[॥ যেদিন আকাশ আন্দোলিত হইবে প্রবলভাবে [॥ এবং পর্বত চলিবে দ্রুত; [ দুর্ভোগ সেই দিন সত্য অস্বীকারকারীদের, তাফসীরে মাযহারী/১২৫ । যাহারা ত্রীড়াচ্ছলে অসার কার্যকলাপে লিপ্ত থাকে । যেদিন উহাদিগকে ধাক্কা মারিতে মারিতে লইয়া যাওয়া হইবে জাহান্নামের অগ্নির দিকে । “ইহাই সেই অগ্নি যাহাকে তোমরা মিথ্যা মনে করিতে ।” ॥ ইহা কি জাদু? নাকি তোমরা দেখিতে পাইতেছ না? ॥ তোমরা ইহাতে প্রবেশ কর, অতঃপর তোমরা ধৈর্য ধারণ কর অথবা ধের্য ধারণ না কর, উভয়ই তোমাদের জন্য সমান। তোমরা যাহা করিতে তাহারই প্রতিফল তোমাদিগকে দেওয়া হইতেছে। “ইয়াওমা তামুরুস্ সামাউ' অর্থ যেদিন আকাশ আন্দোলিত হবে । অর্থাৎ আকাশ যেদিন ঘুরতে থাকবে চাকার মতো। কাতাদা কথাটির অর্থ করেছেন___ যে দিন আকাশ নড়েচড়ে উঠবে । আতা খোরাসানী বলেছেন, সেদিন আকাশের একাংশ অনুপ্রবিষ্ট হবে অন্য অংশের মধ্যে। কোনো কোনো তাফসীরকার অর্থ করেছেন__ যেদিন আকাশ থর থর করে কীপবে। অভিধানে রয়েছে, “তামুরু” অর্থ আসা-যাওয়া, ঘূর্ণন্য, কম্পন, থর থর করে কেঁপে ওঠা। এভাবে প্রথমোক্ত আয়াতের বক্তব্যদৃষ্টে একথাই অনুমিত হয় যে, মাটি ও পাহাড়ের মতো আকাশও নিশ্চল, চলমান নয়। অথচ প্রাচীন দার্শনিকেরা বলে, আকাশ চলমান । পরের আয়াতে (১০) বলা হয়েছে__ “এবং পর্বত চলবে দ্রুত ৷ একথার অর্থ__ পর্বতসমূহ তখন ধুলিকণার মতো উড়তে থাকবে বাতাসে । এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__“দুর্ভোগ সেই দিন সত্য অস্বীকারকারীদের (১১), যারা ক্রীড়াচ্ছলে অসার কার্যকলাপে লিপ্ত থাকে' (১২)। একথার অর্থ__ পরকালকে ভুলে যারা পৃথিবীতে হাস্য-কৌতুক ও নিরর্থক কাজে মগ্ন থাকে, কিয়ামতের দিন তাদের উপরে নেমে আসবে চরম দুর্ভোগ । এরপরের আয়াত চতুষ্টয়ের (১৩, ১৪, ১৫, ১৬) মর্মীর্থ হচ্ছে__ সেদিন দৌজখের প্রহরীরা তাদের হাত তাদেরই ঘাড়ের সঙ্গে বেধে এবং মন্তককে পায়ের সঙ্গে মিলিয়ে ধনুকের মতো করে ধাক্কাতে ধাক্কাতে দোজখের ছারপ্রান্তে নিয়ে যাবে । বলবে, দ্যাখো, ভালো করে চেয়ে দ্যাখো, এটা হচ্ছে ওই আগুন যাকে তোমরা পৃথিবীতে থাকতে অস্বীকার করতে ৷ এখন বলো, এটা কি যাদু? তোমরা আল্লাহ্র বাণীকে তখন “যাদু”ই বলতে । দ্যাখো, কী দেখতে পাচ্ছো না নাকি? তোমরা তো আল্লাহ্র নবীগণের মাধ্যমে প্রকাশিত অলৌকিক নিদর্শনকে তখন দেখেও না দেখার ভান করতে । এখন তোমরা দোজখে প্রবেশ করো । তারপর ভোগ করো দোজখের মর্মন্তুদ শাস্তি । তোমাদের ধের্য অথবা অধৈর্যের কোনো প্রতিক্রিয়াই এখানে হবে না । যা কিছুই তোমরা করতে চাওনা কেনো, তোমাদের উপরে শাস্তি হতে থাকবে নিরবচ্ছিনভাবে । আর একথাও জেনে রাখো যে, এ হচ্ছে তোমাদের কৃতকর্মের প্রতিফল, আরোপিত কোনো কিছু নয় । তাফসীরে মাযহারী/১২৬ ॥|11.011100119.001
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।