Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 11
/ ৩৬৮
📝 লেখা 📖 পিডিএফ

প্রথমেই বলা হয়েছে___ “ওয়াস্তামি' । এর অর্থ__ শোনো । এভাবে সম্বোধন করে এখানে কিয়ামত দিবসের ভয়াবহতা ও বিশালতা সম্পর্কে সাবধান করে দেওয়া হয়েছে। বলা হয়েছে__ যেদিন এক আহ্বানকারী নিকটবর্তী স্থান থেকে আহ্বান করবে। মুকাতিল বলেছেন, কিয়ামতের দিন হজরত ইসরাফিল ডাক দিয়ে বলবেন, হে প্রাচীন অস্থিসমূহ! হে পৃথক পৃথক গ্রন্থিসমূহ! হে বিচ্ছিননকৃত টুকরা টুকরা গোশতসমূহ! হে বিক্ষিপ্ত কেশরাশি! তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে, তোমরা বিচারপর্বের জন্য প্রস্তুত হও। মিলিত হও পরস্পরের সঙ্গে । ইবনে আসাকের, জায়েদ ইবনে জাবের ও শাফেয়ী এই আয়াতের তাফসীর প্রসঙ্গে বর্ণনা করেছেন, কিয়ামতের দিন হজরত ইসরাফিল বায়তুল মাকদিসের প্রস্তরে দীড়িয়ে বলবেন, হে পুরাতন হাড়! হে ছিন্ন- বিচ্ছিন্ন চুল! আল্লাহ্‌ তোমাদেরকে হুকুম করছেন, তোমরা একত্রিত হও প্রস্তুত হও বিচারের জন্য । তাফসীরে মাযহারী/৯০ “মিম্‌ মাকানিন্‌ কৃরীব' অর্থ নিকটবর্তী স্থান থেকে । অর্থাৎ বায়তুল মাকদিসের প্রস্তর থেকে । উল্লেখ্য, তখন বায়তুল মাকদিসের প্রস্তরটি হবে কবরসমূহের নিকটে । কালাবী বলেছেন, তখন প্রস্তরটি হবে আকাশের তুলনায় পৃথিবীর আঠারো মাইল কাছে। পরের আয়াতে (৪২) বলা হয়েছে__ “যেদিন মানুষ অবশ্যই শুনতে পাবে মহানাদ, সেই দিনই বের হবার দিন।' “ইয়াওমা ইয়াস্মাউ*না* অর্থ আল্লাহ্‌র হুকুমে সেদিন মৃত মানুষেরাও ইত্রাফিলের সেই ডাক শুনতে পাবে। জড়পদার্থও সে ডাক শুনবে সচেতন সৃষ্টিকুলের মতো । কেননা তারা দৃশ্যত জড় হলেও এক ধরনের জীবনের অধিকারী । সুরা মুল্‌্কের “খলাকৃল মাউতা ওয়াল হায়াতা* আয়াতের তাফসীরে আমি এ বিষয়ে সবিস্তার আলোচনা করেছি। আহলে সুন্নত ওয়াল জামাতের আলেমগণের একমত্য এই যে, কবরের আযাব হবে দেহ ও আত্মা দুটোর উপরেই। বোখারী ও মুসলিমের বর্ণনায় এসেছে, হজরত আনাস বর্ণনা করেছেন, রসুল স. বদর যুদ্ধে শহীদগণের সমাধিস্থলে দীড়িয়ে বলেছিলেন, তোমাদের প্রভুপালক তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা-কি তোমরা বাস্তবরূপে পেয়েছো? আমাদেরকে তো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো বিজয়ের । আমরা তো-তা চাক্ষুষ করেছি। হজরত ওমর তখন বলেছিলেন, হে আল্লাহ্‌র বচনবাহক! যাদের প্রাণ নেই, তারা কি আপনার কথা শুনতে পাচ্ছে? তিনি স. বলেছিলেন, হ্যা । শুনতে পাচ্ছে তোমাদের চেয়ে অধিক সুস্পষ্টরূপে । কিন্তু জবাব দেওয়ার অধিকার তাদের নেই। কুরতুবী বলেছেন, শিঙ্গার