Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 11
/ ৩৬৮
📝 লেখা 📖 পিডিএফ

ক্রীতদাসেরা যা উপার্জন করে, তা দিয়ে পূরণ করে তাদের মনিবদের প্রয়োজন । মনিবদের আহারায়োজন নিশ্চিত করে তারাই । কিন্তু আল্লাহ্‌র অবস্থা সেরকম নয় । তিনি সর্বোতভাবেই তীর সৃষ্টি থেকে চিরঅমুখাপেক্ষী । কোনো কোনো ব্যাখ্যাতা কথাটিকে ব্যাখ্যা করেছেন এভাবে__ আমি এটা কখনোই চাইনা যে, মানুষ তার নিজের জন্য, অন্যের জন্য, অথবা আমার জন্য আহার যোগাক ৷ এই ব্যাখ্যাটিকে মান্য করলে আবার একটি ছন্দের সূত্রপাত হয়। সন্দেহ জাগে, তাহলে কি আল্লাহ্‌ চান না যে, মানুষ অন্য মানুষ কিংবা প্রাণীর জন্য আহারায়োজন করুক । ছন্দ-সন্দেহটির সমাধান করা যেতে পারে এভাবে__ তাফসীরে মাযহারী/১২০ হাদিসে কুদসীতে বলা হয়েছে, আল্লাহ্‌ বলেন, সমধ সৃষ্টি আমার পরিবার । যে আমার পরিবারের প্রতি অনুগহ প্রদর্শন করবে, আমি তাকে অনুগ্বহ করবো । সুতরাং যে মানুষকে আহার করায়, সে যেনো আল্লাহকে আহার করায়। আর এক হাদিসে এসেছে, মহাবিচারের দিবসে আল্লাহ্‌ তার কোনো এক বান্দাকে বলবেন, তুমি আমাকে আহার করাওনি । বান্দা বলবে, আমি তোমাকে আহার করাবো কীভাবে? তুমি যে মহাবিশ্বের গ্রাণীকুলের আহার্ষের যোগানদাতা । আল্লাহ বলবেন, মনে করে দ্যাখো, অমুক দিন আমার এক বান্দা তোমার কাছে খেতে চেয়েছিলো । তুমি তাকে খেতে দীওনি ৷ যদি তুমি তাকে খাওয়াতে, তবে আমাকেই খাওয়াতে । হজরত আবু হোরায়রা থেকে হাদিসটি বর্ণনা করেছেন মুসলিম । আর এক বর্ণনায় এসেছে, আল্লাহ আরো বলবেন, আমি পীড়িত হয়েছিলাম, তুমি আমার সেবা করোনি । আমি তোমার কাছে পানি পান করতে চেয়েছিলাম । তুমি আমাকে পানি পান করাওনি। আমি বলি, আলোচ্য আয়াতে আল্লাহ্‌র সঙ্গে জীবিকা*র সম্পর্ক করা হয়েছে রূপকার্থে। আর সৃষ্টির জীবিকার প্রসঙ্গটিই এখানে প্রকৃত। এভাবে ব্যাখ্যা করলে আবার এই সন্দেহটিও প্রকট হয় যে, তাহলে আল্লাহ্‌ জাকাত প্রদানের নির্দেশ দিয়েছেন কেনো? কেনো এরকম বলেছেন যে, তোমরা তোমাদের উপার্জন নিজেরা খাও এবং তোমাদের পরিবার-পরিজনকে খাওয়াও । আর তাদেরকেও দান করো, যাদের প্রতিপালন তোমাদের উপরে ওয়াজিব ৷ এই যদি হয় প্রকৃত অবস্থা, তবে একথা কীভাবে বলা যেতে পারে যে, আল্লাহ্‌ এটা চান না, কেউ তার সৃষ্টির জন্য জীবিকার ব্যবস্থা করুক। এমতো সন্দেহের নিরসনে বলা যেতে পারে যে, জাকাত ওয়াজিব করার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ্‌র নির্দেশ প্রতিপালন, আহার সরবরাহ নয়। একারণেই ইমাম আবু হানিফা বলেন, অপ্রাপ্তবয়স্ক ও পাগলদের উপরে জাকাতের হুকুম বর্তায় না, যেমন বর্তায় না শরিয়তের অন্যান্য নির্দেশ । কিন্তু এই ব্যাখ্যাটিকেও যথার্থ বলা