Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 11
/ ৩৬৮
📝 লেখা 📖 পিডিএফ

সম্ভব করতে পারেন কেবল সেই সত্তা, যিনি সর্বজ্ঞ ও সর্বশক্তিধর ৷ যার এক কাজ অন্য কাজের অন্তরায় নয় । অর্থাৎ যিনি সতত সচেতন ও সদাসতর্ক। যার একের প্রতি মনোযোগ অন্যের প্রতি মনযোগকে আড়াল করে না। আর নিঃসন্দেহে এরকম গুণ রয়েছে কেবল আল্লাহ্র সেজন্যেই এখানে তিনি বলেছেন “এই সমবেত সমাবেশকরণ আমার জন্য সহজ' । এরকম বক্তব্যের দৃষ্টান্ত রয়েছে অন্যান্য আয়াতেও। যেমন “তোমাদের সৃজন ও পুনরুখান কেবল একটি ফুৎকারের ব্যাপার! । শেষোক্ত আয়াতে (8৪৫) বলা হয়েছে___ “তারা যা বলে, তা আমি জানি, তুমি তাদের উপর জবরদস্তিকারী নও; সুতরাং যে আমার শান্তিকে ভয় করে, তাকে উপদেশ দান করো কোরআনের সাহায্যে* । একথার অর্থ__ হে আমার প্রিয়তম রসুল! মক্কার মুশরিকেরা আপনাকে যে সকল অপঅভিধায় অভিহিত করে, সে সম্পর্কে আমি সম্পূর্ণ অবগত । সুতরাং যথাসময়ে যথোপযুক্ত শান্তি আমি তাদেরকে দিবোই ৷ অতএব, আপনি মনঃক্ষু্ হবেন না। একথাও ভাববেন না যে, তাদেরকে বলপুর্বক হেদায়েত করার দায়িত্ব আমি আপনাকে দিয়েছি । আপনার কর্তব্য শুধু এতটুকু যে, আপনি কোরআনের সদুপদেশসমূহ শোনাবেন কেবল তাদেরকে, যারা বিশ্বাসী এবং যারা আল্লাহ্‌র শাস্তিকে ভয় করে চলে। মক্কার পৌত্তলিকেরা রসুল স. এর আহ্বানকে বার বার প্রত্যাখ্যান করতো । ব্যঙ্গ-বিদ্রূপে জর্জরিত করতো তাঁকে । আর তিনি স. মনে প্রাণে চাইতেন তারা সত্য ধর্ম ইসলামকে সর্বান্তঃকরণে মেনে নিক। এভাবে দিনের পর দিন ব্যর্থতার কষ্ট বুকে নিয়ে দিনাতিপাত করতে হতো তাকে । তাই তাকে সাস্তবনা প্রদানার্থে এবং তার প্রতিপক্ষীয়দেরকে শাসাতে অবতীর্ণ হয়েছে এই আয়াত। তাফসীরে মাযহারী/৯২ আমর ইবনে কায়েসের মাধ্যমে ইবনে জারীর বর্ণনা করেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, একবার কিছুসংখ্যক লোক রসুল স. এর পবিত্র সানিধ্যে উপস্থিত হয়ে বললো, হে আল্লাহ্র রসুল! আপনি যদি আমাদেরকে বেশী বেশী করে আল্লাহ্‌র আযাবের ভয় দেখান, তবে আমাদের উপকার হবে । তাদের এমতো কথার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে আলোচ্য আয়াত । এভাবে আলোচ্য আয়াতের মর্মীর্থ দাড়ায়__ কোরআনের মাধ্যমে কল্যাণ লাভ করতে পারে কেবল তারা, যারা আল্লাহ্‌র শানস্তিকে ভয় করে চলে । যাদের অন্তরে আল্লাহ্র শাস্তির ভয় নেই, কোরআন পড়ে, শুনে ও গবেষণা করে, তাদের কোনোই উপকার হতে পারে না । ওয়াল্পহু আ'লাম। সূরা জারিয়াত ৩ রুকু এবং ৬০ আয়াতবিশিষ্ট এই সূরা অবতীর্ণ হয়েছে পুণ্যভূমি মক্কায় । সূরা জারিয়াত আয়াত ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ ॥ শপথ ধুলিঝঞ্চার, _)॥ শপথ বোঝাবহনকারী মেঘপুঞ্জের, [॥ শপথ স্বচ্ছন্দগতি নৌযানের, ॥ শপথ কর্মবন্টনকারী ফিরিশ্তাগণের__ ।॥ তোমাদিগকে প্রদত্ত প্রতিশ্রুতি অবশ্যই সত্য । ॥|11.911100117.00

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।