Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 11
/ ৩৬৮
📝 লেখা 📖 পিডিএফ

হয় চতুর ও বুদ্ধিমানেরা, আর পাগল হয়ে থাকে বুদ্ধিহীন। অতএব, প্রমাণিত হয়, ফেরাউন ছিলো প্রকৃত অর্থে অজ্ঞ ও অন্ধ। সেকারণেই সত্যদর্শন তার ভাগ্যে জোটেনি । বায়যাবী লিখেছেন, ফেরাউনের তখনকার ব্যাপারটি ছিলো এরকম___ চোখের সামনে অলৌকিক কাণ্ড ঘটতে দেখে সে ভাবতে শুরু করলো, এটা যাদু ছাড়া আর কিছু হতে পারে না। মুসা নিশ্চয় যাদুকর । পরক্ষণে আবার ভাবলো, মুসার এই অলৌকিকত্ব কী স্বেচ্ছাকৃত? না কি অন্য কারো প্রভাবে সে প্রভাবিত। অন্যের প্রভাবেই যদি তার মাধ্যমে এরকম অলৌকিকত্ প্রকাশ পেয়ে থাকে, তবে সে বৈশিষ্ট্য ও বুদ্ধিবিবর্জিত পাগল ছাড়া আর কী? অর্থাৎ ফেরাউন তখন এ বিষয়ে নিশ্চিত হতে পারছিলো না যে, মুসা আসলে কী? যাদুকর, না পাগল । তাই সে বলে ছিলো, এ লোক হয় যাদুকর, নয়তো উন্মাদ । এরপরের আয়াতে (৪০) বলা হয়েছে___ “সুতরাং আমি তাকে ও তার দলবলকে শাস্তি দিলাম এবং তাদের সমুদ্রে নিক্ষেপ করলাম, সে তো ছিলো তিরস্কারযোগ্য' ৷ একথার অর্থ__ তবুও আমি মহাদুর্বৃত্ত ফেরাউনকে তাৎক্ষণিকভাবে শাস্তি প্রদান করলাম না। কিন্তু যখন সে সীমা ছাড়িয়ে গেলো, তখন তাকে এবং তার অনুসারীদেরকে ডুবিয়ে মারলাম সমুদ্রের অথৈ জলে । এরকম অবমাননাই ছিলো তার উপযুক্ত শাস্তি । কেননা সে ছিলো নিন্দিত, তিরস্কারার্হ। এখানে “ফা নাবাজ্নাহুম ফীল ইয়াম্মি* অর্থ তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম । আর “ওয়া হুয়া মুলীম' অর্থ সে তো ছিলো তিরক্কারযোগ্য । সূরা জারিয়াত ৪ আয়াত ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫, ৪৬ তাফসীরে মাযহারী/১১২ ॥ এবং নিদর্শন রহিয়াছে “আদের ঘটনায়, যখন আমি তাহাদের বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলাম অকল্যাণকর বায়ু; [। ইহা যাহা কিছুর উপর দিয়া বহিয়া গিয়াছিল তাহাকেই চূর্ণ-বিচুর্ণ করিয়া দিয়াছিল, -॥ আরও নিদর্শন রহিয়াছে ছামূদের বৃত্তান্তে, যখন তাহাদিগকে বলা হইয়াছিল, “ভোগ করিয়া লও স্বল্পকাল । [॥ কিন্তু উহারা উহাদের প্রতিপালকের আদেশ অমান্য করিল; ফলে উহাদের প্রতি বজাঘাত হইল এবং উহারা উহা । [॥ উহারা উঠিয়া দীড়াইতে পারিল না এবং উহা প্রতিরোধ করিতেও পারিল না। ॥ আমি ধ্বংস করিয়াছিলাম ইহাদের পূর্বে নৃহের সম্প্রদায়কে, উহারা তো ছিল সত্যত্যাগী সম্প্রদায়। তারাও ছিলো সত্যপ্রত্যাখ্যানকারী । আমি তাদেরকে বিনাশ করেছিলাম ভয়ংকর ঝঞ্জাবাত্যার আঘাতে । তাদের গোটা জনপদের উপর দিয়ে বয়ে গিয়েছিলো সেই জীবনসংহারক ঝড় । ফলে তারা সকলে হয়ে গিয়েছিলো বিধ্বস্ত, নিঃসাড়। এখানে “আর রীহাল আক্ীম' অর্থ অকল্যাণকর বায়ু, যে বায়ু বৃষ্টির আগমন ঘটায় না, কল্যাণ করে না প্রাণী ও বৃক্ষের । অর্থাৎ ওই বাতাস ছিলো ঘুর্ণিঝড়, পশ্চিমা বিনাশী বাতাস । রসুল স. বলেছেন, পুবাল বাতাস দ্বারা আমার উম্মতকে সাহায্য করা হয়েছে। আর পশ্চিমা বাতাস ছারা ধ্বংস করা হয়েছে আদ জাতিকে । “আর রমীম' অর্থ চূর্ণবিচুর্ণ করে দিয়েছিলো । এখানকার “রমীম” শব্দটি পরিগঠিত হয়েছে “রম্মুন" থেকে । এর অর্থ পুরাতন হওয়া, টুকরা টুকরা হয়ে যাওয়া । অর্থাৎ ওই পশ্চিমা বাতাস আদ জাতি ও তাদের জনপদকে তছনছ করে দিয়েছিলো । পরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ “আরো নিদর্শন রয়েছে ছামুদের বৃত্তান্তে যখন তাদেরকে বলা হয়েছিলো, ভোগ করে নাও স্বল্পকাল (৪৩)। কিন্তু তারা তাদের প্রতিপালকের আদেশ অমান্য করলো, ফলে তাদের প্রতি বজ্বাঘাত হলো এবং তারা তা দেখছিলো” (8৪) । একথার অর্থ__ ছামুদ জাতির নিশ্চিহ হয়ে যাওয়ার ঘটনার মধ্যেও রয়েছে আল্লাহ্‌র অপার শক্তিমত্তার অনন্য নিদর্শন । তারা আমার প্রিয় নবী সালেহের অবাধ্য হয়েছিলো । তার কথা অমান্য করে বধ ॥|11.011100119.001

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।