প্রায়শই বলতো যাদুকর অথবা উন্মাদ । তাই বাহ্যিক দৃষ্টিতে মনে হয়, তারা বুঝি একে অপরের মন্ত্রণাদাতা । প্রকৃত কথা হচ্ছে, তারা সকলেই সীমালংঘনকারী । সেকারণে ভ্রষ্ট ও শাস্তিযোগ্য । এখানে “আ তাওয়াসাও বিহী* অর্থ তারা কি একে অপরকে এই মন্ত্রণাই দিয়েছে? অর্থাৎ তাদের পূর্বসূরীরাই উত্তর সূরীদেরকে সত্যপ্রত্যাখ্যানের এই পাঠ দিয়েছে নাকি? তাদের মধ্যে হুবহু মিল দেখে তো সেরকমই মনে হয়। এখানকার “হামযা" অক্ষরটি প্রশ্নবোধক, অস্বীকৃতিজ্ঞাপক ও সতর্কতাসূচক। “বালহুম কৃওমুন তৃগৃন" অর্থ বস্তুত তারা সীমালংঘনকারী সম্প্রদায় । অর্থাৎ তারা কেউই তাদের স্বমতাবলম্বীদেরকে শুভ উপদেশ প্রদান করেনি । অথচ মনে হয়, তারা যেনো অশুভ মন্ত্রণাসূত্রে একে অপরের সঙ্গে সম্পৃক্ত । এরকম হওয়ার কারণ এই যে, তারা সকলেই চিরন্রষ্ট । তাই তাদের সকলের বচন, আচরণ ও স্বভাবচরিব্র এক, তারা যে যুগেরই হোক না কেনো । উল্লেখ্য, আলোচ্য আয়াতাংশের মাধ্যমে সান্ত্বনা দেওয়া হয়েছে রসুল স.কে। এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ “অতএব, তুমি তাদেরকে উপেক্ষা করো, এতে তুমি অভিযুক্ত হবে না ৫৪)। তুমি উপদেশ দিতে থাকো, কারণ উপদেশ মুমিনদেরই কাজে আসে'€৫৫)। একথার অর্থ__ হে আমার প্রিয়তম রসুল! আপনি তো আপনার উপরে অর্পিত দায়িত্ব পালন করেই চলেছেন। বার বার মানুষকে আহ্বান জানাচ্ছেন সত্যধর্মের দিকে। কিন্তু সত্যপ্রত্যাখ্যানকারীরা আপনার আহ্বানকে প্রত্যাখ্যান করেই চলেছে। সুতরাং আপনি তাদেরকে এড়িয়ে চলুন। এর জন্য আপনাকে অভিযুক্ত করা হবে না। কিন্তু আপনার শুভউপদেশ কর্মপ্রবাহে কোনো ছেদ ঘটাবেন না। কেননা তারা আপনার কথা না মানলেও বিশ্বাসীরা তো মানে এবং এতে করে তারা উপকৃতও হয় । ইবনে জারীর, ইবনে আবী হাতেম, ইবনে মুনী, ইবনে রহওয়াইহ্, ইবনে হায়ছাম ইবনে কুলাইব মুজাহিদ সুত্রে বর্ণনা তাফসীরে মাযহারী/১১৭ যখন অবতীর্ণ হলো “অতএব তুমি তাদেরকে উপেক্ষা করো? তখন আমরা ভাবলাম, আমাদের ধ্বংস অনিবার্ধ। কেননা আল্লাহ্ স্বয়ং তার রসুলকে নির্দেশ দিয়েছেন জনগণকে উপেক্ষা করতে । এরপর অবতীর্ণ হলো “তুমি উপদেশ দিতে থাকো, কারণ উপদেশ মুমিনদের উপকারে আসে' তখন আমরা হলাম শান্ত ও আনন্দিত। ইবনে জারীর লিখেছেন, হজরত আবু কাতাদা বলেছেন, যখন “তুমি তাদেরকে উপেক্ষা করো" আয়াত নাজিল হলো, তখন সাহাবীগণ বলতে লাগলেন, এবার মনে হয় প্রত্যাদেশপ্রবাহ বন্ধই হয়ে গেলো । এরপর অবতীর্ণ হলো “তুমি উপদেশ দিতে থাকো, কারণ উপদেশ মুমিনদেরই উপকারে আসে" । বাগবীও এরকম বর্ণনা করেছেন। “ফা ইন্নাজ জিক্রা তান্ফাউল মু"মিনীন' অর্থ কারণ উপদেশ মুমিনদের কাজে আসে । অর্থাৎ হে আমার নবী! আপনার উপদেশ কাফেরদের কাজে না এলেও, কাজে লাগে মুমিনদের ৷ সুতরাং শুভ উপদেশ প্রদানের কাজটিকে আপনি নিরবচ্ছিন্ন রাখুন । অথবা কথাটির অর্থ হবে_ আপনি উপদেশ প্রদান করতে থাকুন । আপনার উপদেশ বিশ্বাসীদের উপকারে আসবে এবং এতে করে খুলে যাবে তাদের অন্তর্দৃষ্টি সুরা জারিয়াত $ আয়াত ৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৬০ -) আমি সৃষ্টি করিয়াছি জিন্ন এবং মানুষকে এইজন্য যে, তাহারা আমারই “ইবাদত করিবে । _)॥ আমি উহাদের নিকট হইতে জীবিকা চাহি না এবং ইহাও চাহি না যে, উহারা আমার আহার্য যোগাইবে। [॥ আল্লাহই তো রিয্ক দান করেন এবং তিনি প্রবল, পরাক্রান্ত । যালিমদের প্রাপ্য তাহাই যাহা অতীতে উহাদের সমমতাবলম্বীরা ভোগ করিয়াছে । সুতরাং উহারা ইহার জন্য আমার নিকট যেন ত্রা না করে। ॥ কাফিরদের জন্য দুর্ভোগ তাহাদের সেই দিনের, যেইদিনের বিষয়ে উহাদিগকে সতর্ক করা হইয়াছে। ॥|॥11.011100117.001
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।