তাফসীরে মাযহারী/৮৭ করুন ধৈর্য। রত থাকুন আমার সপ্রশংসা মহিমা ও পবিত্রতা বর্ণনায়__ বিশেষভাবে সূর্যোদয়ের পূর্বে, সূর্যান্তের পূর্বে ও পরে এবং রাতের একাংশে ৷ সালাতের পরেও । এখানে “মিল্লুগুব' অর্থ ক্লাি, শ্রাভি, অবসাদ । “তারা যা বলে' অর্থ ওই সকল পাপিষ্ঠ ইহুদী যে সকল অপমত্তব্য করে। এ প্রসঙ্গে হজরত আবু হোরায়রা থেকে মুসলিমের মাধ্যমেও একটি হাদিস বর্ণিত হয়েছে। কিন্তু ওই হাদিসে ইহুদীদের প্রশ্ন করার কথাটি নেই । হাদিসটি এরকম___ হজরত আবু হোরায়রা বলেছেন, রসুল স. আমার হাত ধরলেন এবং বললেন, আল্লাহ্ শনিবারে সৃষ্টি করেছেন মৃত্তিকা, রবিবারে পাহাড়-পর্বত। সোমবারে বৃক্ষরাজি, মঙ্গলবারে বিপদাপদ, বুধবারে নূর, র চতুষ্পদ গ্রাণীসমৃহ। আর সবশেষে শুক্রবারে আসরের পর মুহুর্তে আদমকে । আমি বলি, শনিবারে মাটি সৃষ্টি করার কথাটি বর্ণনাগত ভুল। প্রকৃত কথা এই যে, বিশ্বজগত সৃষ্টির সূত্রপাত হয় রবিবারে এবং শেষ হয় শুক্রবারে । আর আলোচ্য আয়াতেও বলা হয়েছে ছয় দিনে বিশ্বজগত সৃষ্টি করার কথা । সুতরাং শনিবারের উল্লেখ তো আসতেই পারে না। কেননা শনিবার হচ্ছে সপ্তাহের সপ্তম দিবস। একটি সন্দেহ ও তার অপনোদন ঃ বিশুদ্ধ হাদিসসমূহের দ্বারা প্রমাণিত হয় যে, হজরত আদমকে সৃষ্টি করা হয়েছে আসমান জমিন জ্বিন ফেরেশতা সৃষ্টির অনেক পরে । হজরত আদমের পৃথিবীতে আগমনের পূর্বে এখানে রাজত্ব করতো জ্বিনেরা । ইবলিস ছিলো ফেরেশতাদের দলভূত। পৃথিবী, পৃথিবীর নিকটতম আকাশ ও জান্নাতে ছিলো তার অবাধ যাতায়াত । সর্বত্রই সে লিগ থাকতো ইবাদত-বন্দেগীতে । “হাল আতা আ'লাল ইনসানি হীনুম্ মিনাদ্ দাহ্রি লাম ইয়াকুন শাইআম্ মাজকুরা* এই আয়াতের তাফসীরে বলা হয়েছে, আদমের দেহ সৃষ্টির পর তার মধ্যে প্রাণ সঞ্চারের পূর্বে দেহটি চল্লিশ বৎসর পর্যন্ত রেখে দেওয়া হয়েছিলো মক্কা ও তায়েফের মধ্যবর্তী স্থানে । তখন কেউ তার সম্পর্কে আলোচনা করতো না। কেউ জানতো না তার নাম-ধাম, পরিচয় । তাঁকে সৃষ্টি করার উদ্দেশ্য যে কী, তার খবরও কেউ রাখতো না। এরকম লিখেছেন বাগবী। কিন্তু ইতোপূর্বে বর্ণিত র মাধ্যমে জানা গেলো, শুক্রবারের শেষ মুহূর্তে আল্লাহ্ সৃষ্টি করেছেন ফেরেশতাবৃন্দ ও নভোমণ্লকে। এরকম বৈপরীত্যের সমাধান তাহলে কী? এমতো প্রশ্নের উত্তরে আমি বলতে চাই, সম্ভবত ওই হাদিসসমূহে বর্ণিত আদম সৃষ্টির উদ্দেশ্য হবে লওহে মাহফুজে আদম সৃষ্টির বিশেষ পরিকল্পনা এবং সেখানে তীর উদাহরণগত উপস্থিতি । আর ওই হাদিসগুলোতে এরকম ইঙ্গিতও রয়েছে যে, প্রথম মুহূর্তে সৃষ্টি করা হয়েছে মৃত্যুর এক নির্ধারিত সময়, যখন মরণশীলেরা মৃত্যুবরণ করবে । এরপর সৃষ্টি করেছেন বিপদাপদ, যা অবতীর্ণ হয় মানুষের কল্যাণার্থে। সৃষ্টির অর্থ যদি সেখানে সৃষ্টির পরিকল্পনা না ধরা হয়, তবে এরকম ব্যাখ্যা সম্ভব হবে না। তাফসীরে মাযহারী/৮৮ ॥|11.011100117.00
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।