Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 11
/ ৩৬৮
📝 লেখা 📖 পিডিএফ

হোক কেবল তার। হে আমাদের মহাসৃজয়িতা! মহাপ্রভুপালয়িতা! মহামহিম আল্লাহ্‌! দয়া করে আমাদের দরূদ ও সালাম পৌছে দাও অন্যান্য নবী-রসুলগণের প্রতি, সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে এজামের প্রতি । বিশেষ করে আমাদের প্রিয়তম গীর ও মোর্শেদ ইমাম হাকিম আবদুল হাকিমের প্রতি । আমিন। আল্লাহুম্মা আমিন। এবার সম্মানিত পাঠক-পাঠিকাগণের জ্ঞাতার্থে নিবেদন করতে চাই সম্মানিত গ্রন্থকর্তা সম্পর্কে কিছু কথা ঃ এঁতিহাসিক পানিপথ শহরে তিনি জন্মগ্রহণ করেন ১১৪৩ হিজরী সনে এবং বহুসংখ্যক সুকীর্তি সমাপন করে এ নশ্বর ধরাধাম ছেড়ে চলে যান ১২২৫ হিজরী সনের ১১ই রমজানে । তিনি ছিলেন আজন্ম সংবেদনময় ও বিরল প্রতিভাপুষ্ট । সমগ্র কোরআন স্মৃতিবদ্ধ করেন মাত্র সাত বৎসর বয়সে । অন্যান্য বিষয়ে অনুশীলন শুরু করেন এর পর থেকে । হাদিস শান্দ্রের পাঠ গ্রহণ করেন তখনকার সময়ের সর্বশ্রেষ্ঠ হাদিসবেত্তা শাহ্‌ ওয়ালীউল্লাহ্‌*র নিকটে । সতীর্থ ও সুহৃদ হিসেবে পান আর এক প্রথিতযশা বিদ্বান শাহ আবদুল আজিজ দেহলভীকে । প্রথমোক্তজন বলতেন “ফেরেশতারাও ছানাউল্লাহ্‌”র প্রতি সম্মান প্রদর্শন করে? । শেষোক্তজন তাঁকে ডাকতেন “এযুগের বায়হাকী' বলে । আর তীর প্রিয়তম পীর মোর্শেদ তাঁকে উপাধি দেন “পথের দিশারী” (আলামুল হুদা)। তিনি আরো বলতেন, প্রতিফল দিবসে যদি আমাকে জিজ্ঞেস করা হয় “কী নিয়ে এসেছো” তবে আমি বলবো “ছানাউল্লাহ*কে । তার এমতো মন্তব্যে একথা অনুমান করা আর দুঃসাধ্য থাকে না যে__ তিনি তাঁকে কোন চোখে দেখতেন এবং কী গভীরভাবেই না ভালোবাসতেন ৷ আর কাযী ছানাউল্লাহ্‌ পানিপথী? তিনি তো তার প্রিয়তম পীর ও মোর্শেদের নাম স্থায়ীভাবে উৎকীর্ণ করে রেখেছেন তাঁর এই তাফসীর গ্রন্থের সঙ্গে । তার নামেই নাম রেখেছেন তাফসীরে মাযহারী । তিনি যে আলেম ও আরেফ, তার সাক্ষর সমুজ্ল হয়ে রয়েছে এই নামকরণেই । এই নামকরণই একথার প্রমাণ যে__তিনি ছিলেন একই সঙ্গে বর্ণনাক্রমিক বিদ্যা (রেওয়ায়েত) বুদ্ধিবৃত্তিক জ্ঞান (দেরায়েত) এবং অন্তর্দষ্টির (ফেরাসাতের) অধিকারী । একারণেই তার এই ব্যাখ্যাগ্রন্থটি অন্যান্য ব্যাখ্যাগ্রন্থের তুলনায় অনন্য বৈশিষ্ট্যসম্পন্ন । এর সৌরভ ও সুষমা বিরল কমলের মতো, বিস্ময়াকীর্ণ বসন্তের মতো । এ যেনো জোয়ার__ জ্যোতির। স্ফুর্তির। মহিমার ৷ জাগরণের ৷ জয়ের । যিনি মহাজ্ঞান লাভ করেন, তিনিই কেবল হতে পারেন প্রকৃত প্রেমিক । হতে পারেন পূর্ণসমর্পিত এক, একক, অবিভাজ্য ও আনুরূপ্যবিহীন আল্লাহ্‌র উদ্দেশ্যে । কাষী ছানাউল্লাহ্‌ পানিপথীও ছিলেন তেমনি উপাসনাপ্রবণ । এক মঞ্জিল কোরআন পাঠ এবং একশত