Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 11
/ ৩৬৮
📝 লেখা 📖 পিডিএফ

এখানে “আফা সিহ্রুন* অর্থ এটা কি যাদু? প্রশ্নটি অস্বীকৃতিজ্ঞাপক এবং এর মধ্যে ধ্বনিত হয়েছে ধমকের সুর । আর এখানকার “ফা" ব্যবহৃত হয়েছে পরবর্তী তা প্রকাশার্থে। অর্থাৎ দুনিয়াতে তোমরা ওহী ও মোজেজাকে যাদু বলতে । এখন তো তোমরা বাস্তবের মুখোমুখি । তাহলে বলো, সামনে যা দেখছো, তা কি যাদু? “আম্‌ আন্তুম্‌ লা তুব্সিরন' অর্থ না কি তোমরা দেখতে পাচ্ছো না, যেমন দুনিয়ায় দেখতে পেতে না মোজেজা? বলতে, যাদু দ্বারা আমাদের দৃষ্টিবিভ্রম ঘটানো হয়েছে। “সাওয়াউন' শব্দটি ক্রিয়ামূল। কিন্তু এখানে শব্দটি ব্যবহৃত হয়েছে কর্তৃকারকরূপে । এভাবে বক্তব্যটি দাঁড়িয়েছে তোমরা এখানে ধৈর্য অবলম্বন করো, অথবা অধৈর্য হও, দু*টোই তোমাদের জন্য সমান । এ হচ্ছে তোমাদেরই কৃতকর্মের ফল, যা তোমাদেরকে অনন্তকাল ধরে ভোগ করতে হবেই । সূরা তর £ আয়াত ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ তাফসীরে মাযহারী/১২৭ । মুত্তাকীরা তো থাকিবে জান্নাতে ও আরাম-আয়েশে, ॥ তাহাদের প্রতিপালক তাহাদিগকে যাহা দিবেন তাহারা তাহা উপভোগ করিবে এবং তাহাদের রব তাহাদিগকে রক্ষা ) “তোমরা যাহা করিতে তাহার প্রতিফল স্বরূপ তোমরা তৃত্তির সহিত পানাহার করিতে থাক ।” ॥ তাহারা বসিবে শ্রেণীবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়া; আমি তাহাদের মিলন ঘটাইব আয়তলোচনা হুরের সংগে; ॥ এবং যাহারা ঈমান আনে আর তাহাদের সন্তান-সন্ততি ঈমানে তাহাদের অনুগামী হয়, তাহাদের সহিত মিলিত করিব তাহাদের সম্ভান-সম্ভতিকে এবং তাহাদের কর্মফল আমি কিছু মাত্র হাস করিব না; প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়ী। ॥ আমি তাহাদিগকে দিব ফলমূল এবং গোশ্ত যাহা তাহারা পসন্দ করে । সেথায় তাহারা পরস্পরের মধ্যে আদান-প্রদান করিতে থাকিবে পানপাত্র, যাহা হইতে পান করিলে কেহ অসার কথা বলিবে না এবং পাপ কর্মেও লিপ্ত হইবে না। ) তাহাদের সেবায় নিয়োজিত থাকিবে কিশোরেরা, সুরক্ষিত মুক্তাসদৃশ । [॥ তাহারা একে অপরের দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিবে, _॥ এবং বলিবে, “পূর্বে আমরা পরিবার-পরিজনের মধ্যে শহ্কিত অবস্থায় ছিলাম । ॥|11.011100119.00

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।