এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে___ “সেখানে যে সব মুমিন ছিলো, আমি তাদেরকে উদ্ধার করেছিলাম (৩৫), আর সেখানে আমি একটি পরিবার ব্যতীত কোনো আত্মসমর্পণকারী পাইনি" (৩৬)। একথার অর্থ__ ওই জনপদে বিশ্বাসীদের পরিবার ছিলো মাত্র একটি । আর সে পরিবার ছিলো তার পরিবার । আমি ওই পরিবার ব্যতীত অন্য সকলকে গজবে ধ্বংস করে দিয়েছিলাম । ঘটনাটি ছিলো এরকম___ নবী ইবাহিমের সঙ্গে সাক্ষাতপর্ব সমাপনের পর ওই ফেরেশতারা চলে গেলেন নবী লুতের জনপদে । নবী লুতের সঙ্গে সাক্ষাত করে বললেন, আমরা আপনার প্রভুপালনকর্তার পক্ষ থেকে প্রেরিত দূত। আমরা এসেছি আপনার জনপদের সকল অবাধ্যকে বিনাশ করতে । আপনি আজ রাত ভোর হওয়ার আগে এ স্থান ছেড়ে অন্যত্র গমন করুন। আপনার পরিবার পরিজনকে নির্দেশ দিন, কেউ যেনো পিছনে ফিরে না তাকায় । নবী লুত তাই করলেন । তিনি ওই স্থান ছেড়ে চলে যাবার পর শুরু হলো গজব। ওই গজবে ধ্বংস হয়ে গেলো সকল সত্যপ্রত্যাখ্যানকারী । উল্লেখ্য, নবী লুতের স্ত্রী ছিলো সত্যপ্রত্যাখ্যানকারিণী । যেতে যেতে সে পিছন ফিরে তাকিয়েছিলো । ফলে সে-ও নিশ্চিহৃ হয়ে গিয়েছিলো ওই গজবে। তাই এখানে “একটি পরিবার" অর্থ হবে নবী লুত ও তার কন্যাগণ । তাফসীরে মাযহারী/১১০ এরপরের আয়াতে (৩৭) বলা হয়েছে__ “যারা মর্মন্তদ শান্তিকে ভয় করে, আমি তাদের জন্য এতে একটি নিদর্শন রেখেছি* ৷ একথার অর্থ__ যারা আল্লাহকে বিশ্বাস করে ও তাকে ভয় করে চলে, তাদের জন্য আমি নবী লুতের জনপদের অবাধ্যদের বিনাশ প্রাপ্তির ঘটনাকে করে রেখেছি একটি শিক্ষণীয় দৃষ্টান্ত । সূরা জারিয়াত আয়াত ৩৮, ৩৯, ৪০ ৭ এবং নিদর্শন রাখিয়াছি মূসার বৃত্তাত্তে, যখন আমি তাহাকে স্পষ্ট গ্রমাণসহ ফির*'আওনের নিকট প্রেরণ করিয়াছিলাম, ॥ তখন সে ক্ষমতার দন্ভে মুখ ফিরাইয়া লইল এবং বলিল, “এই ব্যক্তি হয় এক জাদুকর, না হয় এক উন্মাদ ।” ॥ সুতরাং আমি তাহাকে ও তাহার দলবলকে শাস্তি দিলাম এবং উহাদের সমুদ্ধে নিক্ষেপ করিলাম, সে তো ছিল তিরক্কারযোগ্য । প্রথমোক্ত আয়াতে উল্লেখিত “ওয়া ফী মূসা” (মুসার বৃত্তীন্তকে) কথাটির সম্পর্ক রয়েছে আয়াতের “তারক্না' (নিদর্শন রেখেছি) কথাটির সঙ্গে । এভাবে বক্তব্যটি দীড়িয়েছে_ আমি লুত নবীর সম্প্রদায়ের বিনাশ হওয়ার ঘটনার মধ্যে যেমন নিদর্শন রেখেছি, তেমনি নিদর্শন রেখেছি মুসা নবীর বৃত্তাত্তেও, যাতে মানুষ সতর্কতামূলক শিক্ষা গ্রহণ করে। যেমন আরবী প্রবচনে বলা হয় “ওয়া আল্লাফ্তুহা তিবনান ওয়া মাআন বারিদান' (আমি পশুকে ঘাসভূষি খাইয়েছি ও ঠাণ্ডা পানি পান করিয়েছি)। এখানেও কথাটির সম্পর্ক ঘটেছে একটি উহ্য ক্রিয়ার সঙ্গে। কেউ কেউ বলেছেন, এখানকার “মুসার বৃত্তাত্তে' কথাটির সম্পর্ক ঘটেছে ২০ সংখ্যক আয়াতে উল্লেখিত “নিশ্চিত বিশ্বাসীদের জন্য নিদর্শন রয়েছে ধরিত্রীতে" কথাটির সঙ্গে । কিন্তু তাদের এমতো উক্তি অসমীচীন। কেননা এই দুই আয়াতের মধ্যে বক্তব্যগত ব্যবধান তো রয়েছেই, তদুপরি রয়েছে প্রসঙ্গগত অসামঞ্জস্য । আর এখানকার “বিসুল্তানিম্ মুবীন অর্থ স্পষ্ট প্রমাণ । অর্থাৎ যষ্টির সর্পাকার ধারণ, শুভ্রোজ্ভ্বল হস্ত ইত্যাদি মোজেজাসমূহ। এভাবে পুরো বক্তব্যটি দীড়ায়__ যখন আমি আমার নবী মুসা ইবনে ইমরানকে বিভিন্ন অলৌকিকতৃসহ মিসরাধিরাজের নিকট প্রেরণ করেছিলাম, ওই সময়ের ঘটনাবলীর মধ্যেও রয়েছে সতর্কতাজ্ঞাপক শুভ উপদেশ । তাফসীরে মাযহারী/১১১ পরের আয়াতে (৩৯) বলা হয়েছে__ “তখন সে ক্ষমতার দণ্ভে মুখ ফিরিয়ে নিলো এবং বললো, এই ব্যক্তি হয় এক যাদুকর, না হয় উন্মাদ'। একথার অর্থ__ মিসরাধিরাজ ছিলো দর্পান্ধ এবং সৃষ্টির সূচনালগ্ন থেকে সত্যবিমুখ ৷ তাই সে নবী মুসার অলৌকিক নিদর্শনাবলী অবলোকন করেও ইমান আনলো না । উল্টো বরং বললো, এ লোক হয় যাদুকর , নয়তো পাগল। “সাহিরুন আও মাজ্নূন* অর্থ হয় যাদুকর, নয়তো পাগল । কারী আবু উবায়দা বলেছেন, এখানকার “আও? অর্থ “ওয়াও (এবং)। এভাবে কথাটির অর্থ দীড়ায়__ এ লোক যাদুকর এবং পাগল। উল্লেখ্য, ফেরাউনের এমতো উক্তি ছিলো পরস্পরবিরুদ্ধ । কেননা যাদুকর কখনো পাগল হতে পারে না। তেমনি পাগলও কখনো হতে পারে না যাদুকর ৷ কারণ যাদুকর ॥|॥11.011100117.00
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।