[) “তোমরা তোমাদের শান্তি আস্বাদন কর, তোমরা এই শাস্তিই ত্রাক্বিত করিতে চাহিয়াছিলে ।' ॥ সেদিন নিশ্চয় মুত্তাকীরা থাকিবে প্রত্রবণ বিশিষ্ট জানীতে, ॥ উপভোগ করিবে তাহা যাহা তাহাদের প্রতিপালক তাহাদিগকে দিবেন; কারণ পার্থিব জীবনে তাহারা ছিল সৎকর্মপরায়ণ, [॥ তাহারা রাত্রির সামান্য অংশই অতিবাহিত করিত নিদ্রায়, [। রাত্রির শেষ প্রহরে তাহারা ক্ষমা প্রার্থনা করিত, ॥ এবং তাহাদের ধন-সম্পদে রহিয়াছে অভাবগ্রস্ত ও বঞ্চিতের হক। ॥ নিশ্চিত বিশ্বাসীদের জন্য নিদর্শন রহিয়াছে ধরিত্রীতে ॥ এবং তোমাদের মধ্যেও । তোমরা কি অনুধাবন করিবে না? ॥ আকাশে রহিয়াছে তোমাদের রিষ্ক ও প্রতিশ্রুত সমস্ত কিছু । -॥ আকাশ ও পৃথিবীর প্রতিপালকের শপথ! অবশ্যই তোমাদের বাক্-্ুর্তির মতই এই সকল সত্য । তাফসীরে মাযহারী/৯৭ প্রথমোক্ত আয়াতের বলা হয়েছে__ “তোমরা তোমাদের শাস্তি আম্বাদন করো, তোমরা এই শাস্তিই ত্রাৰিত করতে চেয়েছিলে' । এখানে “তোমাদের শাস্তি' অর্থ তোমরা সত্যপ্রত্যাখ্যান করে যে মহাপাপ করেছিলে, তার শাস্তি । “এই শাস্তিই তৃরান্বিত করতে চেয়েছিলে' অর্থ__ পৃথিবীতে এই শাস্তিকেই তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলে । আমার রসুলকে বলেছিলে, সত্যবাদী যদি তুমি হও, তবে এই মুহূর্তে আমাদের উপরে শান্তি আপতিত করাও না কেনো । এরপরের আয়াতদ্ধয়ে বলা হয়েছে___ যারা মুত্তাকী, তারা পরকালে বসবাস করবে প্রত্রবণবিশিষ্ট বেহেশতে । আল্লাহ্ তাদেরকে দান করবেন উৎকৃষ্ট ও পবিত্র অপরিমেয় সভোগসন্ভার। ওই সকলকিছু হবে তাদের সৎকর্মসমূহের পুরস্কার, যে সকর্মসমূহ তারা পৃথিবীতে সম্পাদন করেছিলো । এখানে “উয়ুন' অর্থ রত্রবণ, ঝর্ণা। “মা আতাহুম রব্বুহুম' অর্থ যা তাদের প্রতিপালক তাদেরকে দিবেন । বলা বাহুল্য যে, ওই সকল দান হবে অততযুৎকৃষ্ট । কেননা আল্লাহ্র দান কখনো অনুত্তম হয় না। “কৃবলা জালিকা* অর্থ বেহেশতে প্রবেশের পূর্বে, পৃথিবীতে । আর “মুহ্সিনীন* অর্থ সতকর্মপরায়ণ, বিশুদ্ধচিত্ত ইবাদতকারী, সকল সৎকর্ম আল্লাহ্র সন্তোষসাধনার্থে সম্পন্নকারী । এরপরের আয়াতে বলা হয়েছে___ “তারা রাত্রির সামান্য অংশই অতিবাহিত করতো নিদ্ৰায়' । এখানকার “মা ইয়াহজাউন' কথাটির “মা' অতিরিক্তরূপে সংযোজিত । “হুজুউন' অর্থ রাতের নিদ্বা। “কৃলীলান* কথাটি এখানে তৎসন্নিহিত কর্মপদ অথবা সাধারণ কর্মপদ । এভাবে বক্তব্যটি দীড়ায়__ তারা রাতে সামান্য সময় ঘুমাতো। অথবা তারা ঘুমাতো রাতের সামান্য এক অংশে । অর্থাৎ রাতের অধিকাংশ সময় তারা জেগে জেগে নামাজ পড়তো । সাঈদ ইবনে যোবায়েরের বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস আলোচ্য আয়াতের ব্যাখ্যা করেছেন এভাবে__ তাদের জীবনে এমন রাত খুব কমই অতিবাহিত হতো, যে রাতের কোনো না কোনো অংশে তারা নামাজ পাঠ করতো না । তারা নামাজ পড়তো রাতের প্রথমাংশে, মধ্যমাংশে অথবা শেষাংশে অর্থাৎ এরকম কখনোই হয়নি যে সারা রাত তারা ঘুমে কাটিয়েছে। এরপরের আয়াতে (১৮) বলা হয়েছে___ “রাত্রির শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করতো” । “সাহার' বলে রাতের ষষ্ঠতম অংশকে । অভিধানবেত্তাগণ লিখেছেন, সুবহে সাদেকের কিছু পূর্বের সময়কে বলে “সাহার' । অথবা “সাহার' বলে কোনো কিছুর ॥|1.011100119.001
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।