Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 11
/ ৩৬৮
📝 লেখা 📖 পিডিএফ

প্রতিক্রিয়ারূপী রৌদ্র-জ্যোৎন্না, জোয়ারভাটা, খতুবিবর্তন ইত্যাদি । আর আকাশ-পৃথিবীর এসকল নিদর্শন সম্পর্কে চিন্তা-ভাবনা হচ্ছে বিশ্বাসী ও পুণ্যবানগণের জ্ঞানচর্চার অংশ । তারা এমতো জ্ঞানচর্চার মাধ্যমে আল্লাহ্র অসীম ও আনুরূপ্যহীন অভিপ্রায়, প্রজ্ঞা ও শক্তিমত্তার পরিচয় পেয়ে অভিভূত হন এবং রত হন তার সকৃতজ্ঞ প্রশংসা ও পবিত্রতা বর্ণনায় । এভাবে আল্লাহ্‌র পক্ষ থেকে প্রাপ্ত হন প্রভূত অনুকম্পা ও কল্যাণ । এভাবে তারা হন আল্লাহ্‌র পরিচয় ধন্য। আল্লাহ্‌র পক্ষ থেকে তাদের উপর বিরতিহীন তাজাল্লির যে বৃষ্টি বর্ষিত হয়, তা-ও হয় তাদের বিশ্বাসের জ্যোতির অংশ । পক্ষান্তরে আল্লাহ্‌ যাদের হৃদয় অবরুদ্ধ করেছেন, মূর্খতা ও উদাসীনতার পর্দা দ্বারা আচ্ছাদিত করেছেন যাদের শ্রুতি, দৃষ্টি ও বিবেককে, তারা বর্ণিত কল্যাণসম্ভারের কোনো অংশই প্রাপ্ত হয় না । কম্মিনকালেও পায় না আল্লাহ্র সত্তা-গুণবত্তী ও কার্যকলাপের পরিচয় । অথবা “রিজিক' অর্থ এখানে হতে পারে আহার্য, যার দ্বারা শরীর পরিপুষ্ট হয়। এমতো অর্থ গ্রহণ করলে বক্তব্যটি দীড়ায়__ হে মানুষ! তোমাদের জীবিকা আল্লাহ্র হাতে । তোমরা কতোটুকু পাবে ও খাবে, তা পূর্বাহ্ন লিপিবদ্ধ করে রাখা হয়েছে উর্ধ্বাকাশে। তাই তোমরা তার কাছে রিজিক চাও। আর রত হও তীর বিশুদ্ধচিত্ত উপাসনায় । লৌকিকতা ও খ্যাতির কামনা নিয়ে ইবাদত কোরো না । এরকম ব্যাখ্যা করলেও এর মধ্যে প্রকাশ পায় বিশ্বাসী ও মুত্তাকীদের অনন্য বৈশিষ্ট্য । কেননা তারাই রিজিক ও অন্যান্য প্রয়োজন পূরণার্থে কেবল আল্লাহ্‌র নিকট প্রার্থী হন। তাফসীরে মাযহারী/১০২ “ওয়ামা তৃআ"দুন* অর্থ এবং প্রতিশ্রন্ত সমস্ত কিছু । বাগবী লিখেছেন, আতা খোরাসানী বলেছেন, এখানে “প্রতিশ্রুত সমস্তকিছু* অর্থ সওয়াব ও আযাব । মুজাহিদ অর্থ করেছেন__ মঙ্গল ও অমঙ্গল । জুহাক বলেছেন__ বেহেশত ও দোজখ । আমি বলি, তিনটি ব্যাখ্যাই করা হয়েছে বিশেষ এক দৃষ্টিকোণ থেকে । আর তা হচ্ছে__ এখানকার সম্বোধনটি সামথিক। অর্থাৎ_ তোমাদের রিজিক, সওয়াব-আযাব, মঙ্গল-অমঙ্গল অথবা জান্নাত-জাহান্নাম সম্পর্কে আল্লাহ্‌ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন । আর ওই প্রতিশ্রুতির কথা লিপিবদ্ধ রয়েছে আকাশে । কিন্তু এমতাবস্থায় একথা বলা যেতে পারবে না যে, এসকল কিছু রয়েছে আকাশে । কেননা কথাটি অসঠিক। সকলেই জানে যে, জান্নাতের অবস্থান সপ্তম আকাশের উর্ধ্বে, কিন্তু জাহান্নাম রয়েছে মৃত্তিকার সপ্তস্তর