হজরত আনাস থেকে মুসলিম কর্তৃক বর্ণিত মেরাজ সম্পর্কিত এক হাদিসে এসেছে, রসুল স. বলেছেন, সপ্তম আকাশে আমি নবী ইব্রাহিমকে দেখলাম । তিনি বায়তুল মামুরে হেলান দিয়ে বসে রয়েছেন । প্রতিদিন বায়তুল মামুরে প্রবেশ করে সত্তর হাজার ফেরেশতা । তারা সেখানে ইবাদত করে বেরিয়ে গেলে আর কখনো সেখানে প্রবেশের সুযোগ পায় না। বাগবীর বর্ণনায় এসেছে, ওই ফেরেশতা বায়তুল মামুর তাওয়াফ করে এবং তার ভিতরে ঢুকে নামাজ পড়ে । তারপর বেরিয়ে যায় । আর কখনো সেখানে প্রতাবর্তন করে না। ফেরেশতারা ওই গৃহ সারাক্ষণ ঝেষ্টন করে রাখে । বায়যাবী লিখেছেন, এখানে “বায়তুল মা*মুর' অর্থ কাবাগৃহ। কেননা হজ ও এতেকাফকারীরা এই গৃহকে সব সময় সজীব (মা"মুর) রাখে । অথবা “বায়তুল মা"মুর” এর উদ্দেশ্যে এখানে___বিশ্বাসী দাসগণের অত্তঃকরণ, যা সারাক্ষণ সমুভাসিত থাকে মারেফাত ও ইখলাসের আলোয় । “আস্সাকৃফিল মারফুয়ি' অর্থ সমুন্নত আকাশ । যেমন আল্লাহ্ অন্যত্র এরশাদ করেছেন “ওয়া জায়াল নাস্ সামাআ সাকৃফাম্ মাহফুজা* (আমি আকাশকে করেছি সুরক্ষিত ছাদস্বরূপ)। আর “আলবাহরিল মাসজ্বর' অর্থ উদ্বেলিত সমুদ্র । অভিধান গ্রন্থে রয়েছে “সাজ্বারাতুন্ নূর" চুল্লি উত্তপ্ত হয়েছে)' “সাজারান্ নাহ্রা* (নদী ভরপুর হয়েছে)। মোহাম্মদ ইবনে কা'ব ও জুহাক বলেছেন, “আল বাহরিল মাসজ্বর' অর্থ ওই সমুদ্র যাকে আগুনের মতো উত্তপ্ত করা হবে । হজরত ইবনে আব্বাসও এরকম বলেছেন । তিনি আরো বলেছেন, মহাপ্রলয়ের দিন আল্লাহ্ সকল সমুদ্রকে আগুনে পরিণত করবেন, যাতে করে দোজখের আগুন অধিকতর উত্তপ্ত হয় । বায়হাকীর বর্ণনায় এসেছে, হজরত ইবনে ওমর উল্লেখ করেছেন, রসুল স. বলেছেন, মুজাহিদ, হাজী ও ওমরা পালনকারী ছাড়া আর কেউ যেনো সমুদ্র ভ্রমণ না করে। কেননা সমুদ্বের তলদেশে রয়েছে আগ্তন। অথবা বলেছেন, আগুনের নিচে রয়েছে সমুদ্র । হজরত ইয়ালা ইবনে উমাইয়া বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, সমুদ্র হচ্ছে জাহান্নাম । আবু শায়েখ তার “আল আজমত? গ্রন্থে এবং বায়হাকী হজরত সাঈদ ইবনে মুসাইয়্যেব সূত্রে বর্ণনা করেছেন, হজরত আলী বলেছেন, আমি অমুক ইহুদীর চেয়ে সত্যবাদী ইহুদী আর দেখিনি । তিনি বলেছেন, আল্লাহ্র বিশাল অগ্নিকুণ্ড হচ্ছে সাগর । কিয়ামতের দিন আল্লাহ্ চন্দ্র-সূর্য ও তারকারাজিকে একীভূত করে সাগরে নিক্ষেপ করবেন । অতঃপর সেখানে প্রবাহিত করবেন উত্তপ্ত বাতাস । এভাবে সমগ্র সাগর পরিণত হবে অগ্নিতে । কালাবী বলেছেন, “মাসজ্বর' অর্থ ভরপুর। যেমন আরববাসীগণ বলেন, “সাজ্বার্তুল্ ইনাআ”" (আমি পাত্র ভরপুর করেছি)। হাসান, কাতাদা ও আবুল আলিয়া বলেছেন, এর অর্থ__ শুকিয়ে যাওয়া, পানিশৃণ্য হওয়া। রবী ইবনে আনাস বলেছেন, এর অর্থ_ নোনা ও মিষ্টি পানি একত্রিত হওয়া । নাযাল ইবনে সুবরার মাধ্যমে জুহাক বর্ণনা করেছেন, হজরত আলী বলেছেন, “বাহরে মাসজুর' তাফসীরে মাযহারী/১২৪ (মৃতসঞ্জীবনী সাগর) হচ্ছে আরশের নিচের একটি সমুদ্র, যার গভীরতা সাত আকাশ ও সপ্তস্তর পৃথিবীর সমান । তার পানি প্রা । ওই সমুদ্রের আর এক নাম “বাহরে হাইওয়ান* । কিয়ামতের দিবসে শিঙ্গার দ্বিতীয় ফুৎ্কার উখিত হওয়ার পর চল্লিশ সকাল ধরে সমগ্র সৃষ্টির উপর ওই সমুদ্র থেকেই পানি বর্ষিত হবে । ফলে মানুষেরা পুনরুখিত হবে তাদের আপন আপন কবর থেকে । মুকাতিলও এরকম বর্ণনা করেছেন । “ইন্না আ“জাবা রব্বিকা লাওয়াক্উন' অর্থ তোমার প্রতিপালকের শাস্তি তো অবশ্যন্ভাবী। অর্থাৎ আল্লাহ্র শাস্তি কাফেরদের উপরে অবশ্যই আপতিত হবে । আর “মা লাহু মিন দাফিয়ীন' অর্থ তার নিবারণকারী কেউ নেই । অর্থাৎ ওই শাস্তি প্রতিহত করার সামর্থ্য কারো নেই। হজরত যোবায়ের ইবনে মুতয়ীম বর্ণনা করেছেন, বদর যুদ্ধের পরে বন্দীদের সম্পর্কে আলাপ করার উদ্দেশ্যে আমি মদীনা গেলাম ৷ তখনও আমি ছিলাম অমুসলমান । যখন আমাকে রসুল স. এর কাছে নিয়ে যাওয়া হলো, তখন তিনি স. মাগরিবের নামাজ পাঠ করছিলেন । মসজিদের বাইরে থেকে তার কোরআন পাঠের আওয়াজ শোনা যাচ্ছিলো । তিনি স. পাঠ করছিলেন সুরা ত্বর। যখন তিনি স. পাঠ করলেন “তোমার প্রতিপালকের শাস্তি তো অবশ্যন্ভাবী, তার নিবারণকারী কেউ নেই” তখন ভয়ে আমার বুক কাপতে শুরু করলো । আল্লাহ্র শান্তির ভয়ে তৎক্ষণাৎ আমি কলেমা পাঠ করে মুসলমান হয়ে গেলাম । আমার তখন মনে হচ্ছিলো, এখান থেকে উঠে গেলেই আমি আল্লাহ্র আযাব কবলিত হবো । সূরা তর £ আয়াত ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬ ॥|11.011100119.001
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।