[॥ তুমি উপদেশ দিতে থাক, কারণ উপদেশ মু'মিনদেরই উপকারে আসে । প্রথমোক্ত আয়াতদ্বয়ের মর্মার্থ হচ্ছে_ আমি মহা সৃজয়িতা । আমিই স্বশক্তিবলে সুপ্রশস্ত পরিসরে নির্মাণ করেছি আকাশ। কেননা আমি মহাসম্প্রসারক। আর আমি পৃথিবীকেও করেছি সুপ্রসারিত, যাতে মানুষের চলাচল, বসবাস ও রিজিকাহরণ হয় নির্বিঘ্ । আমি তো সুন্দর প্রসারক। হজরত ইবনে আব্বাস বলেছেন, এখানকার “ওয়া ইন্না লামুসিউন' অর্থ আমিই মহাক্ষমতাধর । এখানকার “মুসি' শব্দটির উদগম ঘটেছে “ওয়াসা* থেকে । আর “ওয়াসা' অর্থ ক্ষমতা, শক্তি । যেমন আল্লাহ্ এরশাদ করেছেন “লা ইউকাল্লিফুল্লহু নাফ্সান ইল্লা বুস্আগহা' (আমি কাউকে তার সামর্থ্যের অতীত কিছু চাপিয়ে দেই না)। জুহাক এখানকার “আমি অবশ্যই সম্প্রসারণকারী” কথাটির অর্থ করেছেন__ আমি সম্পদপতি, চির অমুখাপেক্ষী। এক আয়াতে বলা হয়েছে 'আ'লাল মুসিয়ি* কৃদ্বরুহু' ধেনীদের জন্য তাদের সামর্ঘ্যানুসারে করণীয়)। অন্য এক বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, কথাটির অর্থ হবে__ আমি সৃষ্টির জীবিকা সম্শ্রসারণকারী । কোনো কোনো আলেম এর অর্থ করেছেন __ আমিই আকাশ-পৃথিবীর গ্রসারক। তাফসীরে মাযহারী/১১৫ “ফারাশ্না” অর্থ বিছিয়ে দিয়েছি, প্রসারিত করেছি। অর্থাৎ পৃথিবীপৃষ্ঠকে আমি এমনভাবে বিছিয়ে দিয়েছি, যাতে করে মানুষ এখানে জীবনযাপন করতে পারে শাভিতে । এরপরের আয়াতে (৪৯) বলা হয়েছে__ “আর প্রত্যেক বন্ত আমি সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় যাতে তোমরা উপদেশ গ্রহণ করো" । এখানে “যাও্জ্বাইনি* অর্থ জোড়ায় জোড়ায় । যেমন নর-নারী, ভালো-মন্দ, উচু-নিচু, আলো-আঁধার, রাত-দিন, জ্ঞানী-মুর্খ । আমি বলি, সংখ্যাগত দিক থেকে এখানে জোড়ায় জোড়ায় বলা হয়নি। বরং কথাটির অর্থ হবে এখানে বহু প্রকারের । যেমন ভালো-মন্দ । অর্থাৎ প্রত্যেক বন্তু একদিক দিয়ে ভালো, অন্য দিক দিয়ে মন্দ। এভাবে প্রত্যেক বন্ত স্বয়ং অস্তিত্বহীন হলেও অন্যের দ্বারা অস্তিত্ববান । আবার কখনো সে স্বয়ং অসমাত্তরাল, আবার অন্যের দ্বারা সমান্তরাল “লাআ”ল্লাকুম তাজাক্কারুন' অর্থ যাতে তোমরা উপদেশ গ্রহণ করো । অর্থাৎ যাতে করে তোমরা একথা বুঝতে পারো যে, সংখ্যায়িত হওয়া সৃষ্টির বৈশিষ্ট্য, শ্রষ্টার নয়। তিনি এক, একক । একাধিকতাবদ্ধ হওয়া ও বিভক্ত হওয়া থেকে তিনি পবি্র। তার সত্তা-গুণবত্তী-কার্য অনস্তিত্রহিত, সকল দুর্বলতা ও সমান্তরালের অতীত । এরপরের আয়াতে (৫০) বলা হয়েছে__ “অতএব তোমরা আল্লাহ্র