Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 11
/ ৩৬৮
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে মাযহারী/১১৩ করেছিলো প্রস্তরাভ্যন্তরাগত অলৌকিক উন্ত্রী ও তার নিরীহ শাবককে । আমার নবী তখন তাদেরকে বলেছিলো, মাত্র তিনদিন সময় দেওয়া হলো তোমাদেরকে । এর মধ্যে আমোদ প্রমোদ যা করবার তা করে নাও। তিন দিন পর তাদের উপর নেমে এলো আমার সর্ববিনাশী শাস্তি । ধ্বনিত হলো একটি মাত্র সুবিকট আওয়াজ । ফলে স্ব স্ব আবাসে মুখ থুবড়ে মরে পড়ে রইলো তারা। স্বচক্ষে সে শাস্তি অবলোকন করা সত্তেও তারা ছিলো নিরুপায়, নিঃসহায়। এখানে “ইজ কলা লাহুম* অর্থ তাদের বলা হয়েছিলো । অর্থাৎ নবী সালেহ তাদেরকে বলেছিলেন । “তামাত্তাউ' হাত্তাহীনঃ অর্থ ভোগ করে নাও স্বল্পকাল, মাত্র তিন দিন। “ফাআখাজাত্হুমুস্‌ সয়ি*কতু' অর্থ ফলে তাদের প্রতি বজ্বাঘাত হলো, ধ্বনিত হলো মহানাদ, সুবিকট আওয়াজ । অভিধানবেত্তাগণ লিখেছেন, “সয়ি*কনতু' অর্থ মৃত্যু, মৃত্যু আনয়নকারী আওয়াজ । “সয়াক্‌' অর্থ বজ্বনিনাদ । আর “ওয়াহুম্‌ ইয়ানজুরূন* অর্থ এবং তারা তা দেখছিলো । অর্থাৎ ওই মহাশান্তি তারা তখন স্বচক্ষে অবলোকন করছিলো । এরপরের আয়াতে (8৫) বলা হয়েছে___ “তারা উঠে দীড়াতে পারলো না এবং তা প্রতিরোধ করতেও পারলো না” । একথার অর্থ_ ওই বিকট বজ্রনিনাদাঘাতে তারা এমনভাবে ভূতলশায়ী হয়ে পড়লো যে, সেখান থেকে উঠে কোথাও পালিয়ে যেতে পারলো না। পারলো না তা প্রতিহত করতেও । “ফামাস্তাত্বীউ অর্থ তারা উঠে দীড়াতে পারলো না । অর্থাৎ ভূলুগ্ঠিত হওয়ার পর তারা উঠে কোথাও পালিয়ে গিয়ে যে আত্মরক্ষা করবে, সে সুযোগ আর পেলো না । কাতাদা বলেছেন, তারা এমনভাবে ধরাশায়ী হলো যে, উঠে দীড়াবার সামর্থ্য আর পেলো না। আর “প্রতিরোধ করতে পারলো না" অর্থ তারা শেষরক্ষা করতে সমর্থ হলো না । কথাটির অর্থ এরকমও হতে পারে যে__তারা কোনো প্রতিশোধ নিতে পারলো না। এরপরের আয়াতে (৪৬) বলা হয়েছে__ “আমি ধ্বংস করেছিলাম এদের পূর্বে নুহের সম্প্রদায়কে, তারা তো ছিলো সত্যত্যাগী সম্প্রদায়” । একথার অর্থ__নবী নুহের অবাধ্য সম্প্রদায়কে আমি মহা'প্রাবনে নিমজ্জিত করে ধ্বংস করে দিয়েছিলাম লুতের সম্প্রদায়, ফেরাউন, আদ ও ছামুদ জাতির ধ্বংসসাধনের আগে । তারাও ছিলো তাদের উত্তরসূরীদের মতো দুর্বিনীত, দুর্বৃত্ত ও সত্যপ্বত্যাখ্যানকারী । সূরা জারিয়াত ৪ আয়াত ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৫ তাফসীরে মাযহারী/১১৪ ॥ আমি আকাশ নির্মাণ করিয়াছি আমার ক্ষমতাবলে এবং আমি অবশ্যই মহাসম্প্রসারণকারী । ॥ আর ভূমি, আমি উহাকে বিছাইয়া দিয়াছি, আমি কত সুন্দর প্রসারণকারী । -)॥ আর প্রত্যেক বন্ত আমি সৃষ্টি করিয়াছি জোড়ায় জোড়ায়, যাহাতে তোমরা উপদেশ গ্রহণ কর। [॥ অতএব তোমরা আল্লাহ্‌র দিকে ধাবিত হও, আমি তোমাদের প্রতি আল্লাহ্‌ প্রেরিত স্পষ্ট সতর্ককারী। ॥ তোমরা আল্লাহ্র সংগে কোন ইলাহ্‌ স্থির করিও না; আমি তোমাদের প্রতি আল্লাহ্‌ প্রেরিত স্পষ্ট সতর্ককারী । ডিভি র নিকট যখনই কোন রাসূল আসিয়াছে উহারা তাহাকে বলিয়াছে, “তুমি তো এক জাদুকর, নাহয় এক নু [॥ উহারা কি একে অপরকে এই মন্ত্রণাই দিয়া আসিয়াছে? বন্তৃত উহারা সীমালংঘনকারী সম্প্রদায় । _)॥ অতএব তুমি উহাদিগকে উপেক্ষা কর, ইহাতে তুমি অভিযুক্ত হইবে না। ॥|11.011100119.00

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।