[॥ কর্মফল দিবস অবশ্যন্ভাবী। [॥ শপথ বহু পথবিশিষ্ট আকাশের, তাফসীরে মাযহারী/৯৩ _॥ তোমরা তো পরস্পরবিরোধী কথায় লিপ্ত । [॥ যে ব্যক্তি সত্যভ্রষ্ট সেই উহা পরিত্যাগ করে, ॥ অভিশপ্ত হউক মিথ্যাচারীরা, [॥ যাহারা অজ্ঞ ও উদাসীন! [॥ উহারা জিজ্ঞাসা করে, “কর্মফল দিবস কবে হইবে?" [॥ বল, “সেই দিন যখন উহাদিগকে শাস্তি দেওয়া হইবে অগ্নিতে ।' প্রথমে বলা হয়েছে___ “ওয়াজ্জারিইয়াতি জার্ওয়া* (শপথ ধুলিঝঞ্জার)। এখানকার “জার্ওয়া* শব্দটি ক্রিয়ামূল। এর অর্থ __ ধুলি উড়ায় যে বাতাস, বংশবৃদ্ধি করতে পারে যে রমণী; অথবা ফেরেশতা, কিংবা আকাশ অথবা পৃথিবীর এমন সব পদার্থ, যা প্রভাব বিস্তার করতে পারে পৃথিবীর প্রাণীকুলের উপর । পরের আয়াতে (২) বলা হয়েছে__ “ফাল হামিলাতি বিক্রা* শেপথ বোঝা বহনকারী মেঘপুঞ্জের)। এখানে “বিকরা' অর্থ বোঝা, ভার । মর্মীর্থ_ ওই বাতাস, যা বহন করে মেঘের ভার, অথবা ওই গর্ভবতী নারী, যে বহন করে ভ্রণের ক্রমবর্ধমান ভার । কিংবা ওই মেঘমালা, যা উত্তোলন করে বৃষ্টির পানি। এরপরের আয়াতে (৩) বলা হয়েছে__ “ফাল জরিয়াতি ইউস্রা”। এর অর্থ__ শপথ স্বচ্ছন্দগতি নৌযানের । অর্থাৎ ওই বাতাস যা ধীরে ধীরে প্রবাহিত হয়, ফলে জলযানসমূহের গতি হয় স্বচ্ছন্দ । অথবা, ওই সকল স্ত্রী, যারা গর্ভধারণের কারণে তাদের স্বামীদের সেবাযত্র করে ধীর গতিতে । কিংবা ওই সকল জাহাজ, যা আস্তে আস্তে সম্ভরণ করে সমুদ্রে, অথবা ওই সকল নক্ষত্র, যেগুলো ধীরে ধীরে ধাবিত হতে থাকে স্ব স্ব কক্ষপথে । এরপরের আয়াতে (৪) বলা হয়েছে___ “ফাল মুকাস্সিমাতি আমরা” । এর অর্থ__ শপথ কর্মবন্টনকারী ফেরেশতাগণের। অর্থাৎ ওই বায়ুপ্রবাহ, যা মেঘমালাকে ছড়িয়ে দিয়ে বণ্টন করে বৃষ্টি। অথবা, ওই সকল ফেরেশতা, যারা বন্টন করে বৃষ্টি বা জীবনোপকরণ । কিংবা ওই সকল প্রাকৃতিক বস্তু, যা বিন্যস্ত করে অন্যান্য বন্তুসমূহকে। উপরোক্ত আয়াতসমূহে বিভিন্ন বিষয়ে যদি আলাদা আলাদাভাবে শপথ করা হয়ে থাকে, তবে বুঝতে হবে, এখানে “ফা' শব্দটি বসানো হয়েছে সেগুলোর স্তর বিন্যাসার্থে। কেননা আল্লাহ্র অপার ক্ষমতার প্রকাশ ঘটাতে গেলে ওই সকল বিষয়ের অবস্থা এরকম হতে পারে না। এমতোক্ষেত্রে পারস্পরিক পার্থক্য অবশ্যন্ভাবী। আর যদি মনে করা হয়, এখানে বাক্যগুলির মাধ্যমে বিভিন্ন অবস্থার বর্ণনা করা হয়নি, বরং পুনরাবৃত্তি ঘটানো হয়েছে একই বিষয়ের, তাহলে মনে করতে হবে, এখানে “ফা' বসানো হয়েছে ক্রিয়ার স্তর চিহিতত করণার্থে। এরপরের আয়াতদ্য়ে বলা হয়েছে___ “তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রর্ঘতি অবশ্যই সত্য” ৫৫) । কর্মফল দিবস অবশ্যন্ভাবী' (৬)। একথার অর্থ__কিয়ামত দিবস সম্পর্কে তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা অবশ্যই ঘটবে । তারপর তাফসীরে মাযহারী/৯৪ দেওয়া হবে সকলকে তাদের স্ব স্ব কর্মের উপযুক্ত প্রতিফল___ পুরস্কার, অথবা তিরক্কার। উল্লেখ্য, কিয়ামত যে অনিবার্ষ, সে কথা বুঝাতেই এখানে পূর্ববর্তী আয়াতসমূহে করা হয়েছে বিভিন্ন বিষয়ের শপথ ৷ এভাবে এখানে একথাই বুঝিয়ে দেওয়া হয়েছে যে, যিনি এতোকিছু বিস্ময়কর বস্তু সৃষ্টি করতে সক্ষম, তিনি অবশ্যই সক্ষম কিয়ামত ঘটাতে এবং প্রতিফল দিবসে সকলকে যথার্থ প্রতিফল দিতে । এরপরের আয়াতত্রয়ে বলা হয়েছে__ “শপথ বহু-পথবিশিষ্ট আকাশের, (৭) তোমরা তো পরস্পরবিরোধী কথায় লিপ্ত (৮)। যে ব্যক্তি সত্যত্রষ্ট, সে-ই তা পরিত্যাগ করে" (৯)। এখানে “জাতিল হুবুক” অর্থ বহু পথ, বা বহু কক্ষবিশিষ্ট ৷ “হুবুক' হচ্ছে “হাবীকাতুন' এর বহুবচন । যেমন “তুরুকৃ, বহুবচন “ত্বারীব্বাতুন” এর । অভিধানবেত্তাগণ লিখেছেন, “হুবুক" অর্থ সুদৃঢ় গঠন। “হুবুকুস্ ছাও্ব* অর্থ কাপড় বোনানোর পর তা অলংকৃত করা । “হুবুকুর রামাল' অর্থ বালুর স্তূপ । “হুবুক' এর একবচন “হিবাক'ও হয়। যেমন “কুতুব* এর একবচন “কিতাব' । “হুবুকুল মাআ” অর্থ জলতরঙ্গ । “হুবুকুশ শোর" অর্থ কৌকড়ানো চুল। তেমনি “হুবুকুস্ সামা” অর্থ নক্ষত্ররাজির কক্ষপথসমূহ, বা বহু পথবিশিষ্ট আকাশ । বাগবী লিখেছেন, হজরত ইবনে আব্বাস, কাতাদা ও ইকরামা বলেছেন, “জাতুল হুবুক' অর্থ সৌন্দর্যমপ্তিত। মাপে বুননের সুন্দর কাপড়কে আরববাসীরা বলে থাকেন “মা আহসানা হুবুকাহুম'। সাঈদ ইবনে যোবায়ের কথাটির অর্থ করেছেন__ ॥|11.011100117.00
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।