দিকে ধাবিত হও, আমি তোমাদের প্রতি আল্লাহ্ প্রেরিত স্পষ্ট সতর্ককারী' । একথার অর্থ__ হে মানুষ! তোমরা যখন একথা জানতে পারলে যে, সৃষ্টি আল্লাহ্কর্তৃক অস্তিতৃপ্রাপ্ত, তখন সেই মহান সত্তার দিকে মুখ ফিরাও, যিনি চিরঅমুখাপেক্ষী । এভাবে কেবল তীর প্রেমে ও আরাধনায় মগ্ন হয়ে লাভ করতে চেষ্টা করো তীর অক্ষয় ভালোবাসা ও নৈকট্য । কেননা সৃষ্টি নশ্বর, আর তিনি অবিনশ্বর । “ইন্নী লাকুম মিন্হ নাজীরুম্ মুবীন' অর্থ আমি তোমাদের প্রতি আল্লাহ কর্তৃক প্রেরিত স্পষ্ট সতর্ককারী। “মুবীন* অর্থ স্পষ্ট। অর্থাৎ আমি তোমাদেরকে স্পষ্ট মোজেজাসমূহের মাধ্যমে ভীতিগ্রদর্শনকারী । অথবা_ আমি তোমাদেরকে ভয় প্রদর্শন করি প্রকাশ্যে । এরপরের আয়াতে (৫১) বলা হয়েছে__ “তোমরা আল্লাহ্র সঙ্গে কোনো ইলাহ স্থির কোরো না; আমি তোমাদের প্রতি আল্লাহ্ প্রেরিত স্পষ্ট সতর্ককারী'। একথার অর্থ__ আল্লাহই অবশ্যন্ভাবী সত্তা । সুতরাং ইবাদত পাওয়ার অধিকার রয়েছে কেবল তারই । অথবাঁ__ আল্লাহই মূল উদ্দেশ্য এবং প্রকৃত থেমাস্পদ ৷ সুতরাং তোমরা তার সঙ্গে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত কোরো না। “আমি তোমাদের প্রতি আল্লাহ্ প্রেরিত স্পষ্ট সতর্ককারী” কথাটির পুনরুক্তি করা হয়েছে এই আয়াতেও। এরকম করা হয়েছে বক্তব্যকে অধিকতর দৃঢ়তা প্রদর্শানার্থে। অথবা প্রথমোক্তটিতে বিশেষভাবে তাগিদ দেওয়া হয়েছে যে, মানুষ যেনো আল্লাহ্ ছাড়া অন্য কাউকে প্রকৃত প্রেমাস্পদ বলে গ্রহণ না করে । আর তাফসীরে মাযহারী/১১৬ শেষোক্তটিতে বলা হয়েছে, তারা যেনো তার সঙ্গে কাউকে অথবা কোনোকিছুকে অংশীদারিত্ব না দেয়। বর্জন করে যেনো এই মহাপাপ সহ অন্য সকল পাপ। এভাবে বক্তব্যটি দীড়ায়__ হে মানুষ! তোমরা যদি আল্লাহ্র ভালোবাসায় নিজেদেরকে বিলীন করে দিতে না পারো, তবে অন্ততঃ তোমাদের বিশ্বাস ও উপাসনায় আল্লাহ্র সঙ্গে অন্য কাউকে শরীক কোরো না। এরপরের আয়াতছয়ে বলা হয়েছে__ “এভাবে তাদের পূর্ববর্তীদের নিকট যখনই কোনো রসুল এসেছে, তারা তাকে বলেছে, তুমি তো এক যাদুকর, না হয় এক উন্মাদ ৫২)! তারা কি একে অপরকে এই মন্ত্রণাই দিয়ে এসেছে? বস্তত তারা সীমালংঘনকারী সম্প্রদায় ৫৩)। একথার অর্থ__ হে আমার প্রিয়তম রসুল! আপনি সত্যপ্রত্যাখ্যানকারীদের অপআচরণে মনঃক্ষু্ন হবেন না। এটা তাদের চিরাচরিত স্বভাব । তাদের পূর্বসূরীরাও এরকম করতো । তাদের প্রতি প্রেরিত রসুলগণকে তারা ॥|11.011100119.00
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।