তাফসীরে মাযহারী/১১৮ প্রথমোক্ত আয়াতের অর্থ হচ্ছে_ আমার ইবাদত করে মহাসাফল্য লাভ করবে, এই উদ্দেশ্যেই আমি সৃষ্টি করেছি জ্বিন জাতি ও মানবগোষ্ঠীকে। একটি সন্দেহ ৪ আলোচ্য আয়াতের ভাষ্যে একথাই প্রতীয়মান হয় যে, জ্বিন ও মানুষ আল্লাহ্র ইবাদত করবে, এটাই ছিলো আল্লাহ্র অভিপ্রায় । আর আল্লাহ্র অভিপ্রায় অপ্রতিরোধ্য ৷ তাহলে বহুসংখ্যক জিন ও মানুষের অবাধ্য হওয়ার ঘটনা কীভাবে ঘটে চলেছে? এর রহস্য তাহলে কী? সন্দেহের নিরসন ঃ হজরত আলী আলোচ্য আয়াতের ব্যাখ্যা করেছেন এভাবে__ আমি জ্বিন ও ইনসানকে এজন্যই সৃষ্টি করেছি যে, আমি তাদেরকে ইবাদতের নির্দেশ দান করবৌ। এরকম বক্তব্যের উল্লেখ রয়েছে অন্য এক আয়াতেও । যেমন “তাদেরকে কেবল এক উপাস্যের ইবাদতের হুকুম দেওয়া হয়েছে৷ বাগবীও এরকম ব্যাখ্যার উল্লেখ করেছেন । আর মুজাহিদ “লিইয়া*বুদূন' (ইবাদত করবে) কথাটির অর্থ করেছেন “লিইয়া*রিফুন" (আল্লাহ্র পরিচয় লাভ করবে)। কিন্তু আল্লাহ্র পরিচয় তো কাফেরেরাও জানে । যেমন এক আয়াতে বলা হয়েছে “হে আমার রসুল! আপনি যদি তাদেরকে গ্রশ্ন করেন, তোমাদেরকে সৃষ্টি করেছে কে? তারা বলবে, আল্লাহ্" । তাহলে বুঝতে হবে, আল্লাহ সম্পর্কে কাফেরদের ধারণা আর আল্লাহ্র মারেফত এক কথা নয়। কোনো কোনো আলেম “লিইয়া*বুদূন' এর অর্থ করেছেন___ যেনো তারা আমার সম্মুখে গ্রকাশ করে তাদের অক্ষমতা । হয় অনুগত ও বাধ্য । ইবাদতের আভিধানিক অর্থ অক্ষমতা প্রকাশ করা, বিনয়ী হয়ে যাওয়া । এখানেও “ইবাদত' এর অর্থ এরকমই হবে । বলা বাহুল্য, বিশ্বাসী-অবিশ্বাসী সকলেই আল্লাহ্র সিদ্ধান্তের সম্মুখে একই রকম অক্ষম ও অসহায়। কেউ অথবা কোনোকিছুই তাদের সৃষ্টির উদ্দেশ্য ব্যাহত করতে পারে না। কোনো কোনো ব্যাখ্যাতা বলেছেন, এখানে “ইবাদত' অর্থ আল্লাহ্র আনুরূপ্যহীন এককত্বের স্বীকৃতি। যদি তাই হয়, তবে বক্তব্যটি দাড়াবে_আমি জ্বিন ও মানুষকে সৃষ্টি করেছি আমার অসমকক্ষ এককত্ে স্বীকৃতি প্রদানের জন্য । উল্লেখ্য, বিশ্বাসীরা তো সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহ্কে ডাকে। কিন্তু দুঃখ-কষ্টে পড়লে অবিশ্বাসীরাও আল্লাহকে না ডেকে পারে না। যেমন এক আয়াতে বলা হয়েছে “যখন তারা নৌযানে আরোহণ করে, তখন যথার্থভাবেই আল্লাহ্কে ডাকতে শুরু করে । “মাদারেক' প্রণেতা লিখেছেন, সকল সত্যপত্যাখ্যানকারীই পরকালে আল্লাহ্র তওহীদের (এককত্বের) স্বীকৃতি প্রদান করবে । এক আয়াতে একথা স্পষ্ট করে বলাও হয়েছে। যেমন “অতঃপর তাদের আর কোনো ফেতনা থাকবে না। তারা কেবল বলবে, “আল্লাহই আমাদের প্রভুপালনকর্তা। আল্লাহ্র শপথ! আমরা কখনো অংশীবাদী ছিলাম না । সুতরাং