করতে পারে আল্লাহ্র গুণাবলীর জ্যোতিচ্ছটা, আল্লাহ্র জিকিরে যে মন থাকে সতত জাগ্ঘত, আল্লাহ্ ছাড়া অন্যের বা অন্য কোনোকিছুর মোহ যে অন্তঃকরণে থাকেই না। এরকম বিশুদ্ধ হৃদয়ের মাহাত্ম্য বর্ণিত হয়েছে হাদিসে কুদসীতেও। যেমন _ রসুল স. বলেছেন, আল্লাহ বলেন, আকাশ-পৃথিবী কেউই আমাকে ধারণ করতে পারে না, ধারণ করতে পারে কেবল বি 28580 এরকম বিশুদ্ধচিত্ত লাভ হতে পারে তখন, যখন সাধিত হয় আত্মবিলোপ বা ফানা । হজরত ইবনে আব্বাস বলেছেন, এখানে “অন্তঃকরণ' অর্থ সুস্থ জ্ঞান ও শুভ বিবেক । কোনো কোনো বিদ্বান বলেছেন, শুভউপদেশ গ্রহণ করতে পারে কেবল সেই অন্তঃকরণ, যে হৃদয় প্রতিটি বিষয়ে তীক্ষ তত্তসন্ধানী । “যে শ্রবণ করে নিবিষ্ট চিত্তে' অর্থ এতে শুভ উপদেশ রয়েছে তার জন্যও যার হৃদয় আল্লাহ্র স্মরণে হয় প্রশান্ত । অর্থাৎ যে কোরআনের বাণী শ্রবণ করে একাগ্রচিত্ে। অন্যমনস্ক হয় না এতটুকুও। অথবা “শাহীদ* অর্থ নিবিষ্ট চিত্ধারী না হয়ে হবে, সাক্ষ্যদাতা । অর্থাৎ যে উৎ্কর্ণ হয়ে কোরআন শোনে এবং হৃদয় ছারা তার সত্যতার সাক্ষ্য দেয় । বিশ্বাস করে মনেপ্রাণে । আর যাপন করে কোরআনানুগ সতর্ক জীবন। আমি বলি, প্রশা্তচিত্তধারী হন কামেল ব্যক্তিগণ । আর বিশুদ্ধ মুরিদ যারা, তারা হন হৃদয় দ্বারা প্রত্যক্ষকারী ৷ হাদিস শরীফে এরকমই বলা হয়েছে। যেমন রসুল স. বলেছেন, ইবাদতের সৌন্দর্য এই যে, তুমি এমনভাবে ইবাদত করবে, যেনো তুমি আল্লাহকে দেখছো । যদি তা না পারো, তবে অন্তত এতটুকু খেয়াল রেখো যে, তিনি তো তোমাকে দেখছেন। হজরত ইবনে আব্বাস থেকে হাকেম কর্তৃক বর্ণিত ও “যথার্থ” আখ্যায়িত এক হাদিসে বর্ণিত হয়েছে, একবার কতিপয় ইহুদী রসুল স. এর পবিত্র সংসর্গে উপস্থিত হয়ে আকাশ-পৃথিবীর সৃষ্টি সম্পর্কে প্রশ্নের অবতারণা করলো । রসুল স. বললেন, আল্লাহ্ পৃথিবী সৃষ্টি করেছেন রবিবারে, সমুদ্র সোমবারে, পাহাড়-পর্বত ও তত্মধ্যবর্তী কল্যাণকর বন্তুসমূহ সৃষ্টি করেছেন মঙ্গলবারে,তরুশ্রেণী, লোকালয় ও তাফসীরে মাযহারী/৮৬ বিরাণ প্রান্তর সৃষ্টি করেছেন বুধবারে, আকাশ বৃহস্পতিবারে, তারকাপুঞ্জ, চন্দ্র-সূর্য ও ফেরেশতা শুক্রবারের তিন ঘণ্টা অবশিষ্ট থাকা পর্যন্ত । সেই তিন ঘন্টার প্রথম ঘণ্টায় সৃষ্টি করেছেন মৃত্যু, দ্বিতীয় ঘণ্টায় মানুষের জন্য কল্যাণকর বন্তুসমূহ এবং তৃতীয় ঘণ্টায় আদম । তৎপর আদমকে জান্নাতে স্থান দিয়ে ইবলিসকে নির্দেশ দিলেন, আদমকে সেজদা করতে । আর ওই তৃতীয় ঘন্টার শেষ পাদেই জান্নাত থেকে বহিস্কার করলেন আদমকে । ইহুদীরা বললো, তারপর? তিনি স. বললেন, তারপর আল্লাহ্ আনুরূপ্যহীনভাবে সমাসীন হলেন তার মহাআরশে । তারা বললো, তারপর পরিশ্রান্ত আল্লাহ্ বিশ্রাম গ্রহণ করলেন___ এরকম বললে ঠিক হতো । তাদের এমতো অপবচন শুনে রসুল স. রাগান্বিত হলেন। তখন অবতীর্ণ হলো নিম্নোক্ত আয়াতত্রয় । বলা হলো __ সুরা কৃফ ঃ আয়াত ৩৮, ৩৯, ৪০ -॥ আমি আকাশমগ্লী ও পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছু সৃষ্টি করিয়াছি ছয় দিনে; আমাকে কোন ক্লান্তি স্পর্শ করে নাই। ॥ অতএব উহারা যাহা বলে তাহাতে তুমি ধৈর্য ধারণ কর এবং তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা [ তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা কর রাত্রির একাংশে এবং সালাতের পরেও । আলোচ্য আয়াতত্রয়ের মর্মার্থ হচ্ছে_ আমি “হও বললেই সবকিছু হয়ে যায়। তৎসত্বেও মানুষকে ধারাবাহিকতার নিয়ম শিক্ষা প্রদানার্থে আমি আকাশমণ্লী ও পৃথিবী এবং এদের মধ্যবর্তী সবকিছু সৃষ্টি করেছি ছয় দিনে । আর এ সকল কিছু সৃষ্টি করতে আমি ক্লান্ত হইনি । ক্লান্তি ও শ্রান্তি আমাকে তো স্পর্শ করতে পারেই না। অতএব হে আমার প্রিয়তম রসুল! আপনি ওই ইহুদীদের কথায় অসহিষ্ণু হবেন না। বরং তাদেরকে আপনি উপেক্ষা করে চলুন। তারা তো আমার নিয়ন্ত্রণের বাইরে নয়। আমি তাদেরকে প্রথমবার যখন সৃষ্টি করেছি, তখন তাদেরকে নিশ্চয় দ্বিতীয়বারও সৃষ্টি করতে পারবো এবং তখন তাদেরকে কঠোর শান্তিও দিতে পারবো । তাই আপনি তাদের বিষয়ে বিচলিত না হয়ে অবলম্বন ॥|11.011100119.00
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।