সুসজ্জিত । হাসান বলেছেন, এর অর্থ__ নক্ষত্রশোভিত আকাশ । মুজাহিদ বলেছেন, “জাতুল হুবুক' অর্থ সুদৃঢ় গঠনবিশিষ্ট। মুকাতিল, জুহাক ও কালাবী বলেছেন, বাতাস প্রবাহিত হলে যেমন পানিতে ঢেউ জাগে, বালিতে সৃষ্টি হয় স্তূপ এবং চুল হয়ে যায় অবিন্যস্ত, তেমনি আকাশেও তৈরী হয় বিভিন্ন তোরণ । তবে দৃষ্টিসীমার উর্ধ্বে বলে তা দৃষ্টিগোচর হয় না। বায়যাবী “জাতুল হুবুক' এর অর্থ করেছেন___ পথবিশিষ্ট, এমন পথ, যা বাস্তব, কাল্পনিক নয়। অর্থাৎ তারকারাজির চলাচলের পথ । অথবা জ্ঞানের পথ, যে পথে চলে অর্তদৃষ্টিসম্পন্ন ব্যক্তিরা পৌছতে পারেন মারেফাতের মাকামে ৷ অথবা এর অর্থ__ তারকাপুঞ, আকাশে রয়েছে যেগুলোর নির্ধারিত কক্ষপথ এবং যেগুলোর দ্বারা সুসজ্জিত করা হয়েছে আকাশকে । যেমন কাপড়ে ছাপ দিয়ে কাপড়কে করা হয় অলংকৃত । “তোমরা তো পরস্পরবিরোধী কথায় লিপ্ত* অর্থ হে মক্কার পৌত্তলিকেরা! তোমরা তো আমার রসুলকে অবমাননা করে চলেছো বিভিন্ন রকমের পরস্পরবিরোধী অপমন্তব্যের মাধ্যমে । কখনো তাকে বলো “কবি', কখনো “যাদুকর* । আবার কখনো বলো “উন্মাদ” । কোরআন সম্পর্কেও তোমরা এরকম পরস্পরবিরোধী মন্তব্য করো। যেমন কোরআনকে কখনো বলো যাদু, কখনো কল্পকাহিনী । আবার কখনো বলো, এসকল কিছুতো জনশ্রর্তি ও কিংবদত্তী ছাড়া তাফসীরে মাযহারী/৯৫ অন্য কিছু নয় । আবার কেউ কেউ বলো, কোরআন তো মোহাম্মদের স্বরচিত কাব্য । অথবা কথাটির অর্থ__ মহাপ্রলয় সংঘটিত হওয়ার ব্যাপারেও তোমরা ঘোর সন্দেহ পোষণকারী। তাই এ সম্পর্কেও তোমাদের অভিমত বিভিনন রকমের । বায়যাবী লিখেছেন, এখানে শপথ সম্বলিত বাক্যগুলোর মধ্যেও সত্যপ্রত্যাখ্যানকারীদের মতানৈক্য ও বৈপরীত্যের দৃষ্টান্ত রয়েছে। তাই সেগুলোকে তুলনা করা হয়েছে আকাশের কক্ষপথ সমূহের সঙ্গে। কেননা আকাশের পথসমূহও যেমন সুদৃঢ়, তেমনি বহুতল বিশিষ্ট । এরকমও হতে পারে যে, কথাটি বলা হয়েছে এখানে মক্কার বিশ্বাসী-অবিশ্বাসী সকলকে লক্ষ্য করে । অর্থাৎ হে মক্কাবাসী! তোমরা ধারণ করে আছো পরস্পরবিরোধী বিশ্বাস । তাই তোমাদের কথাও পরস্পরবিরোধী । “ইউফাকু আ*নহু মান উফিকৃ* অর্থ যে ব্যক্তি সত্যন্রষ্ট, সে-ই তা পরিত্যাগ করে । একথার অর্থ__ সৃষ্টির সূচনালগ্ন থেকেই তারা পথভ্রষ্ট । তাই তারা পরিত্যাগ করে রসুল, অথবা কোরআনকে । অর্থাৎ আল্লাহ্ যাদেরকে সত্য রসুল ও মহাবাণী কোরআনের আনুগত্য থেকে বঞ্চিত করে রেখেছেন তারা অবশ্যই হয় সত্যন্রষ্ট । এরকমও হতে