Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 11
/ ৩৬৮
📝 লেখা 📖 পিডিএফ

বৈশিষ্ট্যধারী মুত্তাকীরা যখন ধরিত্রী ও ধরিত্রীর মানবকুলের মধ্যে আল্লাহ্র অসংখ্য বিস্ময়কর নিদর্শনসমূহ অবলোকন করে, তখন অন্ধ ও বধিরদের মতো সেগুলোকে উপেক্ষা করে না। বরং অন্তর্দষ্টির সাহায্যে ওই সকল নিদর্শনের অ্র্নিহিত তত্ব ও তথ্য নিয়ে মগ্ন হয় অনুসন্ধিৎসু গবেষণায় । ভাবে, পৃথিবীর সৃজনরহস্য ও বিন্যাসশৈলী সম্পর্কে । চিন্তা করে, আল্লাহ্তায়ালা এ ভুবনকে সাজিয়েছেন কতো ভাবে, কতো রূপে, কতো রহস্যে । কোথাও দিকচক্রবাল ছোয়া সুবিসতীর্ণ শস্য প্রান্তর, কোথাও চোখ ধাধানো ধুধু মরুভূমি, কোথাও উত্তাল তরঙ্গশোভিত অথৈ সমুদ্ব, কোথাও অরণ্য, কোথাও শৈলশ্রেণী। কোথাও আকাবাকা অসংখ্য স্বচ্ছতোয়া স্রোতস্বিনী । প্রাণী পাখি উডিদ লতাগুল্ম কতোকিছু। আবার এর অভ্যন্তরে রয়েছে কতো না মুল্যবান বাণিজ্য সম্পদ । এ সকলকিছুই একথা নিঃসন্দিগ্ধরূপে প্রমাণ করে যে, এগুলোর সৃজয়িতা নিশ্চয় কেউ একজন রয়েছেন, যিনি সর্বজ্ঞ ও সর্বশক্তিধর ৷ তার রহমত ও রহস্যের কোনো সীমা-পরিসীমা নেই। পৃথিবী ও সমগ্র সৃষ্টির অস্তিতু, স্থায়িত্ব ও প্রজন্মায়ন যে তার অপার অনুকম্পার নিদর্শন ছাড়া অন্য কিছু নয় । আর তিনি যে “কুল্লা ইয়াওমিন হুয়া ফী শান' (নিত্যনতুন মহিমময়)। তাফসীরে মাযহারী/১০০ “ওয়া ফী আনফুসিহীম' অর্থ এবং তোমাদের মধ্যেও । অর্থাৎ হে মানুষ! তোমাদের সত্তামধ্যেও রয়েছে আল্লাহ্‌র অগণিত- অসংখ্য নিদর্শন। উল্লেখ্য, মানব অস্তিত্বকে বলা হয় ক্ষুদ্র জগত (আলমে ছগীর)। বৃহতৎ্জগতে (আলমে কবীরে) যা কিছু আছে, তার সকল কিছুরই নির্যাস রয়েছে মানব অস্তিতে। অর্থাৎ বৃহৎ জগতে যেমন রয়েছে আল্লাহ্‌র সর্বজ্ঞতা ও সর্বশক্তিধরতার অসংখ্য প্রমাণ, তেমনি রয়েছে ক্ষুদ্র জগতেও। মানুষ প্রথমে লুক্কায়িত থাকে তার পিতৃপৃষ্ঠে। সেখান থেকে শুক্রবিন্দুরূপে আগমন করে মাতৃগর্ভে । তারপর সেখানে সে হতে থাকে ক্রমাগত জমাটরক্ত, মাংস ও অস্থিবিশিষ্ট, আবৃত হয় ত্বকাবরণে। তারপর পায় আত্মা, পায় জীবন । তারপর আল্লাহই তাকে শিক্ষা দেন দুগ্ধপানের কৌশল । ক্রমে ক্রমে ঘটতে থাকে তার জ্ঞান ও শক্তির প্রবৃদ্ধি । এভাবে পৌছে যায় পরিণত মানবে । পায় জ্ঞান, বিবেক । তারপর আল্লাহই তো তাদেরকে দান করেন সুস্থতা, স্বাস্থ্য ও পথগ্রাপ্ত হওয়ার সকল উপকরণ । প্রেরণ করেন তাদের প্রকৃত সুহৃদ নবী-রসুলগণকে। অবতীর্ণ করেন আকাশজ গ্রন্থসমূহ, যেনো তারা তার অনুসরণ করে পেতে পারে পৃথিবী ও পরবর্তী পৃথিবীর সকল কল্যাণ । লাভ করতে পারে তাদের পরম প্রেমময় প্রভুপালয়িতার পরিচয় । তখন তারা বুঝতে পারে, প্রকৃত মানুষ কতো সুন্দর । নিজের অজান্তেই তখন তাদের হাতি বত হিরা হস (আল্লাহ কতোই না কল্যাণময়, কতোই না সুন্দর সষ্টা)। কোনো কোনো মানুষ আবার