তওহীদের স্বীকৃতিদান ব্যতিরেকে জ্বিন ও মানুষের কোনো উপায়ই নেই। আমি বলি, এ প্রসঙ্গে হজরত আলীর বক্তব্যটিই অধিকতর বিশুদ্ধ। অন্যান্য বিশ্লেষণগুলো দুর্বল। এ সম্পর্কে বক্তব্য প্রদানকারীগণ উপস্থাপন করে থাকেন তাফসীরে মাযহারী/১১৯ আরো একখানা আয়াত ও একটি হাদিস । আয়াতখানা হচ্ছে “আমি বহুসংখ্যক জ্বিন ও মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য” । আর হাদিসটি হচ্ছে__রসুল স. বলেন, প্রত্যেকের জন্য ওই কাজটিই সহজ, যা সম্পাদনার্থে তাকে সৃষ্টি করা হয়েছে। কালাবী, জুহাক ও সুফিয়ান সওরী উড়ূত ছন্দের বাইরে থাকার মানসে বলেছেন, এখানে “ইবাদত করবে" বলা হয়েছে আল্লাহ্র বিশেষ বিশেষ বান্দাকে লক্ষ্য করে। অর্থাৎ জ্বিন ও মানুষের মধ্যে ইবাদত করবে তারা, যারা কামেল। হজরত ইবনে আব্বাসের পাঠে এমতো অর্থই গ্রতিধ্বনিত হয়। তিনি পাঠ করতেন “ওয়ামা খলাকৃতুল জ্বিন্না ওয়াল ইন্সা মিনাল মু*মিনীনা লিইয়াবুদূন” । তাই আমার মতে আলোচ্য আয়াতের বিশুদ্ধ ব্যাখ্যা এরকম___ আমি জ্বিন ও মানুষকে সৃষ্টি করেছি ইবাদত সম্পাদনের যোগ্য করে। অর্থাৎ তাদের প্রত্যেককে দিয়েছি ইবাদতপ্রবণতা ও তা যথাসম্পাদনের ক্ষমতা । বোখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত একটি হাদিসও এমতো ব্যাখ্যার সমর্থক । যেমন _রসুল স. একবার বললেন, প্রত্যেক মানবশিশু জন্ুগবহণ করে ইসলামের স্বভাব (ফিতরত) নিয়ে । পরে তার পিতা- মাতা তাকে বানায় ইহুদী, খৃষ্টান, অথবা অংশীবাদী। যেমন পশুশাবকেরা ভূমিষ্ঠ হয় নিখুঁত দেহাবয়ব নিয়ে । তোমরা কি সেগুলোকে নাসিকা-কর্ণ কর্তনকৃত অবস্থায় জন্মগ্রহণ করতে দ্যাখো? এরপর তিনি স. পাঠ করলেন “ফিতরাতাল্লৃহিল্ লাতী ফাতারান্ নাসা আ'লাইহা লা তাবদীলা লিখল্কৃল্লাহ' হাদিসটি বর্ণিত হয়েছে হজরত আবু হোরায়রা থেকে। ব্যাখ্যাটি হজরত আলীর বক্তব্যের সঙ্গেও মিলে । অতএব বুঝতে হবে, সত্য প্রত্যাখ্যানকারীদের নিন্দা করাই আলোচ্য আয়াতের উদ্দেশ্য ৷ তারাও জন্মসূত্রে ফিতরাতে সালিমা' বা অবিপর্যস্ত স্বভাব নিয়ে পৃথিবীতে আসে । কিন্তু তারা সত্যপ্ত্যাখ্যানের আঘাতে সে স্বভাবকে নষ্ট করে দেয়। পরের আয়াতে (৫৭) বলা হয়েছে__ “আমি তাদের নিকট থেকে জীবিকা চাই না এবং এটাও চাই না যে, তারা আমার আহার্য যোগাবে! । আলোচ্য আয়াতের উদ্দেশ্য মানুষকে একথা ভালোভাবে বুঝিয়ে দেওয়া যে, মনিব ও গোলামের মধ্যে যে সম্পর্ক, আল্লাহ্র সঙ্গে তার দাসগণের সম্পর্ক সেরকম নয় । মনিবেরা ক্রীতদাসের মালিক হলেও তারা একদিক থেকে ক্রীতদাসের মুখাপেক্ষী । ॥|11.011100119.001
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।