাকী তার “আস্সুনান' এছে এবং বায্যার ও আবু নাঈম “হুলিয়া' নামক পুস্তকে । হজরত আলী বলেছেন, একবার উম্মতজননী খাদিজা তার ওই দুই শিশু সন্তান সম্পর্কে জিজ্ঞেস করলেন, যারা মৃত্যুবরণ করেছিলো মুর্খতার যুগে । রসুল স. জবাব দিলেন, তারা দোজখে যাবে । জবাব শুনে উম্মত জননীর মুখমণ্ডল বিবর্ণ হয়ে গেলো । তিনি স. বললেন, তুমি তাদের অবস্থান অবলোকন করলে তাদের গ্রতি তোমার ঘৃণার উদ্রেক ঘটবে । উম্মতজননী বললেন, হে আল্লাহ্‌র রসুল! আপনার ওই দুই প্রয়াত শিশু সন্তানের কী হবে, যারা আপনার ওরসজাত? তিনি স. বললেন, তারা বেহেশতী। বিশ্বাসীগণের শিশুসম্ভান বেহেশতী, আর অবিশ্বাসীদের শিশুসত্তান দোজখী। এরপর রসুল স. পাঠ করলেন এই আয়াত। হাদিসটি আবদুল্লাহ্‌ ইবনে আহমদ লিপিবদ্ধ করেছেন তার “জীওয়ায়েদ' পুস্তকে । হাদিসটির কতিপয় বর্ণনাকারী অপরিচিত । তাছাড়া এর বর্ণনাপরস্পরাও বিপর্যস্ত । তাফসীরে মাযহারী/১২৯ দ্রষ্টব্য ঃ বর্ণিত হাদিসের মাধ্যমে একথাই প্রমাণিত হয় যে, অংশীবাদীদের অকাল প্রয়াত শিশুসন্তানেরা সকলেই দৌজখী । কিন্তু প্রকৃত ব্যাপার তা নয়। কেননা হাদিসটি প্রামাণ্য নয়। ইমাম আহমদ বর্ণনা করেছেন, উম্মতজননী হজরত আয়েশা একবার রসুল স.কে মুশরিকদের মৃত শিশুসন্তান সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি স. বললেন, তুমি যদি চাও, তবে আমি তাদের দোজখাভ্যত্তরের চীৎকারের আওয়াজ শুনিয়ে দিতে পারি। এই হাদিসটির সূত্রপরম্পরাও দুর্বলতাদুষ্ট । কেউ কেউ বলেছেন, মুশরিকদের মৃত শিশুসন্তান সম্পর্কিত সকল হাদিস রহিত হয়ে গিয়েছে। কেননা শিথিল সূত্রপরম্পরায় ইবনে আবদুল বার বর্ণনা করেছেন, জননী আয়েশা বলেন, খাদিজা ॥|11.011100119.00

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।