এমনও রয়েছে যে, তাদের দৃষ্টির সামনে থেকে উন্মোচিত হয়ে যায় রহস্যের যবনিকাসমূহ। অপসারিত হয়ে যায় প্রতিবিম্বের নুরের পর্দা। উডাসিত হয় তাজাল্লিয়ে সিফাতি ও তাজাল্লিয়ে জাতি । তারা লাভ করে নৈকট্য ও প্রেমের মাকাম। এদিকে লক্ষ্য করেই হাদিসে কুদসিতে বলা হয়েছে, রসুল স. বলেছেন, আল্লাহ্‌ বলেন, বান্দারা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করে । তখন আমি তাকে ভালোবাসতে শুরু করি । আর এমতাবস্থায় আমি হয়ে যাই তার শ্রুতি ও দৃষ্টি, যার দ্বারা সে শোনে ও দ্যাখে। এমতো স্তরে পৌছে আল্লাহ্‌র পরিচয়ধন্য ব্যক্তিবর্ স্বতঃস্ফুর্ত স্বরে উচ্চারণ করেন___ কৃতজ্ঞতা প্রকাশ করি ওই আল্লাহ্র, যিনি আমাকে পথপ্রদর্শন করেছেন । তিনি পথ প্রদর্শন না করলে আমি কখনোই পথ প্রাপ্ত হতাম না । আমার প্রভুপালনকর্তার বার্তাবাহকগণ সত্যসহই আগমন করেছেন । “আফালা তুবসিরন' অর্থ তোমরা কি অনুধাবন করবে না? অর্থাৎ হে ভিত্তিহীন বচনের প্রবক্তারা? তোমরা কি আমার নৈকট্যধারী ও প্রিয়ভাজন দাসগণের মর্যাদা উপলব্ধি করবে না? কথাটির সম্পর্ক রয়েছে একটি উহ্য বক্তব্যের সঙ্গে। ওই উহ্যতাসহ এর মর্মার্থ দীড়ায়__ তোমরা কিয়ামত অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে আল্লাহ্র শক্তিমত্তা সম্পর্কে সন্দেহ পোষণ করো । কেনো? এতোক্ষণ ধরে বর্ণিত বিষয়াবলী কি তার অনন্য ও অপরিমেয় ক্ষমতার প্রকৃষ্ট নিদর্শন নয়? তোমরা এখনও কি একথা বুঝবে না? তাফসীরে মাযহারী/১০১ এরপরের আয়াতে (২২) বলা হয়েছে__ “আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুত সমস্ত কিছু' । হজরত ইবনে আব্বাস বলেছেন, এখানে “রিজিক' অর্থ জীবনোপকরণ সৃষ্টির উপকরণ । অর্থাৎ বৃষ্টি । মুকাতিলও এমতো অভিমতের প্রবক্তা । আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হলে মৃত্তিকায় উদ্গত হয় ফল ও ফসলের চারা । ওই ফল ও ফসলই মানুষের রিজিক । এমতো ব্যাখ্যা করা হয়েছে সেকারণেই। বাহ্যিক শরিয়ত একথাই বলে । বায়যাবী লিখেছেন, এখানে “আকাশ' অর্থ মেঘপুঞ্জ এবং “রিজিক অর্থ বৃষ্টি। এমতো ব্যাখ্যা দর্শনশান্দড্রের যুক্তির অনুকূল । বায়যাবী একথাও লিখেছেন যে, এখানে “রিজিক' অর্থ রিজিকের উপকরণ । “রিজিক' অর্থ আবার “অংশও হয়। যেমন এক আয়াতে বলা হয়েছে “ওয়া তাজ্বআ+লুনা রিয্কাকুম আন্নাকুম তুকাজ্জিবুকুন” (তোমরা মিথ্যা প্রতিপন্ন করাকেই তোমাদের কর্মতৎপরতার অংশ বানিয়েছো)। “রিজিক' অর্থ যদি এখানে “অংশ*ই ধরা হয়, তবে বুঝতে হবে, এখানে “আকাশে রয়েছে তোমাদের রিজিক । অর্থ আকাশে রয়েছে আল্লাহ্র অপার ক্ষমতার বাহ্যিক ও অভ্যন্তরীণ নিদর্শনাবলী। অর্থাৎ আকাশে পরিভ্রমণরত সূর্য-চন্দ্র-নক্ষত্রপুঞ্জ এবং সেগুলোর প্রভাব- ॥1|1.1100119.0011

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।