পারে যে, এখানকার “আ'নহু' এর “আ"'ন* ব্যবহৃত হয়েছে “মিন' অর্থে এবং “হু* (উহা) সর্বনামটি সম্পর্কযুক্ত হয়েছে পূর্ববর্তী আয়াতের “কৃওলিম্ মুখতালিফীন' এর সঙ্গে । এর নৈপথ্যিক পটভূমিকাটি এরকম___ কেউ ইসলাম গ্রহণ করতে চাইলে মক্কার মুশরিকেরা তাদের পথরোধ করে দীড়াতো । বলতো, তোমরা কার কাছে যাচ্ছো? সে তো একজন মিথ্যাবাদী, যাদুকর, গণক ও উন্মাদ । মুজাহিদ এরকমই বর্ণনা করেছেন । এরপরের আয়াত চতুষ্টয়ে বলা হয়েছে__ “অভিশপ্ত হোক মিথ্যাচারীরা, (১০) যারা অজ্ঞ ও উদাসীন (১১)! তারা জিজ্ঞেস করে কর্মফল দিবস কবে হবে (১২)? বলো, সেই দিন যখন তাদেরকে শাস্তি দেওয়া হবে অগ্নিতে' (১৩)। এখানে “আল খররাসুন" অর্থ জঘন্য মিথ্যাচারী ৷ কথাটির ছারা এখানে বুঝানো হয়েছে ওই সকল অংশীবাদীকে যারা রসুল স. এবং কোরআন সম্পর্কে বিভিন্ন অপমন্তব্য করতো । “খরাস+ অর্থ বিনা প্রমাণে কোনো বিষয়ে কল্পনা পোষণ করা, বা অমূলক ধারণা রাখা । পরস্পরবিরোধী অপমন্তব্য উচ্চারিত হয় এরকম অপধারণার কারণেই । যে ধারণা বিশ্বাসযোগ্য দলিল- প্রমাণনির্ভর, সে ধারণার ক্ষেত্রে পরস্পরবিরোধী মন্তব্যের কোনো অবকাশই নেই। এখানকার “কুতিলাল খর্রসূন' কথাটিকে বাহ্যত বদদোয়া বা অপপ্রার্থনা বলেই মনে হয় । সাধারণত যে অক্ষম সে-ই দোয়া বা বদদোয়া করে। কিন্তু আল্লাহ তো সকলের ও সকল কিছুর অক্ষমতা, সমতুল্যতা ও সমকক্ষতার উধ্ধ্বে। তাই এখানে কথাটির অর্থ দোয়া না হয়ে হবে, অভিশাপ । এভাবে বক্তব্যটি দীড়ায়__ অভিশপ্ত হোক মিথ্যাচারীরা । অর্থাৎ মিথ্যাচারীরা হয়ে যাক আল্লাহ্র রহমত থেকে বিচ্যুত । তাফসীরে মাযহারী/৯৬ “আল্লাজীনা হুম ফী গম্রাতিন সাহুন" অর্থ যারা অজ্ঞ ও উদাসীন । এখানে “গমরাতিল' অর্থ এমনই মূর্খতা ও ওঁদাসীন্য যা আচ্ছন্ন করে রেখেছে তাদেরকে, আর “সাহুন” অর্থ উদাসীন, আল্লাহ্র আহ্বান সম্পর্কে অন্যমনস্ক । “ইয়াস্আলুনা* অর্থ তারা জিজ্ঞেস করে । অর্থাৎ ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তারা রসুল স.কে জিজ্ঞেস করে “আইয়্যানা ইয়াওমুদ্ দীন' অর্থ কর্মফল দিবস কবে হবে? “ইয়াওমা হুম আ'লান্ নারি ইউফ্তানূন' অর্থ বলো, সেইদিন যখন তাদেরকে শাস্তি দেওয়া হবে অগ্নিতে । এখানে “আ'লা” অর্থ হবে, সাথে, ইতে, তে। সূরা জারিয়াত $ আয়াত ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩ ॥|॥11.011100117.00
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।