রাকাত নফল নামাজ আদায় ছিলো তার প্রতিদিনের পবিত্র অভ্যাস । তৎসহ বিজ্ঞ বিচারকর্তা হিসেবে পানিপথের জনসাধারণের বিচার-মীমাংসা করতেন ন্যায়ানুগতা ও ধৈর্যের সঙ্গে । এভাবেই তিনি তার জীবনকে করে তুলেছিলেন সফল, সমৃদ্ধ ও পূর্ণ । তার রচিত গ্রন্থের সংখ্যা তিরিশের অধিক। তন্মধ্যে তাফসীরে মাযহারীই সর্ববৃহৎ। আরবী ভাষায় সুবৃহৎ কলেবরের দশটি খণ্ডে সমাপ্ত হয়েছে তার এই অক্ষয় কীর্তিখানি। আমরা গ্রন্থখানির অক্ষরাত্তর ঘটিয়েছি দিল্লীর নাদ্ওয়াতুল মুসান্নিফের পরিচালক মাওলানা আবদুদ্‌ দাঈমের উর্দু তরজমা থেকে । তবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছি আরবী অনুলিপি দেখেই । এভাবে এবার এলাম একাদশ খণ্ড নিয়ে । আর মাত্র একটি খণ্ড বাকী । আশা, অপেক্ষা ও প্রচেষ্টা নিয়ে আমরা এবার চাই সমাপ্তির সফলতা, আর ফেলতে চাই এই মহান গুরুভার থেকে নিষ্কৃতির নিঃশ্বাস। হে আমাদের আল্লাহ্‌! আমাদের এ শুভমনোস্কামনা পূর্ণ করো । আমিন । কাষী ছানাউল্লাহ ছিলেন ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান ইবনে আফ্ফান জিন্নুরাইনের অধন্তন পুরুষ ৷ ছিলেন ইমামশ্রেষ্ঠ আবু হানিফার মাযহাব অবলম্বী । আর তার আত্মিক সংশ্লিষ্টতা ছিলো মোজাদেদিয়া তরিকার সঙ্গে ৷ এভাবে হানাফী ও মোজাদ্দেদি এই দুই পক্ষ বিস্তার করে তিনি উড়াল দিয়েছেন মহা অভিজ্ঞানের অনন্ত অন্বরে ৷ নীড়ে ফিরে এসেছেন সমাধানের সৌরভ নিয়ে, সুসিদ্ধান্তের অপার্থিব দীপ্তি নিয়ে । তার পীর ও মোর্শেদ ছিলেন শায়েখ মাযহারে শহীদ জানে জানা, তার পীর-মোর্শেদ শায়েখ নুর মোহাম্মদ বদায়ুনী, তার পীর- মোর্শেদ শায়েখ সাইফুদ্দীন সেরহিন্দী, তীর পীর-মোর্শেদ খাজা মোহাম্মদ মাসুম এবং তীর পীর-মোর্শেদ হজরত মোজান্দেদে আলফে সানি শায়েখ আহমদ ফারূকী সেরহিন্দী রহমাতুল্লহি আলাইহিম আজ্বমাঈন ৷ এর উর্ধ্বে আরো একুশজন কালজয়ী আধ্যাত্মিক পুরুষপ্রবরের মাধ্যমে এই রূহানী সূত্রশৃঙ্খলটি সংযুক্ত হয়েছে ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দীক ইবনে আবু কোহাফার সঙ্গে। তাই এর আর এক নাম নেসবতে সিদ্দিকী । পরিশেষে সম্মানিত পাঠক-পাঠিকাগণের প্রতি নিবেদন, কোথাও কোনো ত্রুটি ও অনবধানতা নেত্রগোচর হলে জানাবেন । আমরা অবশ্যই সংশোধিত হতে চেষ্টা করবো কৃতজ্ঞতা ও প্রার্থনার সঙ্গে । আপনাদের সমীপে আর একটি তথ্য জানাবার আছে আমাদের । সেটি হচ্ছে__ বঙ্গানুবাদটি আমরা ব্যবহার করেছি ইসলামিক ফাউণ্ডেশন, বাংলাদেশ এর “আল কুরআনুল করীম থেকে । এজন্য এই স্বনামধন্য প্রতিষ্ঠানটির প্রতিও আমরা কৃতজ্ঞ। শান্তি-সুসমাচার___ শুরুতে এবং শেষে । ॥|11.911100117.00

— পৃষ্ঠা ৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।