তাফসীরে মাযহারী/১০৮ সপ্তবিংশতিতম পারা সূরা জারিয়াত $ আয়াত ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭ [) ইব্রাহীম বলিল, “হে ফিরিশ্তাগণ! তোমাদের বিশেষ কাজ কী? ॥ উহারা বলিল, “আমাদিগকে এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরণ করা হইয়াছে । [॥ “উহাদের উপর নিক্ষেপ করিবার জন্য মাটির শক্ত ঢেলা, ) “যাহা সীমালংঘনকারীদের জন্য চিহ্নিত তোমার প্রতিপালকের নিকট হইতে ।* [॥ সেথায় যেসব মু'মিন ছিল আমি তাহাদিগকে উদ্ধার করিয়াছিলাম, ॥ আর সেথায় আমি একটি পরিবার ব্যতীত কোন আত্মসমর্পণকারী পাই নাই। [। যাহারা মর্মন্তুদ শাস্তিকে ভয় করে আমি তাহাদের জন্য উহাতে একটি নিদর্শন রাখিয়াছি। প্রথমে বলা হয়েছে__ “ইব্রাহিম বললো, হে ফেরেশতাগণ! তোমাদের বিশেষ কাজ কী'? একথার অর্থ__ অতিথি ফেরেশতারা বললো, আরো একটি কাজ করতে এসেছি আমরা । নবী ইব্রাহিম বললেন, কী কাজ? এখানে “খত্বুকুম' অর্থ বিশেষ কাজ কী? পরের আয়াতে (৩২) বলা হয়েছে__ “তারা বললো, আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরণ করা হয়েছে*। এখানে “অপরাধী সম্পদায়' অর্থ হজরত লুতের সম্প্রদায়। তারা এমন এক ঘৃণ্য ও জঘন্য কর্মে লিপ্ত হয়ে পড়েছিলো, যা ইতোপূর্বে আর কেউ করেনি । সমকামের মতো লঙ্জাহীন পাপের তাফসীরে মাযহারী/১০৯ প্রবর্তন করেছিলো তারা । ওই কুকর্ম তারা করতো প্রকাশ্যে । পুং মৈথৃনে তারা এমনভাবে মগ্ন হয়ে পড়েছিলো যে, নারীদেরকে পরিত্যাগ করেছিলো প্রায় । আল্লাহ তাদেরকে পথপ্রদর্শনের জন্য প্রেরণ করেছিলেন লুত নবীকে । তিনি তাদেরকে তওবার আহ্বান জানালেন । বললেন, তওবা না করলে তোমাদের উপরে অবশ্যই আপতিত হবে আল্লাহ্র গজব । কিন্তু তারা তার কথায় কর্ণপাত করলো না। উল্টো বললো, তোমার কথা যদি সত্যি হয়, তবে এখনই আল্লাহ্র গজব নিয়ে এসো । নবী লুত প্রার্থনা জানালেন, হে আমার প্রভুপালনকর্তা! সীমালংঘনকারীদের হাত থেকে আমাকে ও আমার পরিবারবর্গকে রক্ষা করো । আল্লাহ্ তার প্রার্থনা গ্রহণ করলেন। প্রেরণ করলেন গজবের ফেরেশতা ৷ তীরাই পৃথিবীতে এসে প্রথমে মেহমান হয়েছিলেন নবী ইব্রাহিমের । এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে___ “তাদের উপর নিক্ষেপ করবার জন্য মাটির শক্ত ঢেলা (৩৩) যা সীমালংঘনকারীদের জন্য চিহিত তোমার প্রতিপালকের নিকট থেকে" (৩৪)। এখানে “মাটির শক্ত ঢেলা" অর্থ ওই মৃত্তিকাখণ্ড, যা উত্তপ্ত হতে হতে পরিণত হয়েছে শক্ত পাথরে । “মুসীওওয়ামাতান' অর্থ চিহিন্ত, অর্থাৎ তাদের প্রত্যেকের প্রাণ সংহারের জন্য প্রস্তরখগ্ুগুলো ছিলো চিহিত। সেগুলোতে তাদের প্রত্যেকের নাম লেখা ছিলো । আর “লিল মুসরিফীন' অর্থ সীমালংঘনকারীদের জন্য । হজরত ইবনে আব্বাস কথাটির অর্থ করেছেন___ অংশীবাদীদের জন্য । কেননা অংশীবাদিতার চেয়ে বড় পাপ আর নেই। ॥|11.911100117.00
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।