Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 11
/ ৩৬৮
📝 লেখা 📖 পিডিএফ

এখানে “ফা আওজ্বাসা' অর্থ তার মনে ভীতির সঞ্চার হলো । “লা তাখফ' অর্থ ভীত হয়ো না। “বিগুলামিন আলীম? অর্থ জ্ঞানী পুত্র সম্ভাীন। হজরত ইবনে আব্বাস বলেছেন, নবী ইব্রাহিম তাদেরকে আহারে অসম্মত হতে দেখে অনুমান করলেন, এরা সম্ভবত ফেরেশতা । এবং মনে হয় এরা কোনো আযাব নিয়ে আবির্ভীত হয়েছে। ভীত হয়েছিলেন তিনি সেকারণেই । আর ফেরশতারা তাকে এভাবে ভীত হতে দেখে অভয় দিয়ে বলেছিলেন, হে নবী! ভীত হবেন না । আমরা ভয় পাবার মতো কোনো কিছু নিয়ে আবির্ভূত হইনি । আমরা আপনাকে এই সুসংবাদটি দিতে এসেছি যে, আপনি হবেন এমন এক সৌভাগ্যশালী পুত্র সম্ভাীনের পিতা, পরিণত বয়সে যিনি হবেন যশহ্বী ও জ্ঞানী । উল্লেখ্য, ওই সুসন্তান ছিলেন পরবর্তী সময়ের নবী ইসহাক । এরপরের আয়াতে (২৯) বলা হয়েছে___ “তখন তার স্ত্রী চী্কার করতে করতে সম্মুখে এলো এবং গাল চাপড়িয়ে বললো, এই বৃদ্ধা-বন্ধ্যার সন্তান হবে"? এখানে “ফা আকৃবালাত' অর্থ সম্মুখে এলেন । “ফী সর্রতিন* অর্থ চীৎকার করতে করতে । কোনো কোনো আলেম বলেছেন, এখানে “আকৃবালাত' অর্থ স্থানগতভাবে সামনে এগিয়ে আসা নয়। বরং এর অর্থ এরপর তিনি চীৎকার শুরু করলেন । অর্থাৎ তার অবস্থান্তর ঘটলো চীত্কারের মাধ্যমে । যেমন বলা হয় “আকৃবালা ইয়াশতিমুনী' আমাকে গালি দিতে শুরু করলো)। আর “ফী সর্রতিন' রয়েছে এখানে যবরযুক্ত স্থানে, অবস্থান বা কর্মপদ যে অবস্থাই হোক না কেনো। তাফসীরে মাযহারী/১০৭ “ফা সক্কাত' অর্থ গাল চাপড়ালেন, দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেললেন । বিস্ময়কর কিছু শুনলে বা দেখলে মেয়েরা সাধারণত এরকমই করে থাকে । কোনো কোনো বর্ণনাকারী বলেছেন, তিনি বৃদ্ধা হওয়া সত্তেও তখন খাতুত্রাবের উষ্ণতা অনুভব করেছিলেন । তাই লজ্জায় মুখ ঢেকেছিলেন। “ওয়া কূলাত আ'জুযুন আ'করীম' অর্থ এই বৃদ্ধা বন্ধ্যার কি সন্তান হবে? উল্লেখ্য নবীজায়া হজরত সারার বয়স তখন হয়েছিলো নব্বই বতসর এবং তিনি তখনো ছিলেন নিঃসন্তানা । এরকম করে তিনি বলেছিলেন সেকারণেই। এরপরের আয়াতে (৩০) বলা হয়েছে__ “তারা বললো, তোমার প্রতিপালক এরকমই বলেছেন' একথার অর্থ__ অতিথি ফেরেশতারা তখন বললেন, হ্যা। এটাই আল্লাহ্র অভিগ্রায়। তার অভিপ্রায় অবশ্যই বাস্তবায়িত হয়। আর আমরা সেই শুভসংবাদ দিতেই এখানে উপস্থিত হয়েছি। শেষে বলা হয়েছে__ “তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ' । একথার অর্থ__ তার সৃজন মহাবিজ্ঞানময় এবং তিনি অতীত-বর্তমান-ভবিষ্যতের সকল কিছুই জানেন । তাই তীর শুভবার্তা সত্য ও কর্ম সুদৃঢ় । এর অন্যথা কখনোই হয় না। ॥|11.011100117.00

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।