Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 11
/ ৩৬৮
📝 লেখা 📖 পিডিএফ

প্রাস্তসীমাকে ৷ এভাবে বক্তব্যটি দীড়ায়_ রাতের অধিকাংশ অংশ ইবাদত-বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করা সত্তেও তারা নিজেদের আমলকে মনে করতো নগণ্য । আরো মনে করতো, আমাদের ইবাদত বন্দেগী নিশ্চয় ক্রটিমুক্ত নয় । ইবাদতের হকও আমাদের ছারা যথাযথভাবে প্রতিপালিত হয়নি । তাই রাতের শেষভাগে তারা আল্লাহর সকাশে ক্ষমাপ্রার্থী হতো । ভাবতো, ক্ষমাপ্রার্থনার মাধ্যমে তাদের আমলের ক্ষতিপূরণ করা অত্যাবশ্যক । হাসান তাফসীরে মাযহারী/৯৮ কথাটির অর্থ করেছেন এভাবে___ তারা রাতের নিদ্রাসুখউপভোগ করতো খুব কমই । অধিকাংশ রাত কাটিয়ে দিতো আল্লাহ্‌র ইবাদতে । তারপর করতো ক্ষমাপ্রার্থনা ৷ হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, প্রতি রাতে রাতের এক তৃতীয়াংশ বাকী থাকতে আল্লাহ্‌ প্রথম আকাশে আনুরূপ্যহীন অবতরণ করেন । বলেন, আমিই তো মহাসম্রাট ৷ কে আছো প্রার্থনাকারী; প্রার্থনা করো । আমি তোমাদের প্রার্থনা গ্রহণ করবো । কে আছো যাঞ্চাকারী, যাঞ্তা করো । আমি তোমাদের যাথ্চা পূরণ করবো। কে আছো ক্ষমাপ্রার্থনাকারী, ক্ষমাপ্রার্থনা করো । আমি তোমাদেরকে ক্ষমা করবো । বোখারী, মুসলিম । মুসলিমের বর্ণনায় এ কথাগতলোও এসেছে যে, তারপর আল্লাহ্‌ তার আনুরপ্যহীন হস্ত প্রসারিত করে বলেন, কে আছো এমন, যে প্রতিহত করতে পারে এমন সত্তাকে, যিনি অস্তিত্বহীন ও জালেম নন। এভাবে তিনি একথা বলতে থাকেন প্রভাতের উন্মেষকাল পর্যন্ত । যথাসূত্রপরম্পরায় হজরত ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পাঠ করতেন, ক্ষমাপ্রার্থনা করতেন এবং বলতেন “আল্লাহুম্মা লাকাল হাম্দ আন্তা কৃইয়্যামাস্‌ সামাওয়াতি ওয়াল আরছ্ ওয়া মান ফীহিন্না ওয়া লাকাল হামদ আন্তা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ্ধ ওয়া মান ফীহিন্না ওয়া লাকাল হামদ........ | হজরত উবাদা ইবনে সামেত বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, যে ব্যক্তি গভীর নিশিথে গাত্রোথান করে পাঠ করে “লা ইলাহা ইল্লা আনতা ওয়াহ্দাহু লা শরীকা লাহু লাহুল মুল্কু ওয়া লাহুল হাম্দু ওয়া হুয়া আ'লা কুল্লি শাইইন ব্ৃদীর ওয়া সুবহানাল্লহি ওয়াল্‌ হাম্দুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লহু ওয়াল্লহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুঁওওয়াতা ইল্লা বিল্লাহিল আ”লিয়্িল আ"জীম* । তারপর বলে “রব্বিগৃফিরলি' অথবা পাঠ করবে অন্য কোনো দোয়া, তারপর ওজু করে পাঠ করে নামাজ, তবে তার নামাজ কবুল করা হয় । বোখারী । জননী আয়েশা সিদ্দীকা বর্ণনা করেছেন, রসুল স. রাতে জাথত হয়ে এই দোয়া