Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 11
/ ৩৬৮
📝 লেখা 📖 পিডিএফ

“আকাশে রয়েছে তোমাদের রিজিক' আয়াতে পৌছলাম, তখন সে চীৎকার করে বললো, আমার প্রভুপালক আমার সঙ্গে অঙ্গীকার করেছেন, তা সত্য । এরপর সে বললো, তুমি কি আমাকে আরো কিছু পাঠ করে শোনাবে? আমি পাঠ করতে শুরু করলাম “আকাশ ও পৃথিবীর প্রতিপালকের শপথ! অবশ্যই তোমাদের বাক্-স্ফুর্তির মতোই এ সকল সত্য | এ পর্যন্ত শুনেই সে চীত্কার করে বলতে শুরু করলো, “সুবহানাল্লহ' আমার প্রভূপালকের রোষকে জাগ্তত করলো কে? তিনি শপথ করে বললেন, অথচ মানুষ তার কথা অবিশ্বাস করলো । পুনঃপুনঃ কথাগুলো উচ্চারণ করতে করতেই নিভে গেলো তার জীবনপ্রদীপ। মাদারেক। অলংকারশান্ত্রের নিয়ম হচ্ছে__ সম্বোধিত ব্যক্তির অস্বীকারের মাত্রানুসারে বক্তব্যকে করতে হয় বলিষ্ঠ, বলিষ্ঠতর । মক্কার মুশরিকেরা ছিলো চূড়ান্ত পর্যায়ের সত্যপ্রত্যাখ্যানকারী । তাই আল্লাহ্‌ এখানে তার বক্তব্য উপস্থাপন করেছেন শপথ সহকারে, অত্যন্ত জোরের সঙ্গে । প্রথমে ব্যবহার করেছেন শপথসূচক শব্দ এবং পরক্ষণে ব্যবহার করেছেন তাগিদপ্রকাশক “ইন্না' ও বেগবান “লাম*। তারপর আবার বলেছেন, এসকল কিছুই সত্য । পরিশেষে একথাও বুঝিয়ে দিয়েছেন যে, মানুষের স্বাভাবিক সংলাপ যেমন সত্য, তেমনি সত্য আল্লাহ্‌ কর্তৃক কৃত রিজিকের অঙ্গীকার । অথচ মানুষ এই মহাসত্যটিকে অস্বীকার করে ভুগতে থাকে স্বসৃষ্ট কষ্টে ৷ জীবিকা লাভের জন্য হয়ে যায় অস্থির, চঞ্চল ও পেরেশান । মানুষের চিত্তিত হওয়া উচিত তো ছিলো কেবল একটি বিষয়ে । তা হচ্ছে__ কী করে লাভ করা যেতে পারে আল্লাহ্র সন্তোষ ও সওয়াব । নির্ভয়ে ও নিশ্চিন্তে নির্ভর করা উচিত ছিলো আল্লাহ্‌র ওই প্রতিশ্রুতির উপর, যেখানে তিনি বলেছেন “পৃথিবীতে যতো প্রাণী আছে, সকল প্রাণীর রিজিকের দায়দায়িত্ আল্লাহ্র” ৷ সূরা জারিয়াত ঃ আয়াত ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ তাফসীরে মাযহারী/১০৪ ॥ তোমার নিকট ইব্রাহীমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত আসিয়াছে কি? .॥ যখন উহারা তাহার নিকট উপস্থিত হইয়া বলিল, “সালাম ।” উত্তরে সে বলিল, “সালাম' । ইহারা তো অপরিচিত লোক । [)॥ অতঃপর ইব্রাহীম তাহার স্ধীর নিকট গেল এবং একটি মাংসল গো-বৎস ভাজা লইয়া আসিল [॥ ও তাহাদের সামনে রাখিল এবং বলিল, “তোমরা খাইতেছ না কেন?" ॥ ইহাতে উহাদের সম্পর্কে তাহার মনে ভীতির সঞ্চার হইল । উহারা বলিল, “ভীত হইও না।' অতঃপর উহারা তাহাকে এক জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ দিল। ॥ তখন তাহার স্ত্রী চী্কার করিতে করিতে সম্মুখে আসিল এবং গাল চাপড়াইয়া বলিল, “এই বৃদ্ধা-বন্ধ্যার সম্তান হইবে? ॥ তাহারা বলিল, “তোমার প্রতিপালক এইরূপই বলিয়াছেন; তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ ।” প্রথমে বলা হয়েছে__ “তোমার নিকট ইব্রাহিমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কী”? প্রশ্নটি স্বীকৃতিজ্ঞাপক। এর সোজাসুজি অর্থ__ হে আমার রসুল! নবী ইবরাহিম এবং তীর সম্মানিত অতিথিবর্গ সম্পর্কে ইতোপূর্বে আপনাকে তো প্রত্যাদেশ করা হয়েছেই। এমতো বাকভঙ্গির মাধ্যমে প্রকাশ করা হয়েছে ওই বিশেষ ঘটনার গুরুত্ব ও মাহাত্মকে । আর একথাও বুঝিয়ে দেওয়া হয়েছে যে, ঘটনাটি প্রত্যাদেশের মাধ্যমে পুর্বাহেই রসুল স.কে জানিয়ে দেওয়া হয়েছে। ॥|11.011100117.001

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।