প্রথম আওয়াজ ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে । ওই আওয়াজ শুনে জীবিতরা মরে যাবে । দ্বিতীয় আওয়াজ ধ্বনিত হবে কবরবাসীদেরকে কবর থেকে বাইরে আনার জন্য । ওই আওয়াজ শুনতে পাবে জড়-অজড় সকলেই । ইমাম সুয়্যুতী বলেছেন, এরকমও হতে পারে যে, হজরত ইস্াফিলের শিঙ্গার ভিতরে যে সকল রূহ থাকবে, তারা প্রথম আওয়াজও শুনতে পাবে । আমি বলি, ইতোপূর্বে আমরা জানতে পেরেছি, হজরত ইসরাফিল তখন সম্বোধন করবেন অস্থিসমূহ, কেশগুচ্ছ ও চর্ম-মাংসকে, রূহকে নয়। আর রূহসমূহের তো শ্রবণেন্ট্িয়ই নেই। “আস্সইহাতা' অর্থ মহানাদ, হজরত ইত্্রাফিলের শিঙ্গার বিকট আওয়াজ । বায়যাবী লিখেছেন, দ্বিতীয় শিঙ্গীধ্বনির সময় যে আহ্বান জানানো হবে, সম্ভবতঃ তা হবে “কুন' (হয়ে যাও) নির্দেশের মতো । অর্থাৎ তা হবে সৃষ্টিমলক আদেশ । সে আদেশ শ্রবণ করা জরুরী কিছু নয়। আমি বলি, এখানে তো “যেদিন মানুষ অবশ্যই শুনতে পাবে' কথাটি স্পষ্ট করেই বলে দেওয়া হয়েছে। সুতরাং শোনার বিষয়টি তো জরুরীই। আর এখানকার “অবশ্যই” (বিল হাকৃ) কথাটি সম্পর্কযুক্ত “আস্সইহাতু* বা মহানাদের সাথে । সুতরাং বক্তব্যটি দীড়াবে__ সেই মহানাদ শুনতে পেয়ে মানুষ অবশ্যই পুনরুখিত হবে বিচারের সম্মুখীন হওয়ার জন্য ৷ তারপর হবে পুরস্কৃত অথবা তিরস্কৃত। তাফসীরে মাযহারী/৯১ “জালিকা ইয়াওষুল খুরূজ' অর্থ সে দিনই বের হবার দিন । অর্থাৎ সেই দিনই পুনরুথানের দিবস। এরপরের আয়াতে (৪৩) বলা হয়েছে__ “আমিই জীবন দান করি এবং মৃত্যু ঘটাই এবং সকলের প্রত্যাবর্তন আমারই দিকে'। একথার অর্থ জীবন ও মৃত্যু দু'টোই আমার অভিপ্রায়ের অধীন। আমি যেমন ইচ্ছামতো জীবনদান করি, তেমনি ইচ্ছামতো ঘটাই মৃত্যু । আর শেষে তো সকলকে আমার কাছে জবাবদিহীর জন্য হাজির হতে হবেই। এরপরের আয়াতে (8৪) বলা হয়েছে___ “যেদিন তাদের উপরস্থ জমিন বিদীর্ণ হবে এবং মানুষ ত্রস্ত-ব্যস্ত হয়ে ছুটাছুটি করবে, এই সমবেত সমাবেশকরণ আমার জন্য সহজ" । একথার অর্থ__সে দিনস্ব স্ব সমাধিক্ষেত্র থেকে পুনরুখান ঘটবে সকলের । ধসে পড়বে সমাধির উপরাংশের মাটি ৷ সকলে কিছুক্ষণ ছুটাছুটি করবে দিকভ্রান্তদের মতো । তারপর একত্রিত হবে বিচারের ময়দানে । আর সকল মানুষের এমতো একক্রায়ণ আমার জন্য সহজ। এখানে “ইয়াসির* শব্দটির পূর্বে “আ+"লাইনা” উল্লেখ করে বিষয়টিকে সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে । অর্থাৎ বিশেষ করে এই সমবেত সমাবেশকরণের বিষয়টি আমার জন্য অত্যন্ত সহজ । উল্লেখ্য, এরকম অসম্ভব কর্মকে ॥|11.911100117.001

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।