Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 11
/ ৩৬৮
📝 লেখা 📖 পিডিএফ

এখানে “হাদীছু দ্ইফি অর্থ মেহমানদের বৃত্তান্ত । “দইফুন+ শব্দটি এখানে ক্রিয়ামূল। এর ব্যবহার ঘটে থাকে একবচন বহুবচন উভয়ক্ষেত্রে । বাগবী লিখেছেন, ওই মেহমানদের সংখ্যা সম্পর্কে মতপ্রভেদ রয়েছে । হজরত ইবনে আব্বাস ও আতা বলেছেন, ওই অতিথিরা ছিলেন তিনজন ফেরেশতা-__জিবরাইল, মিকাইল ও ইস্রাফিল। মোহাম্মদ ইবনে কা'ব বলেছেন, তারা ছিলেন হজরত জিবরাইল ও আরো সাতজন ফেরেশতা । জুহাকের মতে, তাদের সংখ্যা ছিলো নয়। মুকাতিল বলেছেন বারো জন ফেরেশতার কথা । সুদ্দী বলেছেন, এগারো জন ফেরেশতা । আর তারা সকলেই ছিলেন শ্শ্রুগুল্ষবিহীন সুন্দর আকৃতিবিশিষ্ট বালকের মতো। তাফসীরে মাযহারী/১০৫ “আল মুক্রমীন' অর্থ সম্মানিত । অর্থাৎ ওই অতিথিগণকে দেখামাত্র নবী ইবাহিম তাদেরকে সসম্মানে বরণ করেছিলেন । তাদের সেবায় আত্মনিয়োগ করেছিলেন সম্ত্রীক। আয়োজন করেছিলেন উপাদেয় আহার্ষের। উল্লেখ্য, পয়গম্বরগণ ও তাদের একনিষ্ট অনুসারীগণের স্বভাবই এরকম । তারা সকলেই হয়ে থাকেন অতিথিবৎসল । রসুল স. বলেছেন, যে ব্যক্তি আল্লাহ্‌ ও পরকালে বিশ্বীস রাখে, সে যেনো শিষ্ট আচরণ প্রদর্শন করে প্রতিবেশী ও অতিথির সঙ্গে। হাদিসে উল্লেখিত “জ্বার' অর্থ “প্রতিবেশী” ও “অতিথি' দু"টোই হয়। অন্য এক বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, সে যেনো তার প্রতিবেশী ও অতিথিকে ক্লেশ না দেয়। যদি সে বিশ্বাস রাখে আল্লাহ্‌ ও আখেরাতের প্রতি, তবে যেনো বলে উত্তম কথা । নতুবা যেনো থাকে নিশ্ুপ। হাদিসটি বোখারী, মুসলিম, আহমদ, তিরমিজি ও ইবনে মাজা বর্ণনা করেছেন হজরত আবু হোরায়রা থেকে । হজরত আবু শোরাইহ্‌ কা+বী সূত্রে বোখারী ও মুসলিম কৃত বিবরণটি এরকম___ যে ব্যক্তি আল্লাহ্‌ ও মহাবিচার দিবসের প্রতি প্রত্যয়ী হয়, সে যেনো সম্মান করে মেহমানকে ৷ মেহমানদারী করে কমপক্ষে একদিন এক রাত এবং উর্ধ্বপক্ষে তিনদিন তিনরাত । এরপরেও যদি সে মেহমানদারী করে, তবে তা হবে সদকা ও খয়রাত। মেহমানদের জন্যও তিন দিনের বেশী কারো গৃহে মেহমান হিসেবে থাকা সমীচীন নয়। বোখারী ও মুসলিমের বর্ণনায় এসেছে, এক বার এক লোক জিজ্ঞেস করলো, হে আল্লাহ্র রসুল! ইসলামের কোন আচরণ সর্বোত্তম? তিনি স. বললেন, আহার করানো এবং পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান । মেহমানদেরকে এখানে “সম্মানিত' বলার কারণ এরকমও হতে পারে যে, ওই মেহমানেরা আল্লাহ্র দৃষ্টিতে ছিলেন