যায় না। কেননা জাকাত, ওশর, খেরাজ সবকিছুরই উদ্দেশ্য দুস্থ মানুষের কাছে জীবিকা পৌছে দেওয়া। আর এ সকলকিছু পৌছে দেওয়ার জন্য প্রতিনিধি নিযুক্ত করারও বিধান রয়েছে। তবে অপ্রাপ্তবয়স্কদের পক্ষ থেকে তাদের অভিভাবক জাকাত-ওশর আদায় করলেও তা আদায় হয়ে যায়। কোনো কোনো আলেম বলেছেন, এই আয়াতের শুরুতে উহ্য রয়েছে “কুল' শব্দটি। ওই উহ্যতাসহ অর্থ দীড়ায়__ হে আমার রসুল! আপনি মানুষকে জানিয়ে দিন, আমি তাদের কাছে রিজিকের প্রত্যাশা করি না, আর এটাও আশা করি না যে, তারা আমার সৃষ্টিকে রিজিক দান করবে । এরপরের আয়াতে (৫৮) বলা হয়েছে___ “আল্লাহই তো রিজিক দান করেন এবং তিনি প্রবল, পরাক্রান্ত* ৷ “হুয়ার রয্যাকৃ অর্থ তিনিই রিজিক দাতা । অর্থাৎ সমগ্র সৃষ্টিকে রিজিক দান করেন আল্লাহ্‌, কিন্তু তিনি রিজিক ও অন্যান্য সকল বিষয়ে অন্য কারো বা কোনোকিছুর মুখাপেক্ষী নন। আর “জুল কুঁওওয়াতিল মাতীন' অর্থ প্রবল, পরাক্রান্ত । অর্থাৎ তিনি রিজিক ও অন্যান্য সকল বিষয়ে অপ্রতিদ্ন্বীরূপে প্রবল ও প্রতাপশালী। তাফসীরে মাযহারী/১২১ এরপরের আয়াতে (৫৯) বলা হয়েছে__ “জালেমদের প্রাপ্য তা-ই, যা অতীতে তাদের সমমতাবলম্বীরা ভোগ করেছে। সুতরাং তারা এর জন্য আমার নিকট যেনো ত্রা না করে'। এখানে “জলামু* অর্থ জালেম, অংশীবাদী ও পাপিষ্ঠ, যারা আল্লাহ্‌ কর্তৃক গ্রদত্ত ইবাদত সম্পাদনের যোগ্যতাকে নষ্ট করে অকৃতজ্ঞ ও অবিশ্বাসী হয়ে যায়। “জানুবান' অর্থ আযাবের একাংশ, যা তাদের পুর্বসূরীরা ইতোপূর্বে ভোগ করেছে। এর শাব্দিক অর্থ__ বড় বালতি । আর রূপক অর্থ__ পানির ওই অংশ যা বালতি দ্বারা তোলার পর উত্তোলনকারীরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। জুজায বলেছেন, “জানুব' এর শাব্দিক অর্থ__ অংশ। আর এখানে “সমমতাবলম্বীরা' অর্থ অতীতের শাস্তিপ্রাপ্ত সম্প্রদায়সমূহ। যেমন _ আদ" ছামুদ, নবী লুতের সম্প্রদীয় ইত্যাদি । এভাবে বক্তব্যটি দীড়ায়__ মক্কার মুশরিকেরাও যথাসময়ে আল্লাহ্র গজব কবলিত হবে, যেমন গজবে ধ্বংস হয়েছিলো তাদের পূর্বসূরীরা ৷ সুতরাং হে আমার রসুল! আপনি তাদেরকে জানিয়ে দিন, তারা যেনো এব্যাপারে তাড়াহুড়া না করে। শেষোক্ত আয়াতে (৬০) বলা হয়েছে__ “কাফেরদের জন্য দুর্ভোগ তাদের সেই দিনের, যে দিনের বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে । একথার অর্থ__ হে আমার রসুল! নির্ধারিত সময়ে সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে শাস্তি দেওয়া হবেই। সুতরাং আপনি উতলা হবেন না। আপনার অনুগামীদেরকেও একথা জানাবেন, যেনো তারা বার বার অংশীবাদীদের জন্য শাস্তি প্রার্থনা ॥1|1.1100119.0011

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।