নিচে । বিভিন্ন হাদিসে এ সম্পর্কে পরিষ্কার করে বলাও হয়েছে। কিন্তু এরকম যদি বলা হয় যে, এখানে বক্তব্য উপস্থাপন করা হয়েছে কেবল বিশ্বাসীদেরকে লক্ষ্য করে, তাহলে কোনোরূপ ভাবার্থের প্রয়োজন আর পড়েই না । কেননা কেবল তাদেরকেই দেওয়া হয়েছে সওয়াব, মঙ্গল ও জান্নাত প্রদানের প্রতিশ্রতি। আর ওই সকল প্রতিশ্রত বিষয়াবলী রয়েছে আকাশেই । “আকাশে রয়েছে এরকম বলা হয়েছে এখানে একারণেই । এরপরের আয়াতে (২৩) বলা হয়েছে__ “আকাশ ও পৃথিবীর প্রতিপালকের শপথ! অবশ্যই তোমাদের বাক্-স্ফুর্তির মতোই এ সকল সত্য । বাগবী লিখেছেন, একথার অর্থ__ আল্লাহ্‌র বর্ণিত নিদর্শনাবলী তোমাদের সত্য বচন এবং “লা ইলাহা ইনল্লাল্লহ' উচ্চারণের মতোই সত্য । তার মতে এখানে “নুত্বক' অর্থ “মানত্বক' (কথিত বক্তব্য)। এমতাবস্থায় এখানে “বাক্‌-স্ফুর্তি' অর্থ যদি কেবল ইমানদারদের বচন হয়, তবে কথাটির অর্থ হবে__ ইমানদারদের মূল কথা “লা ইলাহা ইল্লাল্লহ" এর মতোই সত্য আল্লাহ্‌র নিদর্শনরাজি । আর যদি “বাক্‌-স্ফুর্তি” বলে এখানে বুঝানো হয় বিশ্বাসী-অবিশ্বাসী নির্বিশেষে সকল মানুষের কথাবার্তা, তবে বক্তব্যটি দীড়াবে__ তোমাদের সকলের বাক্যালাপ যেমন স্বাভাবিক, বোধগম্য ও বাস্তব, তেমনি স্বতঃস্ফূর্ত, দৃষ্টিগ্রাহ্য ও নিঃসন্দিগ্ধ হচ্ছে আল্লাহ্‌র নিদর্শনাবলী । আসমায়ী বর্ণনা করেছেন, আমি একবার বসরার জামে মসজিদের দিক থেকে আসছিলাম । পথে দেখা হলো এক বেদুইনের সঙ্গে। সে জিজ্ঞেস করলো, তুমি কোন গোত্রের লোক? আমি বললাম, আসমা গোত্রের । সে পুনঃ জিজ্ঞেস করলো, তুমি কোথেকে আসছো? আমি জবাব দিলাম, সেখান থেকে, যেখানে আল্লাহ্‌র কালাম পাঠ করা হয় । সে বললো, তাহলে আমাকে কিছু পাঠ করে শোনাও । আমি সুরা জারিয়াত পাঠ করতে শুরু করলাম । যখন পাঠ করলাম “আকাশে রয়েছে তোমাদের রিজিক* তখন সে বলে উঠলো, থামো থামো । আমি থামলাম। সে চলে গেলো তার উটনীটির কাছে। তারপর সেটিকে জবেহ করলো এবং তার তাফসীরে মাযহারী/১০৩ মাংস বন্টন করে দিলো পথচারীদের মধ্যে । এরপর নিজের তলোয়ার ও তীর ধনুক ভেঙে ফেলে মুখ ঘুরিয়ে চলে গেলো । এই ঘটনার কিছুদিন পর আমি খলিফা হারুনুর রশীদের সঙ্গে এক সফরে বের হলাম । গেলাম মক্কায়। একদিন মক্কার রাস্তায় হাটতে হাটতে শুনলাম, কে যেনো ক্ষীণ কণ্ঠে ডাকছে । আমি মুখ ফিরিয়ে দেখতে পেলাম সেই বেদুইনকে । কাছে যেতেই সে আমাকে সালাম জানালো । তারপর বললো, ওই সুরাটি আবার আমাকে পাঠ করে শোনাও তো দেখি। পাঠ করতে করতে যখন ॥|11.911100119.00

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।