মর্ষাদাবান। আর ফেরেশতারা সকলেই আল্লাহ্‌র দৃষ্টিতে সম্মানার্থ। যেমন এক আয়াতে বলা হয়েছে “বরং তারা আল্লাহ্‌র সম্মানিত বান্দা” । পরের আয়াতে (২৫) বলা হয়েছে__ “যখন তারা তার নিকট উপস্থিত হয়ে বললো, সালাম । উত্তরে সে বললো, সালাম। এরা তো অপরিচিত লোক*। “ফাকৃলু সালাম" অর্থ__ ফেরেশতারা বললেন, সালাম । “কৃলা সালাম" অর্থ_ হজরত ইব্রাহিমও জবাবে বললেন সালাম। এখানে সালামের ওরত্যুত্তরটি ক্রিয়াবাচক না হয়ে হয়েছে বিশেষ্যবাচক। অর্থাৎ “সালাম* বা শীভিবারতাকে এখানে কোনো বিশেষ কালের সঙ্গে সম্পৃক্ত করা হয়নি। এভাবে এখানে শাভ্তিসভভাষণকে করা হয়েছে সর্বকালীন। অর্থাৎ শাভিবারতা আগত অনাগত সকলের এ্রতি। এর আর একটি উদ্দেশ্য ছিলো, ফেরেশতাদের শাত্তিসম্ভাষণ অপেক্ষা হজরত ইব্রাহিমের শাভিসভাষণ যেনো হয় অধিকতর সুন্দর । অপর এক আয়াতে এরকম সুন্দর প্রত্যুত্তর দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। যেমন “যখন তোমাদেরকে সালাম দেওয়া হয়, তখন তোমরা তার উত্তম প্রত্যুত্তর দিয়ো । অন্যথায় উচ্চারণ কোরো তার উচ্চারণের অনুরূপ । নিশ্চয় আল্লাহ সকল কিছুর মহা হিসাব রক্ষাকারী" । তাফসীরে মাযহারী/১০৬ “কৃওমুম্‌ মুনকারূন' অর্থ এরা তো অপরিচিত লোক । হজরত ইবনে আব্বাস বলেছেন, নবী ইবাহিম একথা বলেছিলেন মনে মনে । আবুল আলিয়া বলেছেন, ওই জনপদে সালাম দেওয়ার প্রচলন ছিলো না । সেকারণেই নবী ইবাহিম সালামের জবাব দেওয়ার পর এরকম বিস্ময়প্রকাশক স্বগতোক্তি করেছিলেন । মনে মনে ভেবেছিলেন, এরা কি তাহলে মুসলমান? এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে__ “অতঃপর ইব্রাহিম তার স্ত্রীর নিকট গেলো এবং একটি মাংসল গোবৎস ভাজা নিয়ে এলো (২৬) ও তাদের সামনে রাখলো এবং বললো, তোমরা খাচ্ছো না কেনো" (২৭)? একথার অর্থ__ তারপর নবী ইব্রাহিম অতিথি আপ্যায়নের জন্য ব্যস্ত হয়ে পড়লেন । তীর স্ত্রীর কাছে গিয়ে একটি গোবৎস জবেহ করলেন । রান্নার পর ওই গোবৎসের গোশত হাজির করলেন অতিথিদের সামনে । বললেন, এবার অনুগহ করে আহার করুন৷ কিন্তু অতিথিরা আহার করলেন না। নবী ইব্রাহিম বিস্মিত ও শংকিত হয়ে বললেন, কী ব্যাপার! আপনারা খাচ্ছেন না কেনো? এরপরের আয়াতে (২৮) বলা হয়েছে__ “এতে তাদের সম্পর্কে তার মনে ভীতির সঞ্চার হলো । তারা বললো ভীত হয়ো না। অতঃপর তারা এক জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ দিলো । ॥|11.911100117.001

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।