পাঠ করতেন “লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা আল্লহুম্মা ওয়া বিহাম্দিকা ওয়াস্তাগৃফির লিজুনুবি ওয়াস্আলুকা রহ্মাতিকা আল্লহুম্মা জিদ্নী ইলমা ওয়ালা তুষিগ্‌ কৃলবি বা"দা ইজ হাদাইতানি ওয়া হাবলি মিল্লাদুন্কা রহ্মাতাকা ইন্নাকা আন্তাল ওয়াহ্হাব্‌* । আবু দাউদ। এরপরের আয়াতে (১৯) বলা হয়েছে__ “এবং তাদের ধন-সম্পদে রয়েছে অভাবপ্রস্ত ও বঞ্চিতের হক । একথার অর্থ__ তারা অভাবপ্রস্ত ও বঞ্চিত যাঞ্চাকারীকে তো দান করেই, তদুপরি দান করে তাদেরকেও, যারা অভাবগ্রস্ত হওয়া সত্তেও হাত পাততে লজ্জা পায়। তাই লোকে তাদেরকে অভাবপ্রস্ত বলে মনে করে না। কিন্তু পুণ্যবান বিশ্বাসীরা সংবেদনশীল হৃদয়ের অধিকারী বলে তাদের চেহারা দেখেই তাদের প্রকৃত দুরবস্থার কথা বুঝে নিতে পারে । তাই তাফসীরে মাযহারী/৯৯ তাদের অভাবও তারা মোচন করে স্বতঃপ্রণোদিত হয়ে । কাতাদা ও জুহুরী বঞ্চিতদের ব্যাখ্যা এরকমই করেছেন। হজরত ইবনে আব্বাস ও সাইয়্যেদ ইবনে মুসাইয়্যেব বলেছেন, “বঞ্চিত' ওই ব্যক্তি, যে যুদ্ধলর্ধ সম্পদেরও কোনো অংশ পায় না। অংশ পায়না “ফাই" (বিনা যুদ্ধে প্রাপ্ত শত্রু সম্পদ)থেকেও । ইবনে জারীর ও ইবনে আবী হাতেম বর্ণনা করেছেন, হাসান ইবনে হানাফিয়া বলেছেন, একবার রসুল স. এক স্থানে মুজাহিদদের একটি বাহিনী প্রেরণ করলেন । গণিমতের কিছুসংখ্যক ছাগল তাদের হস্তগত হলো । তারা ছাগলগুলো নিজেদের মধ্যে বন্টন করে নেওয়ার পর সেখানে উপস্থিত হলো কিছু দরিদ্র লোক । তখন তারা তাদেরকে কিছু দান করলেন । তাদের এমতো কর্মের পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হলো আলোচ্য আয়াত। জায়েদ ইবনে আসলাম বলেছেন, “বঞ্চিত” ওই ব্যক্তি, যার ফলবান বাগানে, ক্ষেতের ফসলে অথবা পশুর উপরে পতিত হয়েছে কোনো আসমানী দুর্যোগ । মোহাম্মদ ইবনে কা”ব কুরতুবীও এরকম বলেছেন এবং তার এমতো মভতব্যের সমর্থনে তিনি পাঠ করেছেন এই আয়াত “ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুমূন' । এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে___ “নিশ্চিত বিশ্বাসীদের জন্য নিদর্শন রয়েছে ধরিত্রীতে (২০) এবং তোমাদের মধ্যেও । তোমরা কি অনুধাবন করবে না" (২১)? অধিকাংশ কোরআন ব্যাখ্যাতা লিখেছেন, আলোচ্য আয়াতছয়ের সম্পর্ক রয়েছে ইতোপূর্বের “তোমরা তো পরস্পরবিরোধী কথায় লিপ্ত” (আয়াত ৮) বাক্যের সঙ্গে। মধ্যবর্তী আয়াতগুলোর প্রসঙ্গ ভিন্ন । আমার মতে কথাটি ঠিক নয় । বরং ইতোপূর্বের মুত্তাকীগণের বৈশিষ্ট্য প্রকাশক আয়াতগুলোর সঙ্গেই রয়েছে আলোচ্য আয়াতদ্বয়ের বক্তব্যগত যোগাযোগ ৷ এভাবে বক্তব্যটি দীড়ায়_উপরে বর্ণিত ॥|11.911100117.001

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।