না করে। অথবা বক্তব্যটি দীড়াবে এরকম-__ সত্যপ্ত্যাখ্যানকারীরা তাদের প্রতি প্রেরিত নবীকে হুমকি দিতো “ঠিক আছে, তোমরা যদি তোমাদের দাবিতে সত্য হও, তবে বলো, কখোন আসবে আযাব" । তাদের ওই অপবচনের জবাবে বলা হয়েছে__ সুতরাং তারা যেনো এর জন্য ব্যতিব্যস্ত না হয়। নির্ধারিত দিনে তাদের উপরে শাস্তি নেমে আসবেই । যে দিন সম্পর্কে তাদেরকে বার বার সতর্ক করা হচ্ছে । এখানে “সেই দিন? অর্থ মহাবিচারের দিন। সূরা ত্র ২ রুকু এবং ৪৯ আয়াতবিশিষ্ট এই সূরা অবতীর্ণ হয়েছে পুণ্যভূমি মক্কায় । সূরা তুর ঃ আয়াত ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ তাফসীরে মাযহারী/১২২ ॥ শপথ তুর পর্বতের, [॥ শপথ কিতাবের, যাহা লিখিত আছে উন্মুক্ত পত্রে; ॥ শপথ বায়তুল মা*মুরের, -॥ শপথ সমুন্নত আকাশের, [॥ এবং শপথ উদ্বেলিত সমুদ্ধের_ [॥ তোমার প্রতিপালকের শাস্তি তো অবশ্যস্ভাবী, ) ইহার নিবারণকারী কেহ নাই। প্রথমে বলা হয়েছে *ওয়াত্ত্বর” ৷ এর অর্থ শপথ তুর পর্বতের । এখানে তুর বলে বুঝানো হয়েছে সিনাই পর্বতকে । পর্বতটি অবস্থিত মাদিয়ানে ৷ ওই পর্বতের উপত্যকায় সংঘটিত হয়েছিলো আল্লাহ্ ও তার প্রিয় প্রেমিক নবী মুসার কথোপকথন এরপরের আয়াত সপ্তকে বলা হয়েছে__ “শপথ কিতাবের, যা লিখিত আছে €২) উন্মুক্ত পত্রে (৩); শপথ বায়তুল মা*মুরের (৪), শপথ সমুন্নত আকাশের (৫), এবং শপথ উদ্বেলিত সমুদ্রের (৬) __ তোমার প্রতিপালকের শাস্তি তো অবশ্যন্ভাবী (৭), তার নিবারণকারী কেউ নেই" (৮)। এখানে “মাস্তৃর' অর্থ যা লিখিত আছে। “সত্র* বলে লিখিত অক্ষরাবলীর বিন্যন্ততাকে । উভয় শব্দের অর্থ এখানে একই । “রকৃকৃন* অর্থ চামড়া, যার উপরে লেখা হয়। কিন্তু এখানে শব্দটির অর্থ__ ওই পত্র, যাতে বক্তব্য লিপিবদ্ধ করা যায় । যেমন কাগজ । “মানশুর' অর্থ উন্মুক্ত । অর্থাৎ যা পাঠ করবার জন্য উন্মুক্ত অবস্থায় আছে । তবে একথা ঠিক যে এর ছ্বারা এখানে লওহে মাহফুজকে বোঝানো হয়নি । কেননা “রকৃক্নি* “মানশুর” ইত্যাদি প্রকাশ্য অর্থবোধক । কিন্তু “লওহে মাহফুজ' প্রকাশ্য নয়। সেকারণেই কোনো কোনো তাফসীরবেত্তা মনে করেন, একথা বলে এখানে কোরআন মজীদকেই বোঝানো হয়েছে, যার মধ্যে শরিয়তের বিধি-বিধান পৃথক পৃথকভাবে লিপিবদ্ধ করা হয়েছে। কালাবী বলেছেন, এখানে “কিতাব' দ্বারা বুঝানো হয়েছে তওরাত শরীফকে, যা লিপিবদ্ধ করেছিলেন আল্লাহ্ স্বয়ং। আর মুসা নবী তখন কলমের আওয়াজও শুনতে পেয়েছিলেন । এখানে “তুর* পর্বতের কথা উল্লেখিত হওয়ায় এরকম ব্যাখ্যা হওয়াই স্বাভাবিক । কারো কারো মতে এখানে “কিতাব' অর্থ কিরামুন-কাতেবীন ফেরেশতাঘয় কর্তৃক লিখিত আমলনামা, যা উন্মুক্ত করা হবে মহাবিচারের দিবসে । “বায়তিল মা"মুর* হচ্ছে কাবা শরীফের সোজা উপরে সপ্তম আকাশে অবস্থিত মসজিদ । ওই মসজিদের আর এক নাম সাররাখ। তাফসীরে মাযহারী/১২৩ ॥|11.011100117.00
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।