এখানে “সাব্বিহ' (পেবিত্রতা ঘোষণা কোরো) অর্থ নামাজ পাঠ করো । আর সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যান্তের পূর্বে বলে এখানে বুঝানো হয়েছে ফজর ও আসরের নামাজকে । ইমাম মালেকও এরকম বলেছেন । হজরত ইবনে আব্বাস বলেছেন “কব্লাল গুরুব* অর্থ জোহর ও আসরের নামাজ । সম্ভবতঃ হজরত ইবনে আব্বাসের অভিমতের ভিত্তি হচ্ছে নামাজ দু*টির জরুরী ওয়াক্ত একটিই। “তীর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো রাত্রির একাংশে অর্থ সন্ধ্যায় ও রাতে পাঠ করো মাগরিব ও এশা । মুজাহিদ বলেছেন, কথাটির অর্থ__ রাতের বেলায় পাঠ করো নফল নামাজ । আর “ওয়া আদ্বারাস্ সুজ” অর্থ এবং সালাতের পরেও । হজরত ওমর, হজরত আলী, হাসান, শা*বী, নাখয়ী ও আওজায়ী বলেছেন, কথাটির অর্থ__ দুই রাকাত নামাজ পাঠ করো মাগরিবের পূর্বে । “ইদবারান্ নুজ্বম' অর্থ যেমন ফজরের পূর্বের দুই রাকাত নামাজ । আউফির বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাসও এমতো অভিমতের প্রবক্তা । সুপরিণত সূত্রে হজরত ইবনে আব্বাস থেকে তিরমিজিও এরকম হাদিস বর্ণনা করেছেন। অধিকাংশ তাফসীরকার এরকমই তাফসীর করেছেন । কিন্তু আমি বলি, “আদবারাস্ সুজবদ* এর এরকম অর্থ করার কোনো সুযোগ নেই। কেননা সূর্য অস্ত যাওয়ার প্রাক্কালে সেজদা দেওয়াই জায়েয নয়। ওই সময় নামাজ পাঠ নিষিদ্ধ । তাই আমার মতে, কথাটির দ্বারা বুঝানো হয়েছে ওই সকল নফল নামাজকে, যে নামাজ পাঠ করা হয় প্রত্যেক ফরজের পরে। এরকমও হতে পারে যে, এখানে “সাব্বিহ্হু" অর্থ পাঠ করো “সুবহানাল্লহ্' আল্লাহ্ পবিভ্র)। যেমন “ফাসাব্বিহ বিহামদি রব্বিকা* আয়াতে বলা হয়েছে আল্লাহ্র প্রশংসা করার সঙ্গে সঙ্গে পবিত্রতা বর্ণনা করার কথা । হজরত আবু হোরায়রা থেকে বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, সকাল সন্ধ্যায় যে ব্যক্তি একশ" বার করে “সুবহানাল্লহ" পাঠ করে মহাবিচারের দিবসে তার চেয়ে উত্তম আমল নিয়ে আর কেউ উপস্থিত হতে পারবে না। তবে ওই ব্যক্তির কথা স্বতন্ত্র, যে অন্যান্য আমলের সঙ্গে করে এই আমলও। সুপরিণত সুত্রে বোখারী ও মুসলিম আরো বর্ণনা করেছেন, হজরত আবু হোরায়রা বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন একশ” বার করে “সুবহানাল্লাহ ওয়া বিহামদিহী” পাঠ করে, তার পাপসমূহ ঝরে পড়ে যায়, যদিও সে পাপ হয় সমুদ্র পরিমাণ । তারা আরো বর্ণনা করেছেন, হজরত আবু হোরায়রা কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, দু'টি বাক্য উচ্চারণে সহজ, কিন্তু ওজনে ভারী, এবং তা আল্লাহ্র কাছে অত্যত্ত প্রিয়। বাক্য দু”টি হচ্ছে__ “সুবহানাল্লহি ওয়া বিহামদিহী" ও “সুবহানাল্লহিল আ'জীম?। মুজাহিদ বলেছেন, “ফাসাব্বিহ্হু ওয়া আদ্বারাস্সুজুদ” অর্থ ফরজ নামাজের পর মুখে মুখে “সুবহানাল্লহ” বলা । হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পর তেত্রিশ বার “সুবহানাল্লহ' তেত্রিশ বার তাফসীরে মাযহারী/৮৯ “আলহামদুলিল্লাহ্' ও তেত্রিশবার “আল্লাহু আকবার” পাঠ করার পর বলে “লা ইলাহা ইল্লা আন্তা ওয়াহদাহু লা শরীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কৃদীর' তার গোনাহ সমুদ্র পরিমাণ হলেও তাকে ক্ষমা করে দেওয়া হয়। বোখারী, মুসলিম । সূরা কফ ঃ আয়াত ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ॥ শোন, যেদিন এক ঘোষণীকারী নিকটবর্তী স্থান হইতে আহবান করিবে, ॥ যেদিন মানুষ অবশ্যই শুনিতে পাইবে মহানাদ, সেই দিনই বাহির হইবার দিন। -॥ আমিই জীবন দান করি, মৃত্যু ঘটাই এবং সকলের প্রত্যাবর্তন আমারই দিকে। ॥ যেদিন তাহাদের উপরস্থ যমীন বিদীর্ণ হইবে এবং মানুষ ত্রস্ত-ব্যস্ত হইয়া ছুটাছুটি করিবে, এই সমবেত সমাবেশকরণ আমার জন্য সহজ । ॥ উহারা যাহা বলে তাহা আমি জানি, তুমি উহাদের উপর জবরদস্তিকারী নহ; সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাহাকে উপদেশ দান কর কুরআনের সাহায্যে । ॥॥.ত্রাণা 